ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক কোন সূরাটির প্রতি ইঙ্গিত করেছেন? এর শিক্ষা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ইসলাম শিক্ষা বিষয়ে শিক্ষকের আলোচনায় পবিত্র কুরআনের ৯৪তম সূরা আল-ইনশিরাহ-এর প্রতি ইঙ্গিত করা হয়েছে। মহানবি হযরত মুহাম্মদ (স.) নবুয়ত লাভের পূর্বেও মক্কা নগরীর অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন। কিন্তু নবুয়ত লাভের পর রাসুলুল্লাহ (স.) ইসলামের দাওয়াত দিতে থাকলে মক্কাবাসীরা ঠাট্টা-বিদ্রূপ, উপহাস করে তার বিরোধিতা শুরু করে। কাফিরদের এরূপ ঠাট্টা-বিদুপ ও অন্যায় অত্যাচারে রাসুলুল্লাহ (স.) উদ্বিগ্ন ও হতাশা হয়ে পড়লে আল্লাহ তায়ালা রাসুল (স.) কে সান্ত্বনা প্রদান করে সূরা আল-ইনশিরাহ নাজিল করেন। উদ্দীপকে ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক বলেন, মহানবি (স.) কাফিরদের বিভিন্ন অন্যায়-অত্যাচার ও ঠাট্টা-বিদ্রূপে হতাশ হয়ে পড়লে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ একটি সূরা নাযিল করেন। উপরোক্ত আলোচনার আলোকে বলা যায়, শিক্ষক সূরা আল-ইনশিরাহ এর প্রতি ইঙ্গিত করেছেন। সূরা আল-ইনশিরাহ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষা লাভ করি। যেমন- যে ব্যক্তি সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা-সাধনা করে আল্লাহ তায়ালা তার অন্তরকে খুলে দেন। তাকে সৎ পথ প্রদর্শন করেন। আল্লাহ তায়ালাই মানুষের কষ্ট-যাতনা দূর করেন। মানুষের মান-সম্মান, খ্যাতি-মর্যাদা সবকিছুই আল্লাহ তায়ালার হাতে। তিনি যাকে ইচ্ছা সম্মান ও মর্যাদা দান করেন।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-২ : শরিয়তের উৎস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-২ : শরিয়তের উৎস · সৃজনশীল
ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক কোন সূরাটির প্রতি ইঙ্গিত করেছেন? এর শিক্…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর