'তারা (নারীগণ) তোমাদের ভূষণ, আর তোমরা তাদের ভূষণ'-এ আয়াতটি ব্যাখ্যা করো।
উত্তর: 'তারা (নারীগণ) তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ'- স্ত্রী হিসেবে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় আল্লাহ তায়ালা এ আয়াতটি অবতীর্ণ করেছেন। ইসলামে নারীদের প্রভূত সম্মান দেওয়া হয়েছে। আমাদের প্রিয়নবি (স) এর আবির্ভাবের আগে আরব সমাজ অজ্ঞতা ও বর্বরতার অন্ধকারে নিমজ্জিত ছিল। সে সময় নারীদের কোনো মান-মর্যাদা ছিল না। তাদের কোনোরূপ অধিকার ছিল না। সে সময় নারীদের দ্রব্যসামগ্রী মনে করা হতো। তাদের ক্রীতদাসী হিসেবে বাজারে কেনাবেচা করা হতো। কিন্তু ইসলাম কন্যা, স্ত্রী ও মা হিসেবে নারীদের অপরিসীম মর্যাদা প্রদান করেছে। স্ত্রী হিসেবে নারীর মর্যাদা ও সম্মান স্বামীর অনুরূপ ঘোষণা করে আল্লাহ তায়ালা আলোচ্য আয়াতটি অবতীর্ণ করেছেন।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
'তারা (নারীগণ) তোমাদের ভূষণ, আর তোমরা তাদের ভূষণ'-এ আয়াতটি ব্যাখ্যা করো।
উত্তর