শেয়ারFacebookWhatsApp

জুলহাসের কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো।

উত্তর: জুলহাসের কর্মকাণ্ডে ঘুষ প্রকাশ পেয়েছে, যার ইহকালীন ও পরকালীন পরিণতি অত্যন্ত ভয়াবহ। ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। এটি একটি অনৈতিক কাজ এবং অর্থনৈতিক অপরাধ। সুজন সাহেবের কাজে এটিই প্রকাশ পেয়েছে, যার জন্য তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। কর্মচারী নিয়োগের সময় জুলহাসের কাছ থেকে দুই লাখ টাকা গ্রহণ করে নিয়োগ দিয়েছেন। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতার বিচার না করে বরং তার থেকে অর্থ আদায় করেছেন। তাই তার এ কাজটি ঘুষের অন্তর্ভুক্ত। ঘুষ একটি সম্পূর্ণ হারাম তথা অবৈধ কাজ। ঘুষ মানবসমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর ব্যক্তি নিজ দায়িত্ব-কর্তব্যে অবহেলা করে, আমানতের খিয়ানত করে। এর মাধ্যমে অসহায়-বঞ্চিতদের অধিকার হরণ করা হয়। সমাজে সৃষ্টি হয় হানাহানি ও দ্বন্দ্ব। ঘুষের মাধ্যমে অর্জিত টাকা-পয়সা সম্পূর্ণ হারাম। আর হারাম টাকায় কেনা পোশাক-পরিচ্ছদ পরে ইবাদত করলে তা কুবল হয় না। নবি করিম (স) বলেছেন, 'ঘুষ গ্রহণকারী এবং ঘুষ প্রদানকারী উভয়ের ওপর আল্লাহর অভিসম্পাত।' (বুখারি ও মুসলিম) পরকালে ঘুষের লেনদেনকারীর স্থান হবে জাহান্নাম। কিয়ামতের দিন এরা কঠিন শাস্তির সম্মুখীন হবে। উপরের আলোচনা থেকে প্রমাণিত হয়, সুজন সাহেবের কাজটি সমাজের জন্য ক্ষতিকর। আবার পরকালে এ ধরনের কাজের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাই এরূপ অনৈতিক কাজ তথা ঘুষ গ্রহণ থেকে সবার বিরত থাকা উচিত।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

জুলহাসের কর্মকাণ্ডটি চিহ্নিতপূর্বক ইমাম সাহেবের বক্তব্যের যথার্থতা …

উদ্দীপক

শোভন ও ইমন দু'সহোদর। সম্প্রতি এশিয়া কাপ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। তারা দুজনে বসে খেলা দেখছিল। মাগরিবের নামাযের আজান হলে শোভন মসজিদে গেল। নামায শেষে শোভন ফিরে ইমনকে নামাযের কথা বললে সে বলল, খেলা দেখা বাদ দিয়ে নামায-কালাম পড়ে লাভ কী? শোভন ও ইমনের বন্ধু জুলহাস গত বছর এম এ পাস করে একটি চাকরির জন্য আবেদন করে। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাকে সে বলে, তাকে চাকরিটা দিলে তাকে সে দুই লক্ষ টাকা দিবে। সে চাকরিটা পেয়ে কথামতো কর্মকর্তাকে দুই লক্ষ টাকা প্রদান করে। বিষয়টি জেনে এলাকার ইমাম সাহেব তাকে বলেন, এভাবে অর্থ লেন-দেনের মাধ্যমে চাকরি পাওয়া ইসলামের সুস্পষ্ট লঙ্ঘন এবং সারাজীবন এর ফল ভোগ করতে হবে।

Rajshahi · 2019

উত্তর

আল্লাহ তায়ালা ও রাসুল (স)-এর আনুগত্য করা এবং আল্লাহর বিধান পালন ও রাসুল (স)-এর দেখানো পথ অনুসরণ করাকে ইসলাম বলে।

উত্তর

আলোচ্য আয়াতটি সূরা আশ্-শুরার। আয়াতটিতে আল্লাহর একত্ববাদের বিষয়টি ফুটে উঠেছে। আল্লাহ তায়ালার মতো কোনো কিছুর অস্তিত্ব এই বিশ্বজগতে নেই। তিনি এক ও অদ্বিতীয়। তিনি তাঁর সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয়। তিনিই প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক। এ জন্যই আয়াতটিতে বলা হয়েছে কোনো কিছুই তাঁর সদৃশ নয়।

উত্তর

ইমনের কাজে কুফরি ফুটে উঠেছে। কুফর শব্দের অর্থ অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। কুফর ইমানের বিপরীত দিকটি প্রকাশ করে। ইমনের কাজটি এ বিষয়টির প্রতিই ইঙ্গিত দেয়। ইমনকে নামাযের কথা বললে, সে বলল খেলা দেখা বাদ দিয়ে নামায-কালাম পড়ে লাভ কী? তার একথা আল্লাহ তায়ালার অবাধ্যতার দৃষ্টান্ত বহন করে। কারণ আল্লাহ তায়ালার মনোনীত দীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি অবিশ্বাস করাই হলো কুফর বা অবাধ্যতা। আমরা জানি, ইসলামের মৌলিক ইবাদতগুলোর মধ্যে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান-আল্লাহ মুমিনের ওপর দৈনিক পাঁচবার সালাত ফরজ করে দিয়েছেন। মহানবি (স) সালাতকে ইমান ও কুফরের মধ্যে পার্থক্যকারী হিসেবে চিহ্নিত করেছেন। অথচ ইমন এ গুরুত্বপূর্ণ ফরজ ইবাদতটি অস্বীকার করে এটি পালনে গড়িমসি করেছে। তাই তার কাজ কুফরির অন্তর্ভুক্ত।

উত্তর

জুলহাসের কর্মকাণ্ডে ঘুষ প্রকাশ পেয়েছে, যার ইহকালীন ও পরকালীন পরিণতি অত্যন্ত ভয়াবহ। ঘুষ অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। এটি একটি অনৈতিক কাজ এবং অর্থনৈতিক অপরাধ। সুজন সাহেবের কাজে এটিই প্রকাশ পেয়েছে, যার জন্য তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। কর্মচারী নিয়োগের সময় জুলহাসের কাছ থেকে দুই লাখ টাকা গ্রহণ করে নিয়োগ দিয়েছেন। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর যোগ্যতার বিচার না করে বরং তার থেকে অর্থ আদায় করেছেন। তাই তার এ কাজটি ঘুষের অন্তর্ভুক্ত। ঘুষ একটি সম্পূর্ণ হারাম তথা অবৈধ কাজ। ঘুষ মানবসমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর ব্যক্তি নিজ দায়িত্ব-কর্তব্যে অবহেলা করে, আমানতের খিয়ানত করে। এর মাধ্যমে অসহায়-বঞ্চিতদের অধিকার হরণ করা হয়। সমাজে সৃষ্টি হয় হানাহানি ও দ্বন্দ্ব। ঘুষের মাধ্যমে অর্জিত টাকা-পয়সা সম্পূর্ণ হারাম। আর হারাম টাকায় কেনা পোশাক-পরিচ্ছদ পরে ইবাদত করলে তা কুবল হয় না। নবি করিম (স) বলেছেন, 'ঘুষ গ্রহণকারী এবং ঘুষ প্রদানকারী উভয়ের ওপর আল্লাহর অভিসম্পাত।' (বুখারি ও মুসলিম) পরকালে ঘুষের লেনদেনকারীর স্থান হবে জাহান্নাম। কিয়ামতের দিন এরা কঠিন শাস্তির সম্মুখীন হবে। উপরের আলোচনা থেকে প্রমাণিত হয়, সুজন সাহেবের কাজটি সমাজের জন্য ক্ষতিকর। আবার পরকালে এ ধরনের কাজের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাই এরূপ অনৈতিক কাজ তথা ঘুষ গ্রহণ থেকে সবার বিরত থাকা উচিত।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সুদ কী? বুঝিয়ে লেখো।

সুদ কী? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।