শেয়ারFacebookWhatsApp

জনাব 'খ' এর কর্মকাণ্ডে আখলাকে যামিমাহ্'র কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব 'খ'-এর কর্মকাণ্ডে আখলাকে যামিমার 'ঘুষ' সংক্রান্ত বিষয়টি ফুটে উঠেছে। কেননা স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায় এর মাধ্যমে অতিরিক্ত সম্পদ ও সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। যা উদ্দীপকে 'খ' এর কাজে লক্ষণীয়। উদ্দীপকে জনাব 'ক'-এর প্রতিষ্ঠানে প্রশাসন অভিযান চালিয়ে সকল মালামাল জব্দ করে এবং তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে। তখন তার ম্যানেজার জনাব 'খ' জনৈক কর্মকর্তাকে গোপনে কিছু টাকা প্রদানের প্রস্তাব করে জরিমানা মওকুফের চেষ্টা করে। তার এ কর্মকাণ্ডে ঘুষ-এর বিষয়টি লক্ষ করা যায়। ঘুষ মানবসমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর নিজ দায়িত্ব ও কর্তব্যে অবহেলা করে এবং আমানতের খেয়ানত করে। নিজ ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহার করে। ঘুষদাতা ও ঘুষখোর অন্যের অধিকার হরণ করে। ফলে অধিকার বঞ্চিতদের সাথে তাদের শত্রুতা সৃষ্টি হয়। সমাজে মারামারি-হানাহানির সূত্রপাত হয়। মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.) সুদ ও ঘুষের লেনদেনকারীকে অভিসম্পাত করেছেন। নবি করিম (সা.) বলেছেন, 'ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের উপরই আল্লাহর অভিসম্পাত' (বুখারি ও মুসলিম)। ঘুষখোরদের পরিণতি প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, 'ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামি।' (তাবারানি) পরিশেষে বলা যায়, ঘুষ লেনদেন অত্যন্ত গর্হিত কাজ। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগণ এরূপ কাজ কখনই করতে পারে না। তাই আমাদের সকলের সুদ ও ঘুষের লেনদেন থেকে বিরত থাকা উচিত।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

জনাব 'খ' এর কর্মকাণ্ডে আখলাকে যামিমাহ্'র কোন দিকটি ফুটে উঠেছে? ব্যা…

উদ্দীপক

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে দেশে হ্যান্ড স্যানিটাইজারের অভাব দেখা দিলে জনাব 'ক' ভেজাল কেমিক্যাল মিশিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে দেশে বাজারজাত করে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নকল মালামাল জব্দ করে এবং ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়। এসময় তার প্রতিষ্ঠানের ম্যানেজার জনাব 'খ' জনৈক কর্মকর্তাকে গোপনে কিছু টাকা প্রদানের প্রস্তাব করে জরিমানা মওকুফের চেষ্টা করে।

Rajshahi · 2023

উত্তর

তাকওয়া হলো সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা।

উত্তর

সৎচরিত্র ও সুন্দর ব্যবহার পরকালীন জীবনেও মানুষের কল্যাণের হাতিয়ার, মুক্তির উপায় হবে। উত্তম আচার-আচরণ মানুষকে পুণ্য বা সাওয়াব দান করে। এজন্য মহানবি হযরত মুহাম্মাদ (সা.) বলেন, 'সুন্দর চরিত্রই পুণ্য' (মুসলিম)। প্রশংসনীয় আচরণ ও স্বভাব কিয়ামতের দিন মুমিনের আমলের পাল্লা ভারি করবে। অন্য একটি হাদিসে মহানবি (সা.) বলেন, 'নিশ্চয়ই (কিয়ামতের দিন) মিযানে সুন্দর চরিত্র অপেক্ষা ভারী বস্তু আর কিছুই থাকবে না।' (তিরমিযি)

উত্তর

জনাব 'খ'-এর কর্মকাণ্ডে আখলাকে যামিমার 'ঘুষ' সংক্রান্ত বিষয়টি ফুটে উঠেছে। কেননা স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায় এর মাধ্যমে অতিরিক্ত সম্পদ ও সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। যা উদ্দীপকে 'খ' এর কাজে লক্ষণীয়। উদ্দীপকে জনাব 'ক'-এর প্রতিষ্ঠানে প্রশাসন অভিযান চালিয়ে সকল মালামাল জব্দ করে এবং তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে। তখন তার ম্যানেজার জনাব 'খ' জনৈক কর্মকর্তাকে গোপনে কিছু টাকা প্রদানের প্রস্তাব করে জরিমানা মওকুফের চেষ্টা করে। তার এ কর্মকাণ্ডে ঘুষ-এর বিষয়টি লক্ষ করা যায়। ঘুষ মানবসমাজে অশান্তি ডেকে আনে। ঘুষখোর নিজ দায়িত্ব ও কর্তব্যে অবহেলা করে এবং আমানতের খেয়ানত করে। নিজ ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহার করে। ঘুষদাতা ও ঘুষখোর অন্যের অধিকার হরণ করে। ফলে অধিকার বঞ্চিতদের সাথে তাদের শত্রুতা সৃষ্টি হয়। সমাজে মারামারি-হানাহানির সূত্রপাত হয়। মহান আল্লাহ ও তাঁর রাসুল (সা.) সুদ ও ঘুষের লেনদেনকারীকে অভিসম্পাত করেছেন। নবি করিম (সা.) বলেছেন, 'ঘুষ প্রদানকারী ও ঘুষ গ্রহণকারী উভয়ের উপরই আল্লাহর অভিসম্পাত' (বুখারি ও মুসলিম)। ঘুষখোরদের পরিণতি প্রসঙ্গে রাসুল (সা.) বলেন, 'ঘুষদাতা ও ঘুষখোর উভয়ই জাহান্নামি।' (তাবারানি) পরিশেষে বলা যায়, ঘুষ লেনদেন অত্যন্ত গর্হিত কাজ। নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগণ এরূপ কাজ কখনই করতে পারে না। তাই আমাদের সকলের সুদ ও ঘুষের লেনদেন থেকে বিরত থাকা উচিত।

উত্তর

জনাব 'ক'-এর কর্মকান্ড আখলাকে যামিমার 'প্রতারণা' এর অন্তর্ভুক্ত। কারণ সে অধিক লাভের আশায় হ্যান্ড স্যানিটাইজারের অভাব দেখা দিলে ভেজাল কেমিক্যাল মিশিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে দেশে বাজারজাত করে। এসবই প্রতারণার অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায়, কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে দেশে হ্যান্ড স্যানিটাইজারের অভাব দেখা দিলে জনাব 'ক' ভেজাল কেমিক্যাল মিশিয়ে নকল হ্যান্ড স্যানিটাইজার প্রস্তুত করে দেশে বাজারজাত করে। তার এরূপ কর্মকান্ড প্রতারণাকে নির্দেশ করে। কেননা পণ্যের দোষ গোপন করা, পণ্যে ভেজাল মেশানো প্রতারণার অন্তর্ভুক্ত। ইসলামি শরিয়তে প্রতারণা করা, ধোঁকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। ব্যবসায়-বাণিজ্য, লেনদেন, আচার-ব্যবহার ও আর্থ-সামাজিক নানা কর্মকাণ্ডে কোনো অবস্থাতেই প্রতারণা বৈধ নয়। কোনো কাজেই প্রতারণা করা যাবে না, সত্য মিথ্যার মিশ্রণ করা যাবে না এবং সত্য ও প্রকৃত অবস্থা গোপন করা যাবে না। আল্লাহ তায়ালা বলেন- وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُوْنَ . অর্থাৎ, 'তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ কর না এবং জেনে, শুনে সত্য গোপন কর না।' (সূরা আল-বাকারা: আয়াত-৪২) প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ। এজন্য প্রতারণাকারীকে কেউ পছন্দ করে না। সে মানবসমাজে যেমন ঘৃণিত তেমনি আল্লাহ তায়ালার নিকটও ঘৃণিত। মহানবি (সা.) বলেছেন, 'যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে এবং ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি আল্লাহ তায়ালার নিকট ঘৃণিত। ফেরেশতাগণ সর্বদা তাকে অভিশাপ দিতে থাকেন।' (ইবনে মাজাহ) পরিশেষে বলা যায়, প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। এটি মিথ্যাচারের শামিল। এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষাও জঘন্য। কেননা প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়। একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। সুতরাং সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা উচিত।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সুদ কী? বুঝিয়ে লেখো।

সুদ কী? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।