শেয়ারFacebookWhatsApp

জসিম সাহেবের মন্তব্যটি তুমি কি যথার্থ মনে কর? আখলাকে যামিমাহর সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মতামত দাও।

উত্তর: হ্যাঁ, উদ্দীপকে প্রতারণা বিষয়টি প্রকাশ পাওয়ায় জসিম সাহেবের মন্তব্যটি আমি যথার্থ বলে মনে করি। প্রতারণা অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ। প্রতারণা নানাভাবে হতে পারে। সাধারণত আর্থিক লেনদেন ও ব্যবসায়-বাণিজ্যে প্রতারণার দৃষ্টান্ত বেশি পরিলক্ষিত হয়। যেমন- ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দেওয়া, বেশি দামের দ্রব্যের সাথে কম দামের দ্রব্য মিশিয়ে বিক্রি করা, ভেজাল মেশানো, ফলে ও মাছে রাসায়নিক দ্রব্য দেওয়া, পণ্যদ্রব্যের মিথ্যা প্রচারণা চালানো ইত্যাদি, যা উদ্দীপকে জসিম সাহেবের বক্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে নকল ঔষধ সম্পর্কে জনৈক ব্যক্তির সাথে একাত্মতা পোষণ করে জসিম সাহেব বলেন, এরূপ আরও অনেক কাজ আমাদের সমাজে হচ্ছে। যেমন কেউ মুদ্রা জাল করছে। কেউ ওজনে চুরি করছে। আবার কেউ মিথ্যা গুজব ছড়াচ্ছে। এরূপ যারা করে তারা কিন্তু আমাদের নবির উম্মত হিসেবে কখনো গণ্য হবে না। তার বক্তব্যটি প্রতারণাকে নির্দেশ করে। আর এর কুফল সম্পর্কিত তার বক্তব্যটিও সঠিক। কেননা, প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। এটি মিথ্যাচারের শামিল। এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষাও জঘন্য। কারণ, প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়। একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। সুতরাং সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক। যে ব্যক্তি প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়। কারণ ইমান ও প্রতারণা এক ব্যক্তির মধ্যে একত্রে থাকতে পারে না। প্রকৃত মুমিন কখনোই প্রতারণার আশ্রয় নেন না। নিজ স্বার্থের বিরোধী হলেও মুমিন ব্যক্তি সততা ও সত্যবাদিতার উপর অটল থাকেন। রাসুলুল্লাহ (সা.) হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন, "যে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।” (তিরমিযি) পরিশেষে বলা যায়, প্রতারণা একটি মারাত্মক অপরাধ। আর্থ-সামাজিক ক্ষেত্রে এর কুফল অত্যন্ত ভয়াবহ। তাই প্রতারণা সম্পর্কিত জসিম সাহেবের বক্তব্যটি সঠিক বলে আমি মনে করি।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

জসিম সাহেবের মন্তব্যটি তুমি কি যথার্থ মনে কর? আখলাকে যামিমাহর সংশ্ল…

উদ্দীপক

সাম্প্রতিক সামাজিক গণমাধ্যমে নকল ওষুধ তৈরির একটি প্রতিবেদন ভাইরাল হয়েছে। যা দেখে জনৈক ব্যক্তি বলল, আল্লাহর মুখোমুখী হওয়ার চিন্তা থাকলে কোনো ব্যক্তি এরকম জঘন্য কাজ করত না। উক্ত ব্যক্তির মন্তব্যের সাথে একাত্মতা পোষণ করে জসিম সাহেব বললেন, এরূপ আরও অনেক কাজ আমাদের সমাজে হচ্ছে। যেমন-কেউ মুদ্রা জাল করছে, কেউ ওজনে চুরি করছে, আবার কেউ মিথ্যা গুজব ছড়াচ্ছে। এরূপ যারা করে তারা কিন্তু আমাদের নবির উম্মত হিসেবে কখনো গণ্য হবে না।

Dinajpur · 2024

উত্তর

মানব চরিত্রের সুন্দর, নির্মল ও মার্জিত গুণাবলিকে আখলাকে হামিদাহ বলে।

উত্তর

শালীনতার গুরুত্ব বুঝানোর জন্য রাসুল (সা.) উল্লিখিত হাদিসটি বলেন। ইসলাম সৌন্দর্যের ধর্ম। এটি সুন্দর, সুষ্ঠু ও সুরুচিপূর্ণ জীবনযাপনে উৎসাহিত করে। তাই ইসলামে মানুষকে নম্র, ভদ্র ও শালীন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব কাজ শালীনতা বিরোধী, ইসলামে সেসব কাজকে নিষিদ্ধ করা হয়েছে। আর পূত-পবিত্রতা ও শালীনতার অন্যতম বিষয় হলো লজ্জাশীলতা। কেননা লজ্জাশীলতা মানুষকে শালীন হতে সাহায্য করে। এ কারণে রাসূল (সা.) বলেন, “লজ্জাশীলতা ইমানের একটি শাখা।” (সুনানে নাসাই)

উত্তর

জনৈক ব্যক্তির মন্তব্যে আখলাকে হামিদার 'তাকওয়া' বিষয়টি ফুটে উঠেছে। তাকওয়া অর্থ খোদাভীতি। শরিয়তের পরিভাষায় একমাত্র আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায়-অনাচার ও পাপ কাজ হতে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। এর কারণেই ব্যক্তি বিশ্বাস করে যে, মহান আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। তিনি মানুষের অন্তরের গোপন খবরও জানেন, তাঁর কাছে মন্দকাজের জবাবদিহি করতে হবে। তাই সে ব্যক্তি কোনোরকম পাপ চিন্তা করতে বা পাপকর্মে লিপ্ত হতে পারে না। কারণ সে জানে, অন্য সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহ তায়ালাকে ফাঁকি দেওয়া যায় না। যে মুমিনের অন্তরে তাকওয়া বিদ্যমান, সে কোনো অবস্থাতেই প্রলোভনে পড়বে না এবং নির্জন স্থানেও পাপকর্ম করবে না। আর এ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হলেন উদ্দীপকের জনৈক ব্যক্তি। কেননা তিনি সামাজিক গণমাধ্যমে নকল ঔষধ তৈরির একটি প্রতিবেদন ভাইরাল হলে যে মন্তব্যটি করেছেন তা তাকওয়ার পরিচয় বহন করে। এ থেকে এটাই প্রতীয়মান হয়, জনৈক ব্যক্তি তাকওয়ার গুণে গুণান্বিত।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকে প্রতারণা বিষয়টি প্রকাশ পাওয়ায় জসিম সাহেবের মন্তব্যটি আমি যথার্থ বলে মনে করি। প্রতারণা অর্থ ঠকানো, ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া, বিশ্বাস ভঙ্গ করা। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ। প্রতারণা নানাভাবে হতে পারে। সাধারণত আর্থিক লেনদেন ও ব্যবসায়-বাণিজ্যে প্রতারণার দৃষ্টান্ত বেশি পরিলক্ষিত হয়। যেমন- ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া, পণ্যদ্রব্যের দোষ গোপন করা, ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দেওয়া, বেশি দামের দ্রব্যের সাথে কম দামের দ্রব্য মিশিয়ে বিক্রি করা, ভেজাল মেশানো, ফলে ও মাছে রাসায়নিক দ্রব্য দেওয়া, পণ্যদ্রব্যের মিথ্যা প্রচারণা চালানো ইত্যাদি, যা উদ্দীপকে জসিম সাহেবের বক্তব্যের সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে নকল ঔষধ সম্পর্কে জনৈক ব্যক্তির সাথে একাত্মতা পোষণ করে জসিম সাহেব বলেন, এরূপ আরও অনেক কাজ আমাদের সমাজে হচ্ছে। যেমন কেউ মুদ্রা জাল করছে। কেউ ওজনে চুরি করছে। আবার কেউ মিথ্যা গুজব ছড়াচ্ছে। এরূপ যারা করে তারা কিন্তু আমাদের নবির উম্মত হিসেবে কখনো গণ্য হবে না। তার বক্তব্যটি প্রতারণাকে নির্দেশ করে। আর এর কুফল সম্পর্কিত তার বক্তব্যটিও সঠিক। কেননা, প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। এটি মিথ্যাচারের শামিল। এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষাও জঘন্য। কারণ, প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়। একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। সুতরাং সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক। যে ব্যক্তি প্রতারণা করে সে প্রকৃত মুমিন নয়। কারণ ইমান ও প্রতারণা এক ব্যক্তির মধ্যে একত্রে থাকতে পারে না। প্রকৃত মুমিন কখনোই প্রতারণার আশ্রয় নেন না। নিজ স্বার্থের বিরোধী হলেও মুমিন ব্যক্তি সততা ও সত্যবাদিতার উপর অটল থাকেন। রাসুলুল্লাহ (সা.) হাদিসে স্পষ্ট ভাষায় বলেছেন, "যে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।” (তিরমিযি) পরিশেষে বলা যায়, প্রতারণা একটি মারাত্মক অপরাধ। আর্থ-সামাজিক ক্ষেত্রে এর কুফল অত্যন্ত ভয়াবহ। তাই প্রতারণা সম্পর্কিত জসিম সাহেবের বক্তব্যটি সঠিক বলে আমি মনে করি।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সুদ কী? বুঝিয়ে লেখো।

সুদ কী? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।