শেয়ারFacebookWhatsApp

সালেহার বিশ্বাস কীরূপ? ব্যাখ্যা করো।

উত্তর: সালেহার বিশ্বাসে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মহান আল্লাহর প্রতি বিশ্বাস বা তাওহিদ প্রতিফলিত হওয়ায় ইসলামের আলোকে তা সঠিক। আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা। তিনি সকল গুণের আধার। তাঁর সত্তা ও গুণাবলি তুলনাহীন। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তাঁরই জন্য নির্ধারিত। বিপদে-আপদে তিনিই একমাত্র সাহায্যকারী। আল্লাহ তায়ালার প্রতি এরূপ বিশ্বাস স্থাপনই হলো তাওহিদ যা সালেহার বিশ্বাসে প্রকাশিত হয়েছে। সালেহা তার সব কাজে আল্লাহর কাছে সাহায্য চায়। কারণ সে মনে করে সব প্রশংসা-ইবাদত আল্লাহ তায়ালার প্রাপ্য। তিনি সকল গুণের আধার। আল্লাহ তায়ালা আমাদের রব, সৃষ্টিকর্তা, সাহায্যকারী, জন্ম ও মৃত্যুর মালিক। এ পৃথিবী এবং এর মধ্যকার সবকিছুর' সৃষ্টিকর্তা, পালনকর্তা মহান আল্লাহ। সব সৃষ্টি তাঁর মুখাপেক্ষী। তাই মানুষের কর্তব্য হলো আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ইবাদত ও প্রশংসা পাওয়ার একমাত্র অধিকারী হিসেবে মেনে নিয়ে সবসময় তাঁর সাহায্য কামনা করা এবং নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আর এ চেতনাই হলো ইমানের মূল বিষয়, যা সালেহার বিশ্বাসে প্রতিফলিত হয়েছে।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন · সৃজনশীল

সালেহার বিশ্বাস কীরূপ? ব্যাখ্যা করো।

উদ্দীপক

সালেহা ও শাহানা এ বছর এসএসসি পরীক্ষার্থী। সালেহা তার সকল কাজে আল্লাহর কাছে সাহায্য চায়। কেননা সে বিশ্বাস করে- সকল প্রশংসা ও ইবাদত তাঁর জন্য নির্ধারিত এবং তিনি সকল গুণের আধার। শাহানা রীতিমতো লেখাপড়া করে না। সে মনে করে আল্লাহর পাশাপাশি অপর কোনো গুণসম্পন্ন সত্তার কাছে সাহায্য প্রার্থনা করলেই পরীক্ষায় সফল হওয়া যাবে।

Combined · 2018

উত্তর

অংশীদার শব্দের আরবি প্রতিশব্দ শিরক [الشِّرْكُ]।

উত্তর

ইমানের সাতটি মৌলিক বিষয়ের একটি হওয়ায় আসমানি কিতাবে বিশ্বাস করা প্রয়োজন। আল্লাহ তায়ালার পবিত্র বাণীসমষ্টি আসমানি কিতাব নামে পরিচিত। মানবজাতির কল্যাণের জন্য মহান আল্লাহ এসব কিতাব নাজিল (অবতীর্ণ) করেছেন। আসমানি কিতাবসমূহে বিশ্বাস স্থাপন না করলে প্রকৃত মুমিন হওয়া যায় না। কারণ আসমানি কিতাবগুলোর মাধ্যমেই মানুষ আল্লাহ তায়ালা, নবি-রাসুল, ফেরেশতা, পরকাল ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছে। কেউ যদি আসমানি কিতাবসমূহে বর্ণিত কোনো বিষয়ে অবিশ্বাস করে তবে সে প্রকৃতপক্ষে ইমানের অন্যান্য বিষয়কেও অস্বীকার করে। সুতরাং ইমানের পরিপূর্ণতার জন্য আসমানি কিতাবে বিশ্বাস রাখতে হবে।

উত্তর

সালেহার বিশ্বাসে ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মহান আল্লাহর প্রতি বিশ্বাস বা তাওহিদ প্রতিফলিত হওয়ায় ইসলামের আলোকে তা সঠিক। আল্লাহ তায়ালা এক ও অদ্বিতীয়। তিনি সব কিছুর সৃষ্টিকর্তা, পালনকর্তা ও রক্ষাকর্তা। তিনি সকল গুণের আধার। তাঁর সত্তা ও গুণাবলি তুলনাহীন। সমস্ত প্রশংসা ও ইবাদত একমাত্র তাঁরই জন্য নির্ধারিত। বিপদে-আপদে তিনিই একমাত্র সাহায্যকারী। আল্লাহ তায়ালার প্রতি এরূপ বিশ্বাস স্থাপনই হলো তাওহিদ যা সালেহার বিশ্বাসে প্রকাশিত হয়েছে। সালেহা তার সব কাজে আল্লাহর কাছে সাহায্য চায়। কারণ সে মনে করে সব প্রশংসা-ইবাদত আল্লাহ তায়ালার প্রাপ্য। তিনি সকল গুণের আধার। আল্লাহ তায়ালা আমাদের রব, সৃষ্টিকর্তা, সাহায্যকারী, জন্ম ও মৃত্যুর মালিক। এ পৃথিবী এবং এর মধ্যকার সবকিছুর' সৃষ্টিকর্তা, পালনকর্তা মহান আল্লাহ। সব সৃষ্টি তাঁর মুখাপেক্ষী। তাই মানুষের কর্তব্য হলো আল্লাহকে সৃষ্টিকর্তা, রিজিকদাতা, ইবাদত ও প্রশংসা পাওয়ার একমাত্র অধিকারী হিসেবে মেনে নিয়ে সবসময় তাঁর সাহায্য কামনা করা এবং নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আর এ চেতনাই হলো ইমানের মূল বিষয়, যা সালেহার বিশ্বাসে প্রতিফলিত হয়েছে।

উত্তর

শাহানার ধারণা শিরকের অন্তর্ভুক্ত, যা ক্ষমার অযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত। আল্লাহ তায়ালা এ বিশ্বজগতের একমাত্র অধিপতি ও মালিক। তিনি একক ও অদ্বিতীয় সত্তা। তাঁর কোনো শরিক নেই। তিনি অনন্য ও অতুলনীয়। আর এ বিশ্বাসটিকে অস্বীকার করে আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা বা তাঁর সমতুল্য মনে করাই শিরক। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। পৃথিবীর সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক। শাহানার মনোভাবেও এ জঘন্য অপরাধের উপস্থিতি রয়েছে। শাহানা মনে করে, আল্লাহর পাশাপাশি অপর কোনো গুণসম্পন্ন সত্তার কাছে সাহায্য প্রার্থনা করলেই পরীক্ষায় সফল হওয়া যাবে। তার এ মনোভাবে শিরকের প্রতিফলন লক্ষণীয়। কারণ মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করা কিংবা তাঁর সমতুল্য মনে করাকে শিরক বলা হয়। যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুশরিক। আল্লাহ তায়ালার সাথে শিরক চার ধরনের হতে পারে। যথা- ১. আল্লাহ তায়ালার সত্তা ও অস্তিত্বে শিরক করা। যেমন- ঈসা (আ)-কে আল্লাহর পুত্র মনে করা। ২. আল্লাহ তায়ালার ক্ষমতা ও গুণাবলিতে শিরক করা। যেমন-আল্লাহ তায়ালার পাশাপাশি অন্য কাউকে সৃষ্টিকর্তা বা রিজিকদাতা মনে করা। ৩. ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তায়ালার সাথে কাউকে শরিক করা। যেমন- আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা, কারও নামে পশু জবাই করা এবং ৪. সৃষ্টিজগৎ পরিচালনায় কাউকে অংশীদার বানানো। উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, শাহানা আল্লাহর পাশাপাশি অপর কোনো গুণসম্পন্ন সত্তাকে সাহায্যকারী হিসেবে মনে করে। তার এ মনোভাব উল্লিখিত চার ধরনের শিরকের মধ্যে আল্লাহ তায়ালার ক্ষমতা ও গুণাবলির সাথে শিরক করার অন্তর্ভুক্ত।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-১ : আকাইদ ও নৈতিক জীবন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

জাহান্নাম থেকে মুক্তি লাভের উপায় ব্যাখ্য করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

আখিরাতের একটি স্তর ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

'জান্নাত চরম সুখের আবাস'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.আমরা নিফাক পরিহার করব কেন?

আমরা নিফাক পরিহার করব কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কুফর কীভাবে হতাশার সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

কুফর কীভাবে হতাশার সৃষ্টি করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8."আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

"আর তাদের সামনে বারযাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করো।

প্রাক-ইসলামি যুগে আরবের সামাজিক অবস্থা বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নবি-রাসুলগণকে কেন পাঠানো হয়েছিল? বর্ণনা করো।

নবি-রাসুলগণকে কেন পাঠানো হয়েছিল? বর্ণনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আখিরাতে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আখিরাতে বিশ্বাস কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

সালেহার বিশ্বাস কীরূপ? ব্যাখ্যা করো। | Prosthuti