জামিলার আচরণ কিসের পরিপন্থি? বিশ্লেষণ করো।
উত্তর: জামিলার আচরণ ইসলামের বিধানমতে, শ্রমিকের অধিকার বা মালিক-শ্রমিক সম্পর্কের পরিপন্থি। সমাজের বিভিন্ন স্তরে এক ব্যক্তির অধীনে এক বা একাধিক ব্যক্তি কাজকর্ম করে। এতে কেউ হয় মালিক আবার কেউ হয় শ্রমিক। তাই মালিক-শ্রমিক সম্পর্ক কীরূপ হবে ইসলাম সে ব্যাপারে যথাযথ নির্দেশনা দিয়েছে। কিন্তু উদ্দীপকের জামিলার আচরণে ইসলামি নির্দেশনার ব্যত্যয় লক্ষ করা যায়। উদ্দীপকের জামিলা তার বাড়িতে থাকা কাজের মেয়ে সালমাকে ঠিকমতো খেতে দেন না। পাশাপাশি মাসিক বেতনও ঠিকমতো পরিশোধ করেন না। জামিলার এরূপ আচরণে ইসলাম যে বিধান দিয়েছে তা পালিত হয়নি। কেননা রাসুল (স) শ্রমিকদের অধিকার ও মর্যাদা উল্লেখ করে বলেন, “তারা (যারা তোমাদের কাজ করে) তোমাদের ভাই, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। সে (মালিক) যা খায় তার অধীনস্থদেরও যেন তা খাওয়ায়। সে (মালিক) যা পরে তাদেরকে যেন তা পরতে দেয়। আর তাকে এমন কর্মভার দেবে না যা তার ক্ষমতার বাইরে। এমন কাজ (ক্ষমতার বাইরের) হলে তাকে (শ্রমিককে) যেন সাহায্য করে।” (বুখারি ও মুসলিম) অন্য হাদিসে রাসুল (স) খুব দ্রুত শ্রমিকের পারিশ্রমিক আদায়ের ব্যাপারে বলেছেন, “শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও।” (ইবনে মাজাহ) উপরের আলোচনা থেকে বলা যায়, ইসলামি বিধান অনুসারে মালিকের প্রতি শ্রমিকের অধিকার হলো কাজের সময় যথাযথ খাবার পাওয়া এবং কাজ শেষ হলে যথাসময়ে তার পারিশ্রমিক বুঝে পাওয়া। কিন্তু উদ্দীপকে মালিক জামিলা এ ব্যাপাটি একেবারেই অবহেলা করেছেন। তাই তার এরূপ আচরণ ইসলামি বিধান ও শ্রমিক অধিকারের পরিপন্থি।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
জামিলার আচরণ কিসের পরিপন্থি? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2020
উত্তর
উত্তর