সূরা আত-তীনের শানে নুযুল ব্যাখ্যা করো।
উত্তর: মানবজাতির জন্য বিশেষ দিক নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে আল্লাহ তায়ালা সূরা আত-তীন নাজিল করেছেন। বিশেষ কোনো ঘটনা বা অবস্থার পরিপ্রেক্ষিতে সূরা আত-তীন নাজিল করা হয়নি। বরং মানব জাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিক, নির্দেশনা ও পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তায়ালা এ সূরা নাজিল করেন। মানুষের প্রতি আল্লাহ তায়ালার প্রদত্ত কিছু নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পর মানবজাতির উৎপত্তি ও পরিণতির কথা জানিয়ে দিতে এ সূরা নাজিল করেন।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
সূরা আত-তীনের শানে নুযুল ব্যাখ্যা করো।
উত্তর