শেয়ারFacebookWhatsApp

প্রধান শিক্ষকের কর্মকাণ্ড তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।

উত্তর: প্রধান শিক্ষকের কর্মকাণ্ড আখলাকে হামিদার 'মানবসেবার' অন্তর্ভুক্ত। এ ধরনের কাজের ফলে সে দুনিয়াতে আল্লাহর সাহায্য এবং পরকালে চিরসুখের স্থান জান্নাত লাভ করতে পারবে। মানবসেবা বলতে মানুষের সেবা, পরিচর্যা, যত্ন নেওয়া, সাহায্য-সহযোগিতা করা প্রভৃতিকে বোঝায়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা মানবসেবার আওতাভুক্ত। যারা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন তারা বিশেষ মর্যাদার অধিকারী হয়ে থাকেন। আল্লাহ তাদের প্রতিনিয়ত সহায়তা করেন। উদ্দীপকে দেখা যায়, নগরীর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবার রেখে যাওয়া অঢেল সম্পত্তি ও নিজের চাকুরির টাকা দিয়ে নিজ বাড়িতে গড়ে তুলেছেন এক বিশাল শিশু পরিচর্যা কেন্দ্র। এখানে শতাধিক ইয়াতিম, অনাথ ও দুঃস্থ শিশু আশ্রয় পেয়ে উন্নত পরিবেশে বড় হচ্ছে। এসব কাজের মধ্য দিয়ে তারা আল্লাহ ও রাসুল (সা.)-এর নির্দেশ অনুসরণ করছে। কারণ মহানবি (সা.) বলেছেন, 'তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তাহলে আসমানে যিনি রয়েছেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন' (তিরমিযি)। বস্তুত মানুষের কর্তব্য হলো আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হওয়া ও তাদের সাথে যথাযথ ব্যবহার করা। রাসুল (সা.) বলেছেন, 'বান্দা যতক্ষণ তার ভাইয়ের সেবায় বা সাহায্যে রত থাকে, ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন' (মুসলিম)। আর মানব সেবার প্রতিদান সীমাহীন। মহানবি (সা.) বলেছেন, 'কোনো মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তাকে জান্নাতের পোশাক দান করবেন; ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তাকে জান্নাতের সুস্বাদু ফল খাওয়াবেন; কোনো তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করালে আল্লাহ তাকে জান্নাতের সিলমোহরকৃত পাত্র থেকে পবিত্র পানীয় পান করাবেন।' (আবু দাউদ) পরিশেষে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মানবসেবা অত্যন্ত পুণ্যের কাজ। আল্লাহ মানবসেবীদের প্রভূত কল্যাণ ও মর্যাদা দান করেন। তাই প্রধান শিক্ষক তার সেবামূলক কাজের মাধ্যমে এ ধরনের প্রতিদান পাবেন।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

প্রধান শিক্ষকের কর্মকাণ্ড তোমার পাঠ্যবইয়ের আলোকে মূল্যায়ন কর।

উদ্দীপক

নগরীর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবার রেখে যাওয়া অঢেল সম্পত্তি ও নিজের চাকরির টাকা দিয়ে নিজ বাড়িতে গড়ে তুলেছেন এক বিশাল শিশু পরিচর্যা কেন্দ্র। এখানে শতাধিক ইয়াতিম, অনাথ ও দুস্থ শিশু আশ্রয় পেয়ে উন্নত পরিবেশে বড় হচ্ছে। অপরদিকে, তারই ছোটবেলার বন্ধু আকিল উদ্দীন অফিসের একজন বড় কর্মকর্তা। তিনি পকেটে বাড়তি টাকা না পেলে ফাইলে স্বাক্ষর করেন না। জনসাধারণ তার এহেন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হলেও ভয়ে কোনো কথাবার্তা বলেন না।

Sylhet · 2024

উত্তর

যে ব্যক্তি গচ্ছিত জিনিসের খিয়ানত করে তাকে খায়িন (الْخَائِنُ) বলা হয়।

উত্তর

আমানত রক্ষা করা আখলাকে হামিদাহর অন্যতম গুরুত্বপূর্ণ দিক। সচ্চরিত্র ব্যক্তির মধ্যে আমানতদারি বিশেষভাবে বিদ্যমান থাকে। আমানত রক্ষা করা আল্লাহ তায়ালার নির্দেশ। আল-কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দিচ্ছেন আমানতসমূহ তার মালিকের নিকট প্রত্যর্পণ করতে।” (সূরা আন-নিসা, আয়াত ৫৮) আমানত রক্ষা করা মুমিনের জন্য আবশ্যক। প্রকৃত মুমিন ব্যক্তি কোনো অবস্থাতেই আমানতের খিয়ানত করে না। মহানবি (সা.) বলেছেন, لَا إِيْمَانَ لِمَنْ لَّا أَمَانَةَ لَهُ - অর্থ : “যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই।” (মুসনাদে আহমাদ)

উত্তর

প্রধান শিক্ষকের কর্মকাণ্ড আখলাকে হামিদার 'মানবসেবার' অন্তর্ভুক্ত। এ ধরনের কাজের ফলে সে দুনিয়াতে আল্লাহর সাহায্য এবং পরকালে চিরসুখের স্থান জান্নাত লাভ করতে পারবে। মানবসেবা বলতে মানুষের সেবা, পরিচর্যা, যত্ন নেওয়া, সাহায্য-সহযোগিতা করা প্রভৃতিকে বোঝায়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা মানবসেবার আওতাভুক্ত। যারা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখেন তারা বিশেষ মর্যাদার অধিকারী হয়ে থাকেন। আল্লাহ তাদের প্রতিনিয়ত সহায়তা করেন। উদ্দীপকে দেখা যায়, নগরীর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবার রেখে যাওয়া অঢেল সম্পত্তি ও নিজের চাকুরির টাকা দিয়ে নিজ বাড়িতে গড়ে তুলেছেন এক বিশাল শিশু পরিচর্যা কেন্দ্র। এখানে শতাধিক ইয়াতিম, অনাথ ও দুঃস্থ শিশু আশ্রয় পেয়ে উন্নত পরিবেশে বড় হচ্ছে। এসব কাজের মধ্য দিয়ে তারা আল্লাহ ও রাসুল (সা.)-এর নির্দেশ অনুসরণ করছে। কারণ মহানবি (সা.) বলেছেন, 'তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তাহলে আসমানে যিনি রয়েছেন, তিনি তোমাদের প্রতি দয়া করবেন' (তিরমিযি)। বস্তুত মানুষের কর্তব্য হলো আল্লাহর সৃষ্টির প্রতি সদয় হওয়া ও তাদের সাথে যথাযথ ব্যবহার করা। রাসুল (সা.) বলেছেন, 'বান্দা যতক্ষণ তার ভাইয়ের সেবায় বা সাহায্যে রত থাকে, ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন' (মুসলিম)। আর মানব সেবার প্রতিদান সীমাহীন। মহানবি (সা.) বলেছেন, 'কোনো মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তাকে জান্নাতের পোশাক দান করবেন; ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তাকে জান্নাতের সুস্বাদু ফল খাওয়াবেন; কোনো তৃষ্ণার্ত মুসলমানকে পানি পান করালে আল্লাহ তাকে জান্নাতের সিলমোহরকৃত পাত্র থেকে পবিত্র পানীয় পান করাবেন।' (আবু দাউদ) পরিশেষে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, মানবসেবা অত্যন্ত পুণ্যের কাজ। আল্লাহ মানবসেবীদের প্রভূত কল্যাণ ও মর্যাদা দান করেন। তাই প্রধান শিক্ষক তার সেবামূলক কাজের মাধ্যমে এ ধরনের প্রতিদান পাবেন।

উত্তর

জনাব আকিল উদ্দিনের কাজটি আখলাকে যামিমার 'ঘুষের' অন্তর্ভুক্ত। কেননা স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। যা উদ্দীপকের জনাব আকিল উদ্দিনের কাজে লক্ষণীয়। ঘুষ মানবসমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর নিজ দায়িত্ব ও কর্তব্যে অবহেলা করে এবং আমানতের খেয়ানত করে। নিজ ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহার করে। ঘুষদাতা ও ঘুষখোর অন্যের অধিকার হরণ করে। ফলে অধিকার বঞ্চিতদের সাথে তাদের শত্রুতা সৃষ্টি হয়। সমাজে মারামারি-হানাহানির সূত্রপাত হয়। মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.) সুদ ও ঘুষের লেনদেনকারীকে অভিসম্পাত করেছেন। নবি করিম (সা.) বলেছেন, 'ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের উপরই আল্লাহর অভিসম্পাত' (বুখারি ও মুসলিম)। ঘুষখোরদের পরিণতি প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, 'ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামি।' (তাবারানি) পরিশেষে বলা যায়, ঘুষ লেনদেন অত্যন্ত গর্হিত কাজ। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগণ এরূপ কাজ কখনই করতে পারে না। তাই আমাদের সকলের সুদ ও ঘুষের লেনদেন থেকে বিরত থাকা উচিত।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সুদ কী? বুঝিয়ে লেখো।

সুদ কী? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।