জীবন সাহেবের চরিত্রটি চিহ্নিত করে এর পরিণতি বিশ্লেষণ করো।
উত্তর: জীবন সাহেবের কাজটি হলো হিংসা। এটি মানুষের দুনিয়া ও আখিরাতের জীবনে মারাত্মক কুফল বয়ে আনে। হিংসা আখলাকে যামিমাহর অন্যতম দিক। হিংসা-বিদ্বেষ বলতে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, অন্যের উন্নতি, সুখ সহ্য করতে না পারা। এটি একটি নিন্দনীয় অভ্যাস। এটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। শাহানার কাজে এ জঘন্য আচরণটির প্রকাশ পেয়েছে। জীবন সাহেব তার এক সহকর্মী নীরব সাহেবের পদোন্নতির খবর শুনে অত্যন্ত মর্মাহত হন। তিনি নীরব সাহেবের ক্ষতির জন্য উঠে পড়ে লেগে যান। তার এ কাজ হিংসা নামের ঘৃণিত আচরণটিই তুলে ধরে। কারণ অন্যের উন্নতি দেখে তাকে ঘৃণা করা, তার সুখ-সম্পদ। শান্তি-সাফল্যের ধ্বংস কামনা করাই হলো হিংসা। এ জঘন্য আচরণটি মানুষের সৎচরিত্রবান হওয়ার পথে বড় অন্তরায়। সামাজিক শান্তির জন্য প্রয়োজন সাম্য, মৈত্রী, ভালোবাসা, ভ্রাতৃত্ব, পরস্পর সহযোগিতা ও সহমর্মিতা। একটি হাদিসে মহানবি (স) বলেছেন, 'পরস্পর কল্যাণকামিতাই হলো দীন। হিংসা এসব সৎগুণ ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি নিজেকে বড় মনে করে, নিজের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখে। সে অন্যকে ঘৃণা করে, অন্যের প্রতি শত্রুতা পোষণ করে, অন্যের অনিষ্ট কামনা করে। এতে মানবসমাজে ঐক্য, সংহতি বিনষ্ট হয়, শান্তি-শৃঙ্খলা ব্যাহত হয়।' হিংসা বিদ্বেষ পরকালীন জীবনেও মানুষের ক্ষতির কারণ। হিংসা মানুষের সকল নেক আমলকে ধ্বংস করে দেয়। উপরের আলোচনা থেকে বোঝা যায়, জীবন সাহেবের কাজটি হলো হিংসা। এর ফলে মানুষকে দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
জীবন সাহেবের চরিত্রটি চিহ্নিত করে এর পরিণতি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর