সখিনা বেগমের কর্মকাণ্ডে আখলাকে যামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: সখিনা বেগমের কাজে আখলাকে যামিমাহর অন্তর্ভুক্ত হিংসার বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। হিংসা মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস। এটি মানব চরিত্র ধ্বংস করে দেয়। ব্যক্তি ও সমাজের জন্য হিংসা মারাত্মক ক্ষতিকর। সখিনা বেগমের মধ্যে এ ক্ষতিকর বৈশিষ্ট্যটি উপস্থিত। সখিনা বেগম কারও ভালো দেখলে জ্বলে-পুড়ে মরে। সর্বক্ষণ অন্যের ক্ষতি কামনা করে, কারো সুখ তার সহ্য হয় না। হিংসার ফলেই এমনটি হয়। কারণ হিংসা-বিদ্বেষ মানে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা, শত্রুতা করে অন্যের ক্ষতি কামনা করা, অন্যের উন্নতি, সুখ সহ্য করতে না পারা ইত্যাদি। ইসলামি পরিভাষায় অন্যের সুখ-সম্পদ, শান্তি-সাফল্য ধ্বংস হওয়া ও নিজে এর মালিক হওয়ার কামনাকে হিংসা বলে। সুতরাং বোঝা যায়, সখিনা বেগমের কাজে হিংসা প্রকাশ পেয়েছে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
সখিনা বেগমের কর্মকাণ্ডে আখলাকে যামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ…
উদ্দীপক
Jessore · 2020
উত্তর
উত্তর