শেয়ারFacebookWhatsApp

রিয়াজ উদ্দিন সাহেবের কাজটি চিহ্নিতপূর্বক গাভীর ক্রেতার বক্তব্যটির যথার্থতা নিরূপণ কর।

উত্তর: রিয়াজ উদ্দিন সাহেবের কাজটিকে প্রতারণা বলা হয়, যার সামাজিক কুফল গাভীর ক্রেতার বক্তব্যে ফুটে উঠেছে। প্রতারণা মানবচরিত্রের একটি নিন্দনীয় স্বভাব। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ। প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। রিয়াজ উদ্দিন এই ধরনের কাজেই লিপ্ত। উদ্দীপকের রিয়াজ উদ্দিন সাহেব অধিক লাভের আশায় গাভীকে মেডিসিন খাইয়ে বেশি দুধ দেয় বলে বাজারে বিক্রি করেন। তার এ কাজ দেখে গাভীর ক্রেতা বলেন, এরূপ কাজ যারা করেন, তারা সমাজে ঘৃণিত, লজ্জিত ও অপমানিত হয়। রিয়াজ উদ্দিনের এ কাজটি নিঃসন্দেহে প্রতারণার অন্তর্ভুক্ত। আর গাভীর ক্রেতা প্রতারণারই সামাজিক কুফল বর্ণনা করেছেন। প্রতারণার সামাজিক কুফল অবর্ণণীয়। কারণ প্রতারণার মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে ঠকানো হয়।যা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। এটি একটি সমাজদ্রোহী অপরাধ। এর মাধ্যমে পরস্পরের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়। সমাজে শত্রুতা জন্ম নেয়। প্রতারণাকারীকে কেউ পছন্দ করে না। সে যেমন মানব সমাজে ঘৃণিত তেমনি আল্লাহ তায়ালার নিকটও ঘৃণিত। মহান আল্লাহ প্রতারণাকারীদের জন্য মহাধ্বংসের ঘোষণা দিয়েছেন। মহানবি (সা.) বলেছেন, 'বস্তুত যে ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না।' (মুসলিম) এছাড়া প্রতারণাকারীদেরকে ফেরেশতাগণ সবসময় অভিশাপ দিতে থাকে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, রিয়াজ উদ্দিন সাহেবের কাজ অর্থাৎ প্রতারণা একটি মারাত্মক অপরাধ এবং এর পরিণাম খুবই ভয়াবহ।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

রিয়াজ উদ্দিন সাহেবের কাজটি চিহ্নিতপূর্বক গাভীর ক্রেতার বক্তব্যটির য…

উদ্দীপক

আলফাজ সাহেব উদ্দেশ্যমূলকভাবে আজিম সাহেবের অগোচরে তার সম্পর্কে বিভিন্ন মিথ্যা ও খারাপ কথা বানিয়ে জনগণের কাছে উপস্থাপন করে। এ সকল কথা শুনে স্থানীয় মসজিদের ইমাম সাহেব বলেন- এ ধরনের কাজ ইসলামে সম্পূর্ণ নিষেধ। অন্যদিকে রিয়াজ উদ্দিন একজন কৃষক। তিনি তার গাভীটি বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে বিক্রির দিন গাভীকে মেডিসিন খাইয়ে বেশি দুধ দেয় বলে বাজারে বিক্রি করেন। গাভীর ক্রেতা বিষয়টি জানার পর বলেন-এরূপ কাজ যারা করেন, তারা সমাজে ঘৃণিত, লজ্জিত ও অপমানিত হয়।

Dinajpur · 2023

উত্তর

মানব চরিত্রের মন্দ ও নিন্দনীয় স্বভাবগুলো হলো আখলাকে যামিমাহ।

উত্তর

ফিতনা-ফাসাদ বলতে বিশৃঙ্খলা বিপর্যয় সৃষ্টিকে বোঝায়। যে সমাজে ফিতনা-ফাসাদ প্রসার লাভ করে সে সমাজ কখনো উন্নতি করতে পারে না। সমাজের ঐক্য সংহতি বিনষ্ট হয়। এরূপ সমাজে মানুষের জীবন, সম্পদ ও সম্ভ্রমের কোনো নিরাপত্তা থাকে না। মানুষ স্বাধীনভাবে ধর্ম-কর্ম, ব্যবসায়-বাণিজ্য, লেনদেন, আচার-অনুষ্ঠান পালন ও উদ্যাপন করতে পারে না। এককথায় ফিতনা ফাসাদের ফলে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নেমে আসে চরম অমানিশা। এজন্যই আল্লাহ বলেন, 'ফিতনা হত্যার চেয়েও জঘন্য।' (সূরা আল-বাকারা: আয়াত-১৯১)

উত্তর

আলফাজ সাহেবের কর্মকান্ডে আখলাকে যামিমার 'গিবত' বিষয়টি প্রকাশ পেয়েছে। যা একটি জঘন্য অপরাধ। গিবত শব্দটি আরবি, অর্থ পরনিন্দা, সমালোচনা, কুৎসা রটনা করা ইত্যাদি। সাধারণভাবে অসাক্ষাতে কারও দুর্নাম বা সমালোচনা করাকে গিবত বলা হয়। ইসলামি শরিয়তের পরিভাষায় কারও অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কোনো কথা বলা যা শুনলে সে কষ্ট পায় তাকে গিবত বলে। আলফাজ সাহেব এরূপ কাজই করেছে। উদ্দীপকে আলফাজ সাহেব উদ্দেশ্যমূলকভাবে আজম সাহেবের অগোচরে তার সম্পর্কে মিথ্যা ও খারাপ কথা বানিয়ে লোকজনদের সামনে উপস্থাপন করে। তার এ কাজটি গিবতের অন্তর্ভুক্ত। কেননা কারো অগোচরে তার কুৎসা রটনা করা গিবতেরই নামান্তর। গিবত ইসলামে সম্পূর্ণ হারাম। নবি (সা.) বলেন, 'তোমরা কি জানো গিবত কী? সাহাবিগণ বললেন, আল্লাহ ও তাঁর রাসুল (সা.) ভালো জানেন। রাসুল (সা.) বললেন, 'গিবত হলো তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমনভাবে আলোচনা করবে যা শুনলে সে মনে কষ্ট পায়। অতঃপর রাসুলুল্লাহ (সা.)-কে বলা হলো- আমি যা বলবো তা যদি আমার ভাইয়ের মধ্যে পাওয়া যয় সেক্ষেত্রেও কি তা গিবত হবে? উত্তরে রাসুল (সা.) বললেন- তুমি যা বলছো তা যদি তার মধ্যে থাকে তবে তা গিবত হবে। আর যদি তা তার মধ্যে না পাওয়া যায় তবে তা হবে অপবাদ।' সুতরাং আলফাজ সাহেবের কর্মকাণ্ড গিবতের সমতুল্য।

উত্তর

রিয়াজ উদ্দিন সাহেবের কাজটিকে প্রতারণা বলা হয়, যার সামাজিক কুফল গাভীর ক্রেতার বক্তব্যে ফুটে উঠেছে। প্রতারণা মানবচরিত্রের একটি নিন্দনীয় স্বভাব। এটি মিথ্যাচারের একটি বিশেষ রূপ। প্রকৃত অবস্থা গোপন রেখে ফাঁকি বা ধোঁকার ওপর ভিত্তি করে নিজ স্বার্থ হাসিল করাকে প্রতারণা বলা হয়। রিয়াজ উদ্দিন এই ধরনের কাজেই লিপ্ত। উদ্দীপকের রিয়াজ উদ্দিন সাহেব অধিক লাভের আশায় গাভীকে মেডিসিন খাইয়ে বেশি দুধ দেয় বলে বাজারে বিক্রি করেন। তার এ কাজ দেখে গাভীর ক্রেতা বলেন, এরূপ কাজ যারা করেন, তারা সমাজে ঘৃণিত, লজ্জিত ও অপমানিত হয়। রিয়াজ উদ্দিনের এ কাজটি নিঃসন্দেহে প্রতারণার অন্তর্ভুক্ত। আর গাভীর ক্রেতা প্রতারণারই সামাজিক কুফল বর্ণনা করেছেন। প্রতারণার সামাজিক কুফল অবর্ণণীয়। কারণ প্রতারণার মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে ঠকানো হয়।যা অত্যন্ত গর্হিত ও ঘৃণিত কাজ। এটি একটি সমাজদ্রোহী অপরাধ। এর মাধ্যমে পরস্পরের আস্থা ও বিশ্বাস নষ্ট হয়। সমাজে শত্রুতা জন্ম নেয়। প্রতারণাকারীকে কেউ পছন্দ করে না। সে যেমন মানব সমাজে ঘৃণিত তেমনি আল্লাহ তায়ালার নিকটও ঘৃণিত। মহান আল্লাহ প্রতারণাকারীদের জন্য মহাধ্বংসের ঘোষণা দিয়েছেন। মহানবি (সা.) বলেছেন, 'বস্তুত যে ধোঁকা দেয় সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না।' (মুসলিম) এছাড়া প্রতারণাকারীদেরকে ফেরেশতাগণ সবসময় অভিশাপ দিতে থাকে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, রিয়াজ উদ্দিন সাহেবের কাজ অর্থাৎ প্রতারণা একটি মারাত্মক অপরাধ এবং এর পরিণাম খুবই ভয়াবহ।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সুদ কী? বুঝিয়ে লেখো।

সুদ কী? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।