সুমনের চরিত্রে যে দিকটি প্রকাশ পেয়েছে তা উল্লেখপূর্বক তামজিদের মায়ের উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: সুমনের কাজটি হলো হিংসা। এটি মানুষের দুনিয়া ও আখিরাতের জীবনে মারাত্মক কুফল বয়ে আনে। হিংসা আখলাকে যামিমাহর অন্যতম দিক। হিংসা-বিদ্বেষ বলতে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, অন্যের উন্নতি, সুখ সহ্য করতে না পারা। এটি একটি নিন্দনীয় অভ্যাস। এটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। শাহানার কাজে এ জঘন্য আচরণটির প্রকাশ পেয়েছে। তামজিদের ব্যবসায় উন্নতি দেখে সুমন তামজিদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে তার সম্পর্কে নিন্দা করে বেড়ায়। তামজিদের মা সুমনকে উদ্দেশ্য করে বলেন, 'এ ধরনের মনোভাব মারাত্মক সামাজিক অপরাধ'। তার এ কাজ হিংসা নামের ঘৃণিত আচরণটিই তুলে ধরে। শান্তি-সাফল্যের ধ্বংস কামনা করাই হলো হিংসা। এ জঘন্য আচরণটি মানুষের সৎচরিত্রবান হওয়ার পথে বড় অন্তরায়। সামাজিক শান্তির জন্য প্রয়োজন সাম্য, মৈত্রী, ভালোবাসা, ভ্রাতৃত্ব, পরস্পর সহযোগিতা ও সহমর্মিতা। একটি হাদিসে মহানবি (স) বলেছেন, 'পরস্পর কল্যাণকামিতাই হলো দীন। হিংসা এসব সৎগুণ ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি নিজেকে বড় মনে করে, নিজের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখে। সে অন্যকে ঘৃণা করে, অন্যের প্রতি শত্রুতা পোষণ করে, অন্যের অনিষ্ট কামনা করে। এতে মানবসমাজে ঐক্য, সংহতি বিনষ্ট হয়, শান্তি-শৃঙ্খলা ব্যাহত হয়।' হিংসা বিদ্বেষ পরকালীন জীবনেও মানুষের ক্ষতির কারণ। হিংসা মানুষের সকল নেক আমলকে ধ্বংস করে দেয়। উপরের আলোচনা থেকে বোঝা যায়, সুমনের কাজটি হলো হিংসা। এর ফলে মানুষকে দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
সুমনের চরিত্রে যে দিকটি প্রকাশ পেয়েছে তা উল্লেখপূর্বক তামজিদের মায়ে…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর