সালেহা বেগমের মানসিকতায় আখলাকে হামিদাহ্র কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: সালেহা বেগমের মানসিকতায় আখলাকে হামিদার 'তাকওয়া' গুণটি প্রকাশ পেয়েছে। তাকওয়া অর্থ খোদাভীতি। শরিয়তের পরিভাষায় একমাত্র আল্লাহর ভয়ে সব ধরনের অন্যায়-অনাচার ও পাপ কাজ হতে বিরত থাকাকে তাকওয়া বলা হয়। যা সালেহা বেগমের মানসিকতায় প্রকাশ পেয়েছে। তাকওয়া একটি মহৎ চারিত্রিক বৈশিষ্ট্য। এর কারণেই ব্যক্তি বিশ্বাস করে যে, মহান আল্লাহ সবকিছু জানেন, শোনেন ও দেখেন। তিনি মানুষের অন্তরের গোপন খবরও জানেন, তাঁর কাছে মন্দকাজের জবাবদিহি করতে হবে। তাই সে ব্যক্তি কোনোরকম পাপ চিন্তা করতে বা পাপকর্মে লিপ্ত হতে পারে না। কারণ সে জানে, অন্য সবাইকে ফাঁকি দেওয়া গেলেও আল্লাহ তায়ালাকে ফাঁকি দেওয়া যায় না। যে মুমিনের অন্তরে তাকওয়া বিদ্যমান, সে কোনো অবস্থাতেই প্রলোভনে পড়বে না এবং নির্জন স্থানেও পাপকর্ম করবে না। আর এ চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হলেন উদ্দীপকের সালেহা বেগম। কেননা ৫ লিটার দুধ কম হয়ে যাওয়ায় খামারের কর্মচারী পানি মিশানোর প্রস্তাব দিলে সালেহা বেগম জাহান্নামের আযাবের কথা স্মরণ করে কর্মচারীর প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ থেকে এটাই স্পষ্ট হয়, সালেহা বেগম তাকওয়ার গুণে গুণান্বিত।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
সালেহা বেগমের মানসিকতায় আখলাকে হামিদাহ্র কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর