শেয়ারFacebookWhatsApp

সুজনের আচরণে আখলাকে হামিদাহর কোন গুণের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।

উত্তর: সুজনের আচরণে আখলাকে হামিদার 'ওয়াদা পালন' গুণের অভাব পরিলক্ষিত হয়। ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় আল-আহদু (الْعَهْدُ)। আল-আহদু-এর শাব্দিক অর্থ- ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি, কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায় কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। উদ্দীপকে দেখা যায়, জনাব সুজন প্রতি মাসের ২ তারিখ কর্মচারীদের বেতন দিবেন বলে ঘোষণা দেন। কিন্তু দশ তারিখ পেরিয়ে গেলেও তিনি তা দিতে গড়িমসি করেন। যা মূলত ওয়াদা ভঙ্গের শামিল। ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য। সৎ ও নৈতিক গুণাবলির অধিকারী ব্যক্তিগণ সর্বদা ওয়াদা রক্ষা করে থাকেন। যে ব্যক্তি ওয়াদা পালন করে না সে পূর্ণাঙ্গ মুমিন ও দ্বীনদার হতে পারে না। একটি হাদিসে মহানবি (সা.) বলেছেন- لَا دِيْنَ لِمَنْ لَا عَهْدَ لَهُ অর্থাৎ, 'যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দ্বীন নেই।' (মুসনাদে আহমাদ)

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

সুজনের আচরণে আখলাকে হামিদাহর কোন গুণের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব সুজন প্রতি মাসের ২ তারিখে কর্মচারীদের বেতন দেবেন বলে ঘোষণা দেন। কিন্তু ১০ তারিখ পেরিয়ে গেলেও তিনি তা দিতে গড়িমসি করেন। এদিকে সুজন মিয়ার স্ত্রী ও দুই মেয়ে ভদ্রতা, নম্রতা, সু-রুচি ও লজ্জাশীলতা অবলম্বন করে জীবনযাপন করেন। এতে সমাজে শান্তিশৃঙ্খলা বিরাজ করে।

Comilla · 2024

উত্তর

আখলাক হলো মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপ। এককথায়, মানুষের সকল কাজ ও নীতির সমষ্টিকেই আখলাক বলা হয়।

উত্তর

সৎচরিত্র ও সুন্দর ব্যবহার পরকালীন জীবনেও মানুষের কল্যাণের হাতিয়ার, মুক্তির উপায় হবে। উত্তম আচার-আচরণ মানুষকে পুণ্য বা সাওয়াব দান করে। এজন্য মহানবি হযরত মুহাম্মাদ (সা.) বলেন, 'সুন্দর চরিত্রই পুণ্য' (মুসলিম)। প্রশংসনীয় আচরণ ও স্বভাব কিয়ামতের দিন মুমিনের আমলের পাল্লা ভারি করবে। অন্য একটি হাদিসে মহানবি (সা.) বলেন, 'নিশ্চয়ই (কিয়ামতের দিন) মিযানে সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না।' (তিরমিযি)

উত্তর

সুজনের আচরণে আখলাকে হামিদার 'ওয়াদা পালন' গুণের অভাব পরিলক্ষিত হয়। ওয়াদাকে আরবি ভাষায় বলা হয় আল-আহদু (الْعَهْدُ)। আল-আহদু-এর শাব্দিক অর্থ- ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি, চুক্তি, কাউকে কোনো কথা দেওয়া বা কোনো কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া ইত্যাদি। ইসলামি পরিভাষায় কারও সাথে কোনোরূপ প্রতিশ্রুতি দিলে, অঙ্গীকার করলে বা কাউকে কোনো কথা দিলে তা যথাযথভাবে রক্ষা করাকে ওয়াদা পালন বলে। উদ্দীপকে দেখা যায়, জনাব সুজন প্রতি মাসের ২ তারিখ কর্মচারীদের বেতন দিবেন বলে ঘোষণা দেন। কিন্তু দশ তারিখ পেরিয়ে গেলেও তিনি তা দিতে গড়িমসি করেন। যা মূলত ওয়াদা ভঙ্গের শামিল। ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য। সৎ ও নৈতিক গুণাবলির অধিকারী ব্যক্তিগণ সর্বদা ওয়াদা রক্ষা করে থাকেন। যে ব্যক্তি ওয়াদা পালন করে না সে পূর্ণাঙ্গ মুমিন ও দ্বীনদার হতে পারে না। একটি হাদিসে মহানবি (সা.) বলেছেন- لَا دِيْنَ لِمَنْ لَا عَهْدَ لَهُ অর্থাৎ, 'যে ব্যক্তি ওয়াদা পালন করে না, তার দ্বীন নেই।' (মুসনাদে আহমাদ)

উত্তর

সুজনের স্ত্রী ও মেয়েদের উল্লিখিত গুণাবলি শালীনতার অন্তর্ভুক্ত। ইসলামে এর গুরুত্ব অনেক। শালীনতা আখলাকে হামিদাহ বা উত্তম চরিত্রের অন্যতম দিক। শালীনতা অর্থ মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। শালীনতার পরিধি খুবই ব্যাপক। এটি বহুগুণের সমষ্টি। ভদ্রতা, নম্রতা, সৌন্দর্য, সুরুচি, লজ্জাশীলতা, কৃষ্টি-কালচার ইত্যাদি গুণাবলির সমন্বিত রূপের মাধ্যমে শালীনতা প্রকাশ পায়, যেমনটি সুজনের স্ত্রী ও মেয়েদের ক্ষেত্রে ঘটেছে। উদ্দীপকে দেখা যায়, সুজন মিয়ার স্ত্রী ও দুই মেয়ে ভদ্রতা, নম্রতা, সুরুচি ও লজ্জাশীলতা অবলম্বন করে জীবন-যাপন করেন। অতএব সুজনের স্ত্রী ও মেয়েদের গুণগুলো শালীনতার অন্তর্ভুক্ত এবং কুরআন ও হাদিসে এর গুরুত্ব অনেক।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সুদ কী? বুঝিয়ে লেখো।

সুদ কী? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।