জনাব জাহিদের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তার ফলাফল বিশ্লেষণ করো।
উত্তর: আ. রহমানের আচরণে মানবসেবার গুণটি প্রকাশ পেয়েছে, যার গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। মানবসেবা বলতে মানুষের সেবা, পরিচর্যা, যত্ন নেওয়া, সাহায্য-সহযোগিতা করা ইত্যাদিকে বোঝায়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা মানবসেবার আওতাভুক্ত। যারা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন মহান আল্লাহ তাঁদের প্রতি দয়া প্রদর্শন করেন। আ. রহমানের আচরণে এ বিশেষ দিকটি লক্ষণীয়। আ.. রহমানের প্রতিবেশী এক বৃদ্ধ প্রায়ই তার চলাফেরার পথে ময়লা আবর্জনা ফেলে রাখে। এতে তার চলাফেরার কষ্ট হয়। একদা তিনি পথে ময়লা আবর্জনা দেখতে না পেয়ে কাজ শেষে বৃদ্ধের বাড়িতে গিয়ে দেখলেন, বৃদ্ধ চরম অসুস্থ। তিনি সাথে সাথে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। তার এরূপ কর্মকাণ্ড মানবসেবার অন্তর্ভুক্ত। মূলত তিনি এ কাজের মাধ্যমে আল্লাহ ও রাসুল (স)-এর নির্দেশ পালন করেছেন। রাসুল (স) বলেছেন, 'তোমরা পৃথিবীবাসীর ওপর অনুগ্রহ করো তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।' (তিরমিযি) মানবসেবা মানুষের উন্নত চরিত্রের পরিচায়ক। যে ব্যক্তি মানুষের সেবা করেন তিনি মহাপ্রাণ। সমাজে তিনি বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তায়ালাও এরূপ ব্যক্তিকে ভালোবাসেন। এছাড়া সকল মানুষের সাহায্য-সহযোগিতা করা রাসুল (স) এর আদর্শ। রাসুল (স) বলেন, 'যে, ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।' (বুখারি) উপরের আলোচনা থেকে বলা যায়, মানবসেবার প্রতিদান সীমাহীন। আল্লাহ তায়ালা শেষ বিচারের দিন মানুষের সেবাকারীকে প্রভূত পুরস্কার ও নিয়ামত দান করবেন, তাই মানবসেবার গুরুত্ব ও তাৎপর্য অসামান্য।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
জনাব জাহিদের কর্মকাণ্ড চিহ্নিতপূর্বক তার ফলাফল বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর