মোসলেম সাহেব ছুটে যাওয়া তাহাজ্জুদ নামাজে সওয়াব পাবেন কি? হাদিসের আলোকে চিহ্নিতপূর্বক তোমার মতামত দাও।
উত্তর: হ্যাঁ; মোসলেম সাহেব ছুটে যাওযা তাহাজ্জুদ নামাজে সওয়াব পাবেন। কেননা তিনি তাহাজ্জুদের নিয়ত করে রাতে ঘুমিয়েছেন। এটা হাদিস-১ (নিয়ত সম্পর্কিত হাদিস) এর সাথে সাদৃশ্যপূর্ণ। নিয়ত সম্পর্কিত হাদিসটি হচ্ছে- 'প্রকৃতপক্ষে সকল কাজ এর ফলাফল নিয়তের উপর নির্ভরশীল' (বুখারি)। এ হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে, নিয়তের উপরেই কাজের সফলতা নির্ভর করে। মহান আল্লাহ মানুষের বাহ্যিক আমলের সাথে সাথে অন্তরের অবস্থাও লক্ষ করেন। উদ্দীপকে মোসলেম সাহেব এর উপর আমল করেছেন। উদ্দীপকে মোসলেম সাহেব প্রতিদিন ঘুমানোর আগে তিনি অযু করেন এবং ভোররাতে তাহাজ্জুদ নামাজ আদায়ের সংকল্প করেন। অধিকাংশ ভোররাতে সজাগ হয়ে তিনি নামাজ আদায় করেন। মাঝেমধ্যে তিনি ঘুম থেকে জাগতে পারেন না, ফলে তাহাজ্জুদ নামাজও আদায় করতে পারেন না। হাদিস অনুযায়ী মোসলেম সাহেব তাহাজ্জুদের সওয়াব পাচ্ছেন। কেননা তাহাজ্জুদের ব্যাপারে তার নিয়ত সঠিক ছিল। আল্লাহ তায়ালা পরকালে মানুষের সব কাজের নিয়তের প্রতি দৃষ্টিপাত করবেন। মানুষ যদি সৎ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে তার পুরস্কার লাভ করবে। নেক নিয়তে কাজ করে ব্যর্থ হলেও সে তার জন্য পুরস্কার পাবে। আর মানুষ যদি মন্দ উদ্দেশ্যে কোনো কাজ করে তবে সে শাস্তি ভোগ করবে। এমনকি খারাপ উদ্দেশ্যে ইবাদত করলেও কিংবা ভালো কাজ করলেও তাতে কোনো সাওয়াব হয় না। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, মোসলেম সাহেব ছুটে যাওয়া তাহাজ্জুদ নামাজের সওয়াব পাবেন।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
মোসলেম সাহেব ছুটে যাওয়া তাহাজ্জুদ নামাজে সওয়াব পাবেন কি? হাদিসের আল…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর