"যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দ্বীন নেই।”- ব্যাখ্যা করো।
উত্তর: “যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দ্বীন নেই।”- এটি মুসনাদে আহমদ গ্রন্থে উল্লিখিত মহানবি (স.)-এর একটি হাদিস। উক্ত হাদিসে ওয়াদা পালনের গুরুত্ব বুঝানো হয়েছে। ওয়াদা পালন করা মহান আল্লাহর নির্দেশ এবং মুমিনদের বৈশিষ্ট্যে। পক্ষান্তরে, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের নিদর্শন। আল্লাহ তায়ালা মুমিনদের ওয়াদা ভঙ্গ না করার নির্দেশ দিয়েছেন। তাই যে ব্যক্তি ওয়াদা পালন করে না সে পূর্ণাঙ্গ মুমিন ও দ্বীনদার হতে পারে না।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
"যে ব্যক্তি ওয়াদা পালন করে না তার দ্বীন নেই।”- ব্যাখ্যা করো।
উত্তর