আমিনার আচরণে আখলাকে হামিদাহ এর কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: আমিনার আচরণে আখলাকে হামিদাহ এর শালীনতা দিকটি প্রকাশ পেয়েছে। আখলাকে হামিদাহ বা উত্তম চরিত্রের অন্যতম দিক হলো শালীনতা। শালীনতা অর্থ মার্জিত, সুন্দর ও শোভন হওয়া। শালীনতার পরিধি খুবই ব্যাপক। এটি বহুগুণের সমষ্টি। ভদ্রতা, নম্রতা, সৌন্দর্য, সুরুচি, লজ্জাশীলতা, কৃষ্টি-কালচার ইত্যাদি গুণাবলির সমন্বিত রূপের মাধ্যমে শালীনতা প্রকাশ পায়। যেমনটি আমিনার ক্ষেত্রে ঘটেছে। উদ্দীপকে দেখা যায়, আমিনা কথাবার্তায়, চাল-চলনে ও পোশাক-পরিচ্ছদে অত্যন্ত ভদ্র, নম্র ও সভ্য। তাই তার আচরণে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সবাই মুগ্ধ। সবাই তাকে পছন্দ করে এবং ভালোবাসে। প্রকৃতপক্ষে শালীনতা একজন ব্যক্তির প্রকৃত সৌন্দর্যকে ফুটিয়ে তোলে। অশালীন কথাবার্তা, পোশাক-পরিচ্ছদ কোনো নম্র-ভদ্র মানুষ পছন্দ করে না। তাই শালীন ব্যক্তিকে সবাই ভালোবাসে, আপন করে নেয়। শালীনতা চর্চার ফলে মানুষের মান-সম্মান সুরক্ষিত থাকে, সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। সমাজে মানুষের কাছে গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। আমিনার ক্ষেত্রেও এমনটি দেখা যায়। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আমিনার আচরণে শালীনতাই প্রস্ফুটিত হয়েছে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
আমিনার আচরণে আখলাকে হামিদাহ এর কোন দিকটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর