জনাব 'এ'-এর কর্মকাণ্ড আখলাকে হামিদার যে বৈশিষ্ট্যটি অনুপস্থিত সেটি উল্লেখ করে এর গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: জনাব 'এ'-এর কাজে আখলাকে হামিদাহর অন্যতম বৈশিষ্ট্য কর্তব্যপরায়ণতা অনুপস্থিত রয়েছে। মানবজীবনে সফলতার জন্য কর্তব্যপরায়ণতা বিশেষ গুরুত্বপূর্ণ। কর্তব্যপরায়ণতা হলো যথাযথভাবে কর্তব্য আদায় করা, দায়িত্বসমূহ পালন করা। মানুষের সার্বিক উন্নতি ও সফলতার জন্য এর কোনো বিকল্প নেই। জনাব 'এ' নিজের জীবনে এ গুণের চর্চা করেননি। জনাব 'এ' নিয়মিত ক্লাস নেন না। কোনো দায়িত্ব দিলে ঠিকমতো পালন করেন না। এ ধরণের আচরণই হলো দায়িত্বহীনতা। কারণ মানুষ হিসেবে আমাদের ওপর নানাবিধ দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এগুলো সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা, সময়মতো সুন্দরভাবে এগুলো পালন করা এবং এক্ষেত্রে কোনোরূপ অবহেলা না করাকে কর্তব্যপরায়ণতা বলা হয়। কর্তব্যপরায়ণ ব্যক্তিকে মানুষ ভালোবাসে, সম্মান করে। তিনি সবার আস্থা অর্জন করেন। কর্তব্যহীনতার কারণে মানুষ সবক্ষেত্রে ব্যর্থ হয়। আল্লাহ একনিষ্ঠ বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন, 'তারা কর্তব্য পালন করে এবং সে দিনের ভয় করে যে দিনের অনিষ্ট হবে ব্যাপক।' (সূরা আদ-দাহর, আয়াত ৭) আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য নানা দায়িত্ব দিয়েছেন। পরকালে এ ব্যাপারে হিসাব নেওয়া হবে। মহানবি (স) বলেন, 'তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। আর তোমাদের প্রত্যেকেই তার দায়িত্ব পালনের ব্যাপারে জিজ্ঞাসিত হবে।' (বুখারি) সেদিন কর্তব্যপরায়ণগণ সহজেই মুক্তি লাভ করবে। তাদের জন্য রয়েছে সফলতা ও জান্নাত। অন্যদিকে কর্তব্যহীনদের জন্য রয়েছে চিরশাস্তির জাহান্নাম।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
জনাব 'এ'-এর কর্মকাণ্ড আখলাকে হামিদার যে বৈশিষ্ট্যটি অনুপস্থিত সেটি …
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর