তুমি কি রিশুর মায়ের মন্তব্যের সাথে একমত? তোমার মতের পক্ষে যুক্তি- প্রমাণ দাও।
উত্তর: নৈতিক শিক্ষার গুরুত্ব ফুটে ওঠায় আমি রিশুর মায়ের মন্তব্যের সাথে একমত। সঠিক শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। মানব হৃদয়কে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে জ্ঞানের আলোয় উদ্ভাসিত করে। এর অভাবে মানুষ নীতিহীন পশুর পর্যায়ে নেমে যায়। রিশুর মায়ের বক্তব্যে এ বিষয়েরই সমর্থন রয়েছে। ছেলের অধঃপতনের জন্য রিশুর মা সঠিক শিক্ষার অভাবকে দায়ী করেছেন। তার এ মন্তব্য যৌক্তিক। শিক্ষার সাথে যদি নৈতিকতার সমন্বয় থাকে তবে তাকে সঠিক শিক্ষা বলা যায়। এ ধরনের শিক্ষা ব্যক্তির মৌলিক মানবীয় গুণগুলোকে উদ্ভাসিত করে। সে ভালো-মন্দের পার্থক্য বুঝতে পারে। সততা, সদাচার, সৌজন্য, মিষ্টি কথা ইত্যাদি সৎগুণ চর্চায় অভ্যস্ত হয়। এ ধরনের মানুষ কখনও অযথা সময় নষ্ট করে না। বখাটেদের সাথে মেশে না। অপরদিকে নীতিহীন ও চরিত্রহীন শিক্ষার কারণে মানুষ চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। মহান আল্লাহ বলেন, 'তাদের হৃদয় আছে উপলব্ধি করে না; চোখ আছে দেখে না; কান আছে শোনে না; এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং তার থেকেও নিকৃষ্ট। আর এরাই হলো গাফিল।' (সূরা আল-আরাফ, আয়াত ১৭৯) উপরের আলোচনা থেকে বোঝা যায়, নৈতিকতাহীন শিক্ষার কারণেই রিশুর এমন অধঃপতন হয়েছে। তাই তার সম্পর্কে তার মায়ের বক্তব্য সঠিক।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
তুমি কি রিশুর মায়ের মন্তব্যের সাথে একমত? তোমার মতের পক্ষে যুক্তি- প…
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর