"জনাব সাইফুলের আচরণ ইমানের পরিপন্থি।”- বিশ্লেষণ কর।
উত্তর: সাইফুলের আচরণে আমানতের খিয়ানত প্রকাশ পেয়েছে, যা ইমানের পরিপন্থি। কারও কাছে কোনো অর্থ-সম্পদ, কথা গচ্ছিত রাখাকে আমানত বলে। আমানতের বিপরীত হলো খিয়ানত। আমানতের মাল নষ্ট করা বা তার মালিককে যথাযথভাবে ফেরত না দেওয়াকে খিয়ানত বলা হয়। খিয়ানত একটি গর্হিত কাজ। যা জনাব সাইফুলের কাজে প্রকাশ পেয়েছে। উদ্দীপকে জনাব হাবিব তার বন্ধু জনাব সাইফুলের কাছে পঞ্চাশ হাজার টাকা জমা রাখেন। জনাব সাইফুল ঐ টাকা নিজের এক প্রয়োজনে খরচ করে ফেলেন। ফলে জনাব হাবিব যখন টাকা ফেরত চান, তখন জনাব সাইফুল ঐ টাকা ফেরত দিতে ব্যর্থ হন। তার এ কাজে আমানতের খিয়ানত প্রকাশ পেয়েছে। অথচ ইসলামি জীবনদর্শনে আমানত রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। আমানত রক্ষা করা মুমিনের জন্য আবশ্যক। প্রকৃত মুমিন ব্যক্তি কোনো অবস্থাতেই আমানতের খিয়ানত করে না। মহানবি (সা.) বলেছেন, "যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই।” (মুসনাদে আহমদ) ইসলামি বিধানে আমানতের খিয়ানতহ করা সম্পূর্ণরূপে হারাম। তাছাড়া মহানবি (সা.)-এর হাদিসে এসেছে, খিয়ানত করা মুনাফিকের অন্যতম নিদর্শন। আল্লাহ তায়ালা খিয়ানতকারীর প্রতি অসন্তুষ্ট। তিনি খিয়ানতকারীকে পছন্দ করেন না। তাই বলা যায়, আমানতের খিয়ানতহ করে সাইফুল অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ করেছে, যা ইমানের পরিপন্থি। আর আমাদের সকলের এ ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
"জনাব সাইফুলের আচরণ ইমানের পরিপন্থি।”- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর