শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সোহাগের কার্যকলাপ আখলাকে যামিমার যে বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ তা চিহ্নিতপূর্বক সমাজজীবনে এর কুফল ও পরিণতি বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে সোহাগের কার্যকলাপে আখলাকে যামিমাহর মারাত্মক অপরাধ 'সুদ' বা রিবা লেনদেনের বিষয়টি সামঞ্জস্যপূর্ণভাবে ফুটে উঠেছে। কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের ওপর অতিরিক্ত যে অর্থ আদায় করা হয়, তাকে সুদ বলে। ইসলামে সুদকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। এটি সমাজজীবনে মারাত্মক অর্থনৈতিক শোষণের জন্ম দেয়। উদ্দীপকে ঠিকাদার সোহাগ তার উপার্জিত টাকাকে মূলধন হিসেবে ব্যবহার করে মানুষের কাছে ঋণ দেয় এবং অতিরিক্ত অর্থ আদায় করে। সে এটিকে ঝুঁকিহীন উপার্জনের হাতিয়ার ভেবে টাকার পাহাড় গড়ছে। সোহাগের এই কাজটি মূলত সুদি কারবার, যা সম্পূর্ণ অবৈধ এবং সরাসরি শোষণের নামান্তর। সমাজজীবনে সুদি কারবারের পরিণতি অত্যন্ত ভয়াবহ। সুদের কারণে ধনী আরও ধনী হয় এবং গরিব নিঃস্ব হয়ে পড়ে, ফলে সমাজে চরম অর্থনৈতিক বৈষম্য দেখা দেয়। মানুষের মধ্যে পারস্পরিক মায়া-মমতা, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার পথ রুদ্ধ হয়ে যায়। সম্পদের সুষম বণ্টন না হওয়ায় জাতীয় প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হয়। সর্বোপরি, এই জঘন্য অপরাধের কারণে সোহাগকে পরকালে আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হয়ে জাহান্নামে প্রবেশ করতে হবে।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

উদ্দীপকে সোহাগের কার্যকলাপ আখলাকে যামিমার যে বিষয়ের সাথে সামঞ্জস্যপ…

উদ্দীপক

আবু ও সোহাগ দুজনই অনভিজ্ঞ ঠিকাদার। আবু একজন সরকারি কর্মকর্তাকে অতিরিক্ত উপঢৌকন দিয়ে কাজের বরাদ্দ নেন। অপরদিকে, সোহাগ ঠিকাদারি থেকে উপার্জিত টাকা মূলধনের ওপর অতিরিক্ত টাকার বিনিময়ে মানুষকে ঋণ দেন। তিনি মনে করেন, এটা ঝুঁকিহীন উপার্জনের হাতিয়ার। যার ফলে তিনি দিনে দিনে টাকার পাহাড় গড়ে তুলছেন।

Barisal · 2026

উত্তর

ইলম (علم) আরবি শব্দ, যার অর্থ হলো জ্ঞান বা জানা, আর ইসলামি পরিভাষায় কোনো বস্তুর প্রকৃত অবস্থাকে সঠিকভাবে উপলব্ধি করাকেই ইলম বলা হয়।

উত্তর

ছাত্র ও শিক্ষকের মধ্যকার সম্পর্ক কেবল পাঠদান বা গ্রহণে সীমাবদ্ধ নয়, বরং তা পরম শ্রদ্ধা, স্নেহ ও আত্মিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। শিক্ষক হলেন আধ্যাত্মিক পিতা। তিনি ছাত্রদের শুধু পুঁথিগত বিদ্যাই দেন না, বরং নৈতিক ও মানবিক মূল্যবোধ শিখিয়ে তাদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন। শিক্ষকের অকৃত্রিম স্নেহ ও ছাত্রের গভীর ভক্তি এই সম্পর্ককে আত্মিক স্তরে উন্নীত করে।

উত্তর

উদ্দীপকে আবুর কার্যক্রমে আখলাকে যামিমার অত্যন্ত জঘন্য দিক 'ঘুষ' বা উৎকোচ প্রদানের বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। স্বাভাবিক প্রাপ্যের পরও অসদুপায়ে অতিরিক্ত সম্পদ বা সুযোগ-সুবিধা গ্রহণ করা বা দেওয়াকে ঘুষ বলে। ইসলামি শরিয়তে ঘুষ দেওয়া এবং নেওয়া উভয়ই সম্পূর্ণ হারাম। মহানবি (স.) ঘুষদাতা ও গ্রহীতা উভয়কেই জাহান্নামি এবং তাদের ওপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হওয়ার কথা বলেছেন। উদ্দীপকে আবু একজন অনভিজ্ঞ ঠিকাদার হয়েও সরকারি কর্মকর্তাকে অতিরিক্ত উপঢৌকন বা ঘুষ দিয়ে কাজের বরাদ্দ নিয়েছেন। তাই আবু মিয়ার কার্যক্রমে ঘুষ বিষয়টি প্রকাশ পেয়েছে। তাই আবু মিয়র কার্যক্রমে ঘুষ বিষয়টি প্রকাশ পেয়েছে। ঘুষের কুফর অত্যন্ত ভয়াবহ। ইসলামে ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই সমান অপরাধ। ঘুষ সমাজের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক মনে করা হয়, কারণ এটি ন্যায়বিচার ও আইনের শাসনকে পুরোপুরি নষ্ট করে দেয়। ঘুষের লেনদেন যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে এবং অযোগ্য ব্যক্তিকে অন্যায় সুবিধা দেয়, ফলে সমাজে মেধা ও দক্ষতার মূল্যায়ন হয় না। এটি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয় এবং সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট সৃষ্টি করে, যার ফলে সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এজন্য ইসলামে ঘুষদাতা ও ঘুষগ্রহীতা উভয়ই সমান অপরাধী।

উত্তর

উদ্দীপকে সোহাগের কার্যকলাপে আখলাকে যামিমাহর মারাত্মক অপরাধ 'সুদ' বা রিবা লেনদেনের বিষয়টি সামঞ্জস্যপূর্ণভাবে ফুটে উঠেছে। কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের ওপর অতিরিক্ত যে অর্থ আদায় করা হয়, তাকে সুদ বলে। ইসলামে সুদকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। এটি সমাজজীবনে মারাত্মক অর্থনৈতিক শোষণের জন্ম দেয়। উদ্দীপকে ঠিকাদার সোহাগ তার উপার্জিত টাকাকে মূলধন হিসেবে ব্যবহার করে মানুষের কাছে ঋণ দেয় এবং অতিরিক্ত অর্থ আদায় করে। সে এটিকে ঝুঁকিহীন উপার্জনের হাতিয়ার ভেবে টাকার পাহাড় গড়ছে। সোহাগের এই কাজটি মূলত সুদি কারবার, যা সম্পূর্ণ অবৈধ এবং সরাসরি শোষণের নামান্তর। সমাজজীবনে সুদি কারবারের পরিণতি অত্যন্ত ভয়াবহ। সুদের কারণে ধনী আরও ধনী হয় এবং গরিব নিঃস্ব হয়ে পড়ে, ফলে সমাজে চরম অর্থনৈতিক বৈষম্য দেখা দেয়। মানুষের মধ্যে পারস্পরিক মায়া-মমতা, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার পথ রুদ্ধ হয়ে যায়। সম্পদের সুষম বণ্টন না হওয়ায় জাতীয় প্রবৃদ্ধিও বাধাগ্রস্ত হয়। সর্বোপরি, এই জঘন্য অপরাধের কারণে সোহাগকে পরকালে আল্লাহর কঠিন শাস্তির সম্মুখীন হয়ে জাহান্নামে প্রবেশ করতে হবে।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সুদ কী? বুঝিয়ে লেখো।

সুদ কী? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।