কারখানার উৎপাদন ও বিক্রয়ের পদ্ধতি আখলাকে যামিমাত্র কোন বিষয়ের শামিল? ব্যাখ্যা কর।
উত্তর: কারখানার উৎপাদন ও বিক্রয়ের পদ্ধতি আখলাকে যামিমার 'প্রতারণার' শামিল। 'ক' নামক একটি প্রসাধনী কারখানায় ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করে দেখলেন সাভারে একটি কারখানায় উৎপাদিত দেশি দ্রব্যের গায়ে লেবেল লাগানো হয়েছে Made in America. এভাবে এগুলো উচ্চমূল্যে বিক্রয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। এসবই প্রতারণার অন্তর্ভুক্ত। ইসলামি শরিয়তে প্রতারণা করা, ধোঁকা দেওয়া সম্পূর্ণরূপে হারাম। ব্যবসায়-বাণিজ্য, লেনদেন, আচার-ব্যবহার ও আর্থ-সামাজিক নানা কর্মকাণ্ডে কোনো অবস্থাতেই প্রতারণা বৈধ নয়। কোনো কাজেই প্রতারণা করা যাবে না, সত্য মিথ্যার মিশ্রণ করা যাবে না এবং সত্য ও প্রকৃত অবস্থা গোপন করা যাবে না। আল্লাহ তায়ালা বলেন- وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُوْنَ . অর্থাৎ, 'তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ কর না এবং জেনে, শুনে সত্য গোপন কর না।' (সূরা আল-বাকারা: আয়াত-৪২) প্রতারণা একটি সমাজদ্রোহী অপরাধ। এজন্য প্রতারণাকারীকে কেউ পছন্দ করে না। সে মানবসমাজে যেমন ঘৃণিত তেমনি আল্লাহ তায়ালার নিকটও ঘৃণিত। মহানবি (সা.) বলেছেন, 'যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে এবং ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি আল্লাহ তায়ালার নিকট ঘৃণিত। ফেরেশতাগণ সর্বদা তাকে অভিশাপ দিতে থাকেন।' (ইবনে মাজাহ) পরিশেষে বলা যায়, প্রতারণা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। এটি মিথ্যাচারের শামিল। এমনকি অনেক ক্ষেত্রে প্রতারণা মিথ্যা অপেক্ষাও জঘন্য। কেননা প্রতারণা করার দ্বারা দুটো পাপ হয়। একটি মিথ্যা বলা ও অপরটি বিশ্বাস ভঙ্গ করা। সুতরাং সর্বাবস্থায় প্রতারণা বর্জন করা উচিত।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
কারখানার উৎপাদন ও বিক্রয়ের পদ্ধতি আখলাকে যামিমাত্র কোন বিষয়ের শামিল…
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর