শেয়ারFacebookWhatsApp

মিশকাতের কাজকর্মে আখলাকে হামিদার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: মিশকাতের কাজকর্মে আখলাকে হামিদার 'কর্তব্যপরায়ণতা' গুণটি ফুটে উঠেছে। কর্তব্যপরায়ণতা মানুষের একটি অপরিহার্য গুণ। মানুষের সার্বিক উন্নতি ও সফলতার জন্য এর কোনো বিকল্প নেই। এ গুণটি মিশকাতের মধ্যে লক্ষ করা যায়। উদ্দীপকে মিশকাতের কাজকর্মে দেখা যায়, সে বিদ্যালয়ের আসবাবপত্র, শিক্ষা উপকরণ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে, শিক্ষকদের সম্মান করে এবং সুন্দরভাবে পড়াশুনা করে। এভাবে সে তার দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করে। দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা, সময়মতো সুন্দর ও সুচারুভাবে এগুলো পালন করা এবং এক্ষেত্রে কোনোরূপ অবহেলা বা উদাসীনতা প্রদর্শন না করাকেই কর্তব্যপরায়ণতা বলে। আর এটি আখলাকে হামিদাহর অন্যতম গুণ। এ গুণের কারণেই মিশকাত যথাযথভাবে তার দায়িত্ব কর্তব্য পালন করতে পেরেছে। সুতরাং বলা যায়, মিশকাত এর মধ্যে কর্তব্যপরায়ণতা গুণটি বিদ্যমান।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

মিশকাতের কাজকর্মে আখলাকে হামিদার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দশম শ্রেণির ছাত্র মিশকাত বিদ্যালয়ের আসবাবপত্র, শিক্ষা উপকরণ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে, শিক্ষকদের সম্মান করে এবং সুন্দরভাবে পড়াশুনা করে। জনাব আসিফ সাহেব একজন সৎ ব্যবসায়ী। তার সংসারে অভাব-অনটন লেগেই থাকে। তাঁর স্ত্রী মাঝে-মধ্যে বিরক্ত হয়ে অতিরিক্ত মুনাফার জন্য পণ্যে ভেজাল ও ওজনে কম দেওয়ার পরামর্শ দেয়। কিন্তু আসিফ সাহেব এ ব্যাপারে রাজী হন না।

Chittagong · 2023

উত্তর

মানব চরিত্রের সুন্দর, নির্মল ও মার্জিত গুণাবলিকে আখলাকে হামিদাহ বলে।

উত্তর

'লজ্জাশীলতা ইমানের একটি শাখা'- কেননা পূত-পবিত্রতা ও শালীনতার অন্যতম বিষয় হলো লজ্জাশীলতা। লজ্জাশীলতা মানুষকে শালীন হতে সাহায্য করে। চলাফেরা, পোশাক-পরিচ্ছদ, কথাবার্তা, আচার-আচরণে লজ্জাশীল হওয়ার মাধ্যমে মানুষের মান-সম্মান সুরক্ষিত থাকে, সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। পরকালে মুক্তি পাওয়া যায়।

উত্তর

মিশকাতের কাজকর্মে আখলাকে হামিদার 'কর্তব্যপরায়ণতা' গুণটি ফুটে উঠেছে। কর্তব্যপরায়ণতা মানুষের একটি অপরিহার্য গুণ। মানুষের সার্বিক উন্নতি ও সফলতার জন্য এর কোনো বিকল্প নেই। এ গুণটি মিশকাতের মধ্যে লক্ষ করা যায়। উদ্দীপকে মিশকাতের কাজকর্মে দেখা যায়, সে বিদ্যালয়ের আসবাবপত্র, শিক্ষা উপকরণ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করে, শিক্ষকদের সম্মান করে এবং সুন্দরভাবে পড়াশুনা করে। এভাবে সে তার দায়িত্ব-কর্তব্য যথাযথভাবে পালন করে। দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সতর্ক ও সচেতন থাকা, সময়মতো সুন্দর ও সুচারুভাবে এগুলো পালন করা এবং এক্ষেত্রে কোনোরূপ অবহেলা বা উদাসীনতা প্রদর্শন না করাকেই কর্তব্যপরায়ণতা বলে। আর এটি আখলাকে হামিদাহর অন্যতম গুণ। এ গুণের কারণেই মিশকাত যথাযথভাবে তার দায়িত্ব কর্তব্য পালন করতে পেরেছে। সুতরাং বলা যায়, মিশকাত এর মধ্যে কর্তব্যপরায়ণতা গুণটি বিদ্যমান।

উত্তর

জনাব আসিফ সাহেবের স্ত্রীর পরামর্শে 'প্রতারণা' বিষয়টি ফুটে উঠেছে। ইসলামি পরিভাষায় প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার উপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলে। প্রতারণা নানাভাবে হয়। যেমন: ওজনে কম দেওয়া; পণ্যদ্রেব্যের দোষ গোপন করা; ভালো জিনিস দেখিয়ে বিক্রির সময় খারাপ জিনিস দিয়ে দেওয়া; পরীক্ষায় নকল করা ইত্যাদি। প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়। একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। তাই সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা আবশ্যক। প্রকৃত মুমিন কখনো প্রতারণা করতে পারে না। কেননা রাসুল (সা.) বলেন- مَنْ غَشَ فَلَيْسَ مِنَّا অর্থাৎ, 'যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়' (তিরমিযি)। তাই আমাদের প্রতারণা থেকে দূরে থাকা দরকার। এছাড়াও প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ, যা দ্বারা সমাজের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়। সমাজে শত্রুতা জন্ম নেয়। প্রকৃতপক্ষে প্রতারণাকারী দুনিয়াতেও ঘৃণিত, লজ্জিত ও অপদস্থ হয়। আর আখিরাতেও তার জন্য রয়েছে দুর্ভোগ ও ধ্বংস। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আসিফ সাহেবের স্ত্রীর আচরণ প্রতারণার অন্তর্ভুক্ত, যা তার বর্জন করা উচিত।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সুদ কী? বুঝিয়ে লেখো।

সুদ কী? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।