রবিউল্লাহ সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: রবিউল্লাহ সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদাহর অন্যতম বৈশিষ্ট্য স্বদেশপ্রেম প্রকাশিত হয়েছে। যে দেশে মানুষ জন্মগ্রহণ করে, যে স্থানের আলো-বাতাসে প্রতিপালিত হয় এবং বড় হয়ে ওঠে সে স্থানকেই তার স্বদেশ বলা হয়। আর এ স্বদেশের প্রতি মমতাবোধই হলো স্বদেশপ্রেম। রবিউল্লাহর মধ্যে এ গুণটি বিদ্যমান। রবিউল্লাহ উন্নত একটি দেশে সকল সুযোগ-সুবিধাসহ চাকরির প্রস্তাব পান। কিন্তু এ প্রস্তাবে তিনি সম্মত না হয়ে নিজ দেশে ফিরে আসেন। এ বিষয়টিতে স্বদেশপ্রেমই ফুটে ওঠে। মানুষ যে দেশে জন্ম নেয় সেখানকার আলো-বাতাস গ্রহণ করে। সেখানকার ফল-ফসল, খাদ্য-পানীয় দ্বারা তার দেহ পুষ্ট হয়। সেখানকার পরিবেশ পাহাড়-পর্বত সাগর-নদী, আবহাওয়া ও ঋতুবৈচিত্র্যে সে অভ্যস্ত হয়। এ কারণে মানুষ অন্য কোথাও গিয়ে স্বাভাবিকবোধ করে না। নিজ দেশের প্রতি এক ধরনের মায়া-মমতা, ভালোবাসা অনুভব করে। এখানে ফিরে না আসা পর্যন্ত তার মন প্রশান্ত হয় না। দেশের প্রতিটি অনুষঙ্গ মানবমনকে আচ্ছন্ন করে রাখে। স্বদেশ, ও জন্মভূমির প্রতি এ আকর্ষণই হলো স্বদেশপ্রেম। সুতরাং বোঝা যায়, রবিউল্লাহ সাহেবের কাজে স্বদেশপ্রেম প্রতিফলিত হয়েছে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
রবিউল্লাহ সাহেবের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠ…
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর