শেয়ারFacebookWhatsApp

পুলিশ কর্তৃক ধৃত চার সদস্যদের কার্যক্রমে কী প্রকাশ পেয়েছে?

উত্তর: পুলিশ কর্তৃক ধৃত চার সদস্যদের কার্যক্রমে 'প্রতারণা' প্রকাশ পেয়েছে। ইসলামি শরিয়তের পরিভাষায়, প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ। নানাভাবে প্রতারণা হতে পারে। যেমন- ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া ইত্যাদি, যা উদ্দীপকের ধৃত চার সদস্যের কার্যক্রমে লক্ষ করা যায়। প্রতারণা ইসলামের দৃষ্টিতে মানবতাবিরোধী অতি গর্হিত কাজ। প্রতারণা মিথ্যারই শামিল। মিথ্যা যেমন ঘৃণ্য, প্রতারণাও তেমনি ঘৃণ্য। এটি একটি সমাজদ্রোহী পাপ। ইসলাম সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে, জীবনে যা কিছু করবে তার মধ্যে ফাঁকি ও প্রতারণার স্থান নেই। ইসলাম সত্যের সাথে মিথ্যার মিশ্রণকে কোনোমতেই সমর্থন করে না। কুরআন মাজিদে ঘোষণা করা হয়েছে- وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُوْنَ . অর্থাৎ, 'তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ কর না এবং তোমরা জেনেশুনে সত্য গোপন কর না' (সূরা আল-বাকারা: আয়াত-৪২)। পণ্যের দোষ গোপন করা সম্বন্ধে রাসুল (সা.)-এর উক্তি হচ্ছে, 'যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে এবং ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি সর্বদা আল্লাহর রোষের মধ্যে থাকবে এবং ফেরেশতারা সর্বদা তাকে অভিশাপ দিতে থাকবে।' উদ্দীপকে দৈনিক পত্রিকায় প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায় যে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জাল টাকা তৈরির মেশিং, রং, কালি কাগজসহ চার সদস্যকে গ্রেফতার করে। যা প্রতারণার শামিল। প্রকৃতপক্ষে, প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা হারাম। আর যে দেহ হারাম রুজি দ্বারা পরিপুষ্ট তার স্থান হবে জাহান্নাম।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

পুলিশ কর্তৃক ধৃত চার সদস্যদের কার্যক্রমে কী প্রকাশ পেয়েছে?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: দৈনিক পত্রিকায় প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায় যে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জাল টাকা তৈরির মেশিন, রং, কালি কাগজসহ চার সদস্যকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। দৃশ্যকল্প-২: অপর এক সংবাদ থেকে জানা যায় গতকাল ১লা নভেম্বর সোনালী ব্যাংক থেকে 'শিল্পালয়” প্রতিষ্ঠান তাদের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন প্রদানের জন্য প্রায় এক কোটি টাকা উত্তোলন করে অফিসের দিকে যাচ্ছিলেন। হঠাৎ টার্নিং পয়েন্টে পৌঁছামাত্র টেম্পু নামক এক যুবকের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল অতর্কিত অস্ত্র-শস্ত্রসহ তাদের উপর ঝাপিয়ে পড়ে টাকাগুলো হাতিয়ে নেয়।

Mymensingh · 2023

উত্তর

মানব চরিত্রের মন্দ ও নিন্দনীয় স্বভাবগুলোকে বলা হয় আখলাকে যামিমাহ।

উত্তর

গিবত করাকে আল-কুরআনে নিজ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। সুতরাং গিবত খুবই অপছন্দনীয় কাজ। সুস্থ বিবেকবান কোনো মানুষই এরূপ কাজ পছন্দ করতে পারে না। আল্লাহ তায়ালাও গিবত করা পছন্দ করেন না। পবিত্র হাদিসে মহানবি (সা.) আমাদের গিবতের পরিণাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "গিবত ব্যভিচারের চাইতেও মারাত্মক।

উত্তর

পুলিশ কর্তৃক ধৃত চার সদস্যদের কার্যক্রমে 'প্রতারণা' প্রকাশ পেয়েছে। ইসলামি শরিয়তের পরিভাষায়, প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ। নানাভাবে প্রতারণা হতে পারে। যেমন- ওজনে কম দেওয়া, জাল মুদ্রা চালিয়ে দেওয়া ইত্যাদি, যা উদ্দীপকের ধৃত চার সদস্যের কার্যক্রমে লক্ষ করা যায়। প্রতারণা ইসলামের দৃষ্টিতে মানবতাবিরোধী অতি গর্হিত কাজ। প্রতারণা মিথ্যারই শামিল। মিথ্যা যেমন ঘৃণ্য, প্রতারণাও তেমনি ঘৃণ্য। এটি একটি সমাজদ্রোহী পাপ। ইসলাম সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে, জীবনে যা কিছু করবে তার মধ্যে ফাঁকি ও প্রতারণার স্থান নেই। ইসলাম সত্যের সাথে মিথ্যার মিশ্রণকে কোনোমতেই সমর্থন করে না। কুরআন মাজিদে ঘোষণা করা হয়েছে- وَلَا تَلْبِسُوا الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُوْنَ . অর্থাৎ, 'তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ কর না এবং তোমরা জেনেশুনে সত্য গোপন কর না' (সূরা আল-বাকারা: আয়াত-৪২)। পণ্যের দোষ গোপন করা সম্বন্ধে রাসুল (সা.)-এর উক্তি হচ্ছে, 'যে ব্যক্তি দোষযুক্ত পণ্য বিক্রি করে এবং ক্রেতাকে দোষের কথা জানায় না, এমন ব্যক্তি সর্বদা আল্লাহর রোষের মধ্যে থাকবে এবং ফেরেশতারা সর্বদা তাকে অভিশাপ দিতে থাকবে।' উদ্দীপকে দৈনিক পত্রিকায় প্রকাশিত এক সংবাদ থেকে জানা যায় যে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জাল টাকা তৈরির মেশিং, রং, কালি কাগজসহ চার সদস্যকে গ্রেফতার করে। যা প্রতারণার শামিল। প্রকৃতপক্ষে, প্রতারণা দ্বারা অর্জিত জীবিকা হারাম। আর যে দেহ হারাম রুজি দ্বারা পরিপুষ্ট তার স্থান হবে জাহান্নাম।

উত্তর

টেম্পু নামক যুবক ও তার দলবলের কাজটি ইসলামের দৃষ্টিতে ফিতনা-ফাসাদের সাথে সাদৃশ্যপূর্ণ। ফিতনা ও ফাসাদ উভয়ই আরবি শব্দ। ফিতনা অর্থ অরাজকতা, বিশৃঙ্খলা। ইসলামি পরিভাষায় ফিতনা-ফাসাদ বলতে বিশৃঙ্খলা-বিপর্যয় সৃষ্টি বোঝায়। অর্থাৎ সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ অবস্থার বিপরীত অরাজক পরিস্থিতিই ফিতনা-ফাসাদ। মানবসমাজে ভয়-ভীতি, অত্যাচার-অনাচার ইত্যাদির মাধ্যমে নানা বিপর্যয় সৃষ্টি করা যায়। এরূপ অস্থিতিশীল পরিস্থিতিই ফিতনা-ফাসাদ। সন্ত্রাস, ছিনতাই, রাহাজানি ইত্যাদি ফিতনা-ফাসাদের অন্তর্ভুক্ত, যা টেম্পু নামক যুবক ও তার দল-বলের কাজে লক্ষ করা যায়। দৃশ্যকল্প-২ এর একটি সংবাদ থেকে দেখা যায়, ১লা নভেম্বর সোনালী ব্যাংক থেকে 'শিল্পালয়' প্রতিষ্ঠান তাদের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন প্রদানের জন্য প্রায় এক কোটি টাকা উত্তোলন করে অফিসের দিকে যাচ্ছিলেন। হঠাৎ টার্নিং পয়েন্টে পৌঁছা মাত্র টেম্পু নামক এক যুবকের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল অস্ত্র-শস্ত্রসহ তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে টাকাগুলো হাতিয়ে নেয়। তাদের এরূপ কাজটি ফিতনা-ফাসাদের অন্তর্ভুক্ত। বস্তুত ফিতনা-ফাসাদ অত্যন্ত মারাত্মক অপরাধ। এর দ্বারা সমাজে সকল অন্যায়-অত্যাচারের দরজা খুলে যায়। অরাজক পরিস্থিতিতে অসৎ মানুষেরা সব ধরনের পাপ কাজের সুযোগ পায়। এ সম্পর্কে আল্লাহ তায়ালা বলেন, "ফিতনা হত্যার চেয়েও জঘন্য।" (সূরা আল-বাকারা, আয়াত ১৯১) উপরিউক্ত আলোচনা শেষে বলা যায় যে, টেম্পু ও তার দলবলের কাজটি ইসলামের দৃষ্টিতে ফিতনা-ফাসাদের অন্তর্ভুক্ত। আমাদের সবসময় ফিতনা-ফাসাদ সম্পর্কে সচেতন থাকা জরুরি।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সুদ কী? বুঝিয়ে লেখো।

সুদ কী? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।