সেজান সাহেবের দুঃখ-কষ্ট লাঘবে ফারজানার মন্তব্যটি সংশ্লিষ্ট সূরার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: সেজান সাহেবের দুঃখ-কষ্ট লাঘবে ফারজানার মন্তব্যটি সুরা 'আল-ইনশিরাহ'-এর সাথে সংশ্লিষ্ট। নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (স.) আরবদের সাথে ইসলাম প্রচার শুরু করেন। এতে মক্কার কাফিররা তাঁর বিরোধিতা শুরু করে। তারা নানাভাবে তাঁকে বাধা দিতে চেষ্টা করে। তারা মহানবি (স.) ও নওমুসলিম সাহাবিদের প্রতি অত্যাচার নির্যাতন করতে থাকে। ফলে মুসলমানগণ তাদের অকথ্য জুলুম-নির্যাতনে অতিষ্ঠ হয়ে ওঠেন। আল্লাহ তায়ালা এ সময় মহানবি (স.)-কে সান্ত্বনা প্রদান করে সূরা আল-ইনশিরাহ নাজিল করেন। সূরা আল-ইনশিরাহ এর ৫নং আয়াতে আল্লাহ বলেন- "নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে।" অর্থাৎ কাফিরদের এসব অত্যাচার নির্যাতন দীর্ঘস্থায়ী হবে না। বরং তিনি মুসলমানদের বিজয় দান করবেন। এসব দুঃখ-কষ্টের পর তারা শান্তি ও স্বস্তি লাভ করবে। উদ্দীপকে সেজান সাহেব স্বল্প বেতনের চাকরি করে সংসার চালান। তদুপরি তিনি অবৈধ উপার্জনের চেষ্টা করেন না। তাই সান্ত্বনা দিয়ে তার সহকর্মী ফারজানা বলেন, শীঘ্রই আপনার জীবনে সুখ আসবে। তার উক্ত মন্তব্যটি সূরা আল-ইনশিরাহ এর শিক্ষার সাথে সংশ্লিষ্ট হওয়ায় তার উক্ত মন্তব্যটি যথার্থ।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
সেজান সাহেবের দুঃখ-কষ্ট লাঘবে ফারজানার মন্তব্যটি সংশ্লিষ্ট সূরার আল…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর