জনাব 'ক' এর আচরণে আখলাকে যামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব 'ক' এর আচরণে আখলাকে যামিমার 'ঘুষ' গ্রহণের বিষয়টি ফুটে উঠেছে। ঘুষ শব্দের অর্থ উৎকোচ। স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করাকে ঘুষ বলে। এটি একটি অর্থনৈতিক অপরাধ। এটি মানবসমাজে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টিসহ নানামুখী সমস্যার সৃষ্টি করে। জনাব 'ক'-এর আচরণে এ নিন্দনীয় স্বভাবটিই প্রকাশ পেয়েছে। জনাব 'ক' একজন সরকারি কর্মচারী। প্রতিদিন তার অফিসে সেবা গ্রহণের জন্য অনেক লোক আবেদন করে। কিন্তু তিনি কোনো সুযোগ-সুবিধা না পেলে কাউকেই সেবা প্রদান করেন না। এ বিষয়টিই ঘুষ। সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী তাদের কাজের জন্য নির্দিষ্ট বেতন-ভাতা পায়। কিন্তু তারা যদি ঐ কাজের জন্যই অন্যায়ভাবে আরও বেশি কিছু গ্রহণ করে তা হলো ঘুষ। যেমন কারও কোনো কাজ আটকে রেখে তার নিকট থেকে টাকা আদায় করা। অন্যকথায়, অধিকার নেই এমন বস্তু বা বিষয় লাভের জন্য দায়িত্বশীল কর্তৃপক্ষকে অন্যায়ভাবে কোনো সম্পদ বা সুযোগ-সুবিধা দেওয়া কিংবা নেওয়াকে ঘুষ বলে। সুতরাং বোঝা যায়, জনাব 'ক'-এর আচরণে ঘুষের বহিঃপ্রকাশ ঘটেছে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
জনাব 'ক' এর আচরণে আখলাকে যামিমার কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর