ফাতিমা বেগমের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটি প্রতিফলিত হয়েছে? এর গুরুত্ব ব্যাখ্যা কর।
উত্তর: ফাতিমা বেগমের কর্মকান্ডে আখলাকে হামিদার 'মানবসেবা' গুণটি প্রতিফলিত হয়েছে। মানবসেবা বলতে মানুষের সেবা করা, পরিচর্যা করা, যত্ন নেওয়া, সাহায্য-সহযোগিতা করা ইত্যাদিকে বোঝায়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করা মানবসেবার আওতাভুক্ত। যা ফাতিমা বেগমের কর্মকাণ্ডেও প্রকাশ পায়। উদ্দীপকের ফাতিমা বেগম ক্ষুধার্তকে অনুদান, রোগীর সেবা এবং দুস্থদের আর্থিক সহযোগিতা করেন। তার এ কাজটি মানবসেবাকে নির্দেশ করে। মানবসেবা করা মুমিনের অন্যতম গুণ। মুমিন ব্যক্তি সর্বদাই অন্য মানুষের খেদমতে নিয়োজিত থাকেন। এ সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) বলেন- ارْحَمُوْا مَنْ فِي الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِঅর্থাৎ, 'তোমরা পৃথিবীবাসীর প্রতি অনুগ্রহ কর, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন' (তিরমিযি)। এছাড়া মানবসেবার প্রতিদান সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) আরও বলেন, 'কোনো মুসলমান অন্য মুসলমানকে কাপড় দান করলে আল্লাহ তাকে জান্নাতের পোশাক দান করবেন। ক্ষুধার্তকে খাদ্য দান করলে আল্লাহ তায়ালা তাকে জান্নাতের সুস্বাদু ফল দান করবেন।' রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, 'বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে রত থাকে, ততক্ষণ আল্লাহ তাকে সাহায্য করতে থাকেন।' পরিশেষে বলা যায়, ইসলামে মানবসেবার প্রতিদান বা ফলাফল সীমাহীন। মানবসেবার দ্বারা মানুষ দুনিয়া ও আখিরাতে আল্লাহর দয়া ও নিয়ামত লাভ করতে পারে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
ফাতিমা বেগমের কর্মকাণ্ডে আখলাকে হামিদার কোন গুণটি প্রতিফলিত হয়েছে? …
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর