শেয়ারFacebookWhatsApp

জহিরের মধ্যে আখলাকে যামিমাহর কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: জহিরের মধ্যে আখলাকে যামিমার কর্মবিমুখতা বিষয়টি প্রকাশ পেয়েছে। সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলে। কর্মবিমুখতা একটি জাতির জন্য দুর্ভোগ ও কলঙ্কস্বরূপ। এ দুর্ভাগ্যজনক অবস্থাটিই জনাব জহিরের মধ্যে লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, জনাব জহির একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছুদিন পর তার কাছে ভালো না লাগায় তা ছেড়ে দেন। এখন এদিক সেদিক ঘুরাঘুরি করে অলস সময় কাটান। আমরা জানি, যোগ্যতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও অলসতা বা অন্য যেকোনো কারণে স্বেচ্ছায় কোনো কাজ না করে বসে থাকা হলো কর্মবিমুখতা। এ দৃষ্টিকোণ থেকে জহিরের কাজটি কর্মবিমুখতার আওতাভুক্ত এবং ইসলামে এর কোনো সুযোগ নেই। ইসলামে মানুষকে কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, 'অতঃপর সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর' (সূরা আল-জুমুআ : আয়াত-১০)। হাদিসে হালাল জীবিকা অর্জনকে ফরজ ঘোষণা করা হয়েছে। সুতরাং প্রমাণিত হয়, জনাব জহিরের কাজ অর্থাৎ কর্মবিমুখতা ইসলামে সমর্থনযোগ্য নয়।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

জহিরের মধ্যে আখলাকে যামিমাহর কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব জহির একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছুদিন পর তার কাছে ভালো না লাগায় তা ছেড়ে দেন। এখন এদিক সেদিক ঘোরাঘুরি করে অলস সময় কাটান। পক্ষান্তরে, জহিরের বন্ধু আবদুর রহিম কারও ভালো দেখলে খুব কষ্ট পায়। সবসময় অন্যের ক্ষতি আশা করে। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী সামিয়া তাকে বলল, "অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারীর গুনাহ মাফ হয় না।”

Dhaka · 2024

উত্তর

মিতব্যয়িতা হলো প্রয়োজন অনুসারে ব্যয় করা, পরিমিতবোধ, কথাবার্তা, কাজকর্মে যথার্থতা, মালসম্পদের সুষ্ঠু ব্যবহার ইত্যাদি।

উত্তর

'খিয়ানতকারী মুমিন নয়' উক্তিটি মহানবি (সা.)-এর বাণীর প্রতিধ্বনি। মহানবি (সা.) বলেন, যার মধ্যে আমানতদারি নেই, তার ইমান নেই। (মুসনাদে আহমাদ) খিয়ানত করা মুমিনের বৈশিষ্ট্য নয়। এটি মুনাফিকের চিহ্ন। একজন মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো আমানত রক্ষা করা এবং খিয়ানত না করা। খিয়ানতের মাধ্যমে বিশ্বাস ভঙ্গ হয়। আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়। তাই খিয়ানতকারী মুমিন নয়।

উত্তর

জহিরের মধ্যে আখলাকে যামিমার কর্মবিমুখতা বিষয়টি প্রকাশ পেয়েছে। সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলে। কর্মবিমুখতা একটি জাতির জন্য দুর্ভোগ ও কলঙ্কস্বরূপ। এ দুর্ভাগ্যজনক অবস্থাটিই জনাব জহিরের মধ্যে লক্ষণীয়। উদ্দীপকে দেখা যায়, জনাব জহির একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছুদিন পর তার কাছে ভালো না লাগায় তা ছেড়ে দেন। এখন এদিক সেদিক ঘুরাঘুরি করে অলস সময় কাটান। আমরা জানি, যোগ্যতা ও সামর্থ্য থাকা সত্ত্বেও অলসতা বা অন্য যেকোনো কারণে স্বেচ্ছায় কোনো কাজ না করে বসে থাকা হলো কর্মবিমুখতা। এ দৃষ্টিকোণ থেকে জহিরের কাজটি কর্মবিমুখতার আওতাভুক্ত এবং ইসলামে এর কোনো সুযোগ নেই। ইসলামে মানুষকে কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, 'অতঃপর সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর' (সূরা আল-জুমুআ : আয়াত-১০)। হাদিসে হালাল জীবিকা অর্জনকে ফরজ ঘোষণা করা হয়েছে। সুতরাং প্রমাণিত হয়, জনাব জহিরের কাজ অর্থাৎ কর্মবিমুখতা ইসলামে সমর্থনযোগ্য নয়।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত সামিয়ার উক্তিটি সঠিক। হিংসা হচ্ছে আখলাকে যামিমাহর অন্যতম নিকৃষ্ট দিক। অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা বা শত্রুতাবশত তার ক্ষতি কামনা করা, পরের উন্নতি ও সুখ সহ্য করতে না পারা প্রভৃতি হলো হিংসা-বিদ্বেষজনিত মনোভাব। হিংসার আরবি প্রতিশব্দ হাসাদ। হিংসা-বিদ্বেষ মানবচরিত্রের অত্যন্ত নিন্দনীয় অভ্যাস যা সামিয়ার মধ্যে বিদ্যমান। উদ্দীপকে দেখা যায়, জহিরের বন্ধু আব্দুর রহিম কারো ভালো দেখলে খুব কষ্ট পায়। সব সময় অন্যের ক্ষতি আশা করে। বিষয়টি জানতে পেরে তার স্ত্রী সামিয়া তাকে বললো- "অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারীর গুণাহ মাফ হয় না;" হিংসা-বিদ্বেষ মানবচরিত্রকে ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি কখনো ভালো মানুষ বা সমাজের জন্য কল্যাণকর হতে পারে না। কেননা গর্ব-অহংকার, পরশ্রীকাতরতা, শত্রুতা, অন্যের অনিষ্ট কামনা ইত্যাদি হিংসার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হিংসুক ব্যক্তির মধ্যে এসব অভ্যাস গড়ে ওঠে। সামাজিক শান্তির জন্য প্রয়োজন সাম্য, মৈত্রী, ভালোবাসা, ভ্রাতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতা। হিংসা এসব সদগুণ ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি নিজেকে বড় মনে করে এবং অন্যকে ঘৃণা করে। অন্যের প্রতি শত্রুতা পোষণ করে, পরের অনিষ্ট কামনা করে। এতে সমাজে ঐক্য, সংহতি বিনষ্ট হয় এবং শান্তি-শৃঙ্খলা থাকে না। এ কারণে হিংসাকারীর গুনাহ কখনো মাফ হয় না। পরিশেষে উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, হিংসা জাতীয় উন্নতির পথে অন্তরায়। হিংসুক নিজের স্বার্থকে বড় করে দেখে এবং অন্যের অনিষ্ট কামনা করে। তাই এ ধরনের লোকদের আল্লাহ পছন্দ করেন না। সুতরাং হিংসা পরিহারে জনাব আব্দুর রহিমের স্ত্রীর পরামর্শ পুরোপুরি যৌক্তিক।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সুদ কী? বুঝিয়ে লেখো।

সুদ কী? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।