কামালের আচরণে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: কামালের আচরণে আখলাকে হামিদাহর অন্যতম গুণ তাকওয়া প্রকাশ পেয়েছে। তাকওয়া শব্দের অর্থ বিরত থাকা, বেঁচে থাকা, ভয় করা, নিজেকে রক্ষা করা। মহান আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায়, অত্যাচার ও পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করে কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করাকে তাকওয়া বলে। যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে মুত্তাকি বলা হয়। কামালের আচরণে এ ধরনের বৈশিষ্ট্যই লক্ষ করা যায়। উদ্দীপকে কামাল আল্লাহ তায়ালার ভয়ে সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কুরআন-সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করেন। তার এ আচরণটি তাকওয়াকেই নির্দেশ করে। প্রকৃতপক্ষে তাকওয়া একটি মহৎ ও অন্যতম পারিত্রিক বৈশিষ্ট্য। মানবজীবনে তাকওয়ার গুরুত্ব অপরিসীম। তাকওয়া মানুষকে ইহকালীন ও পরকালীন উভয় জীবনেই সম্মান, মর্যাদা ও সফলতা দান করে। ইসলামি জীবনাদর্শনে মানুষের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি হলো মুত্তাকিগণ। আল্লাহ তায়ালা বলেন, 'নিশ্চয়ই আল্লাহর কাছে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান' (সূরা আল-হুজুরাত, আয়াত ১৩) মুত্তাকি ব্যক্তি কোনোরূপ অশ্লীল ও অশালীন কথা, কাজ ও চিন্তা-ভাবনা করে না। তারা সর্বদা কুরআন ও সুন্নাহ মোতাবেক জীবনযাপন করেন এবং আল্লাহর ভয়ে নিজেদের অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে রাখেন। সুতরাং এসব বৈশিষ্ট্যের আলোকে বলা যায়, কামালের আচরণে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটেছে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
কামালের আচরণে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর