শেয়ারFacebookWhatsApp

ফয়সালের অবস্থা চিহ্নিত করে তার চাচার পরামর্শের যৌক্তিকতা বিচার করো।

উত্তর: ফয়সালের অবস্থায় কর্মবিমুখতার চিত্র ফুটে উঠেছে, এ প্রেক্ষিতে তার চাচার পরামর্শ খুবই যৌক্তিক। কর্মবিমুখতা বলতে কাজ না করার প্রবণতাকে বোঝায়। সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। কর্মবিমুখতা একটি জাতির জন্য দুর্ভোগ ও কলঙ্কস্বরূপ। এ দুর্ভোগজনক অবস্থাটি ফয়সালের ক্ষেত্রে লক্ষণীয়। অথচ ইসলামে মানুষকে কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে যা তার চাচার কথায় প্রকাশ পেয়েছে। ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে বেকার সময় কাটাচ্ছে। তার চাচা তাকে ব্যবসা অথবা চাকরি করার পরামর্শ দিলে সে বলে এগুলো আমার ভালো লাগে না। ফয়সালের এরূপ অবস্থা দেখে তার চাচা তাকে সতর্ক করে বলেন তুমি এক সময় সমাজের বোঝা হয়ে যাবে। কারণ তার এ ধরনের কর্মহীন জীবনযাপনের ফলে পরিবার এবং সমাজে আর্থিক বিপর্যয় সৃষ্টি হবে। কেউ কাজ না করে বেকার বসে থাকলে অন্য মানুষকে তার ব্যয়ভার বহন করতে হয়। ফলে সে ধীরে ধীরে বোঝা হিসেবে পরিগণিত হয়। কর্মবিমুখতা মানবজীবনে অভিশাপস্বরূপ, ইসলামে এর কোনো সুযোগ নেই। ইসলাম মানুষকে হালাল পন্থায় জীবিকা অর্জনের নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন, 'অতঃপর সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো।' (সূরা আল-জুমুআ, আয়াত ১০) হাদিসে হালাল জীবিকা অর্জনকে ফরজ ঘোষণা করা হয়েছে। যারা এ নির্দেশ অমান্য করে অলস জীবনযাপন করবে, তারা আল্লাহ ও রাসুল (স)-এর নির্দেশ অমান্যকারী হিসেবে বিবেচিত। উপরের আলোচনায় প্রমাণিত হয়, কর্মবিমুখ ব্যক্তি সমাজ ও জাতির জন্য বোঝাস্বরূপ। এরা সমাজের সার্বিক উন্নতিতে বাধা সৃষ্টি করে। তাই ফয়সালের অবস্থা অর্থাৎ কর্মবিমুখতাকে ইসলাম সমর্থন করে না। সুতরাং কাজ করা প্রসঙ্গে তার চাচার পরামর্শ যথার্থ।

SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল

ফয়সালের অবস্থা চিহ্নিত করে তার চাচার পরামর্শের যৌক্তিকতা বিচার করো।

উদ্দীপক

জনাব মিনহাজ হাওড় পাড়ের বাসিন্দা। বিগত বন্যায় ও অতি বর্ষণে হাওড়ের ফসলাদি নষ্ট হয়ে যাওয়ায় তিনি অসহায় হয়ে পড়েন। অভাব-অনটনের সংসারে তিনি মেয়ের বিবাহ উপলক্ষে প্রতিবেশী নুমান সাহেবের কাছে দুইলক্ষ টাকা ধার চাইলে বছরান্তে দুইলক্ষ পঞ্চাশ হাজার টাকা দেয়ার শর্তে তাকে ধার দেন। তারই ছোট ভাই ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে বেকার দিন যাপন করছেন। তিনি তাকে ব্যবসা অথবা চাকরি করার পরামর্শ দিলে সে বলে এগুলো আমার ভালো লাগে না। ফয়সালের এরূপ অবস্থা দেখে তার চাচা বলেন, তুমি এক সময় সমাজের বোঝা হয়ে যাবে।

Combined · 2018

উত্তর

কোনো বস্তুর প্রকৃত' অবস্থা উপলব্ধি করাই ইলম।

উত্তর

সমাজসেবা বলতে সমাজের বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছায় গৃহীত কাজকে বোঝায়। আমাদের সমাজে বসবাসকারী মানুষের মধ্যে কেউ বিপুল সম্পদের অধিকারী আবার কেউ নিঃস্ব। তাই ইসলামের নির্দেশ হলো সম্পদশালীরা অভাবীদের উন্নয়নে তাদের সম্পদ ব্যয় করবে। সমাজের সার্বিক উন্নয়নে তারা অবদান রাখবে। তারা গ্রামে-গঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন কল্যাণধর্মী প্রতিষ্ঠান গড়ে তুলবে। যেমন- হাসপাতাল, বিদ্যালয়, এতিমখানা প্রভৃতি। এ কাজগুলোই সমাজসেবার অন্তর্ভুক্ত। মোটকথা, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নের জন্য করা সব ধরনের কাজই সমাজসেবা।

উত্তর

নুমান সাহেবের কর্মে আখলাকে যামিমাহর অন্যতম দিক সুদের বৈশিষ্ট্য বিদ্যমান। সুদের আরবি প্রতিশব্দ রিবা (الربوا) । কাউকে প্রদত্ত ঋণের মূল পরিমাণের ওপর অতিরিক্ত আদায় করাকে রিবা বা সুদ বলা হয়। সুদের সংজ্ঞায় রাসুলুল্লাহ (স) বলেন, 'যে ঋণ কোনো লাভ নিয়ে আসে তাই রিবা।' (জামি সগির) অর্থাৎ ঋণগ্রহীতার কাজ থেকে ঋণদাতার মূলধনের অতিরিক্ত কোনো লাভ নেওয়াই সুদ। শুধু টাকা-পয়সা বা মাল-সম্পদ বিনিময়েই সুদ সীমাবদ্ধ নয়। বরং একই শ্রেণিভুক্ত পণ্যদ্রব্যের লেনদেনে কম-বেশি করা হলেও তা সুদের আওতাভুক্ত। নুমান সাহেবের কাজেও এ বৈশিষ্ট্য দেখা যায়। নুমান সাহেবের প্রতিবেশী তার কাছে দুইলক্ষ টাকা ধার চাইলে বছরান্তে দুইলক্ষ পঞ্চাশ হাজার টাকা দেয়ার শর্তে তিনি তাকে টাকা ধার দেন। অর্থাৎ তিনি ঋণ দিয়ে মূল পরিমাণের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করেন। তার এ অতিরিক্ত অর্থ আদায়কেই সুদ হিসেবে আখ্যায়িত করা হয়, যা ইসলামে সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সুদ মানবসমাজে অর্থনৈতিক বৈষম্যের জন্ম দেয়। এর ফলে ধনী আরও ধনী, গরিব আরও গরিব হয়। সুদের ফলে দেশের বিনিয়োগ কমে যায় ও জাতীয় উন্নতি বাধাগ্রস্ত হয়। আল্লাহ ও রাসুল (স) সুদ লেনদেনকারীকে অভিসম্পাত করেন ও লানত দেন। হাদিসে উল্লেখ আছে- 'নবি করিম (স) সুদখোর, সুদদাতা, সুদ চুক্তি লেখক ও সুদি লেনদেনের সাক্ষীকে অভিশাপ দিয়েছেন।' (মুসলিম) নুমান সাহেবের কাজে এ জঘন্য বৈশিষ্ট্যেরই বহিঃপ্রকাশ ঘটেছে।

উত্তর

ফয়সালের অবস্থায় কর্মবিমুখতার চিত্র ফুটে উঠেছে, এ প্রেক্ষিতে তার চাচার পরামর্শ খুবই যৌক্তিক। কর্মবিমুখতা বলতে কাজ না করার প্রবণতাকে বোঝায়। সামর্থ্য থাকা সত্ত্বেও কোনো কাজ না করে অলস বা বেকার বসে থাকাকে কর্মবিমুখতা বলা হয়। কর্মবিমুখতা একটি জাতির জন্য দুর্ভোগ ও কলঙ্কস্বরূপ। এ দুর্ভোগজনক অবস্থাটি ফয়সালের ক্ষেত্রে লক্ষণীয়। অথচ ইসলামে মানুষকে কাজ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে যা তার চাচার কথায় প্রকাশ পেয়েছে। ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করে বেকার সময় কাটাচ্ছে। তার চাচা তাকে ব্যবসা অথবা চাকরি করার পরামর্শ দিলে সে বলে এগুলো আমার ভালো লাগে না। ফয়সালের এরূপ অবস্থা দেখে তার চাচা তাকে সতর্ক করে বলেন তুমি এক সময় সমাজের বোঝা হয়ে যাবে। কারণ তার এ ধরনের কর্মহীন জীবনযাপনের ফলে পরিবার এবং সমাজে আর্থিক বিপর্যয় সৃষ্টি হবে। কেউ কাজ না করে বেকার বসে থাকলে অন্য মানুষকে তার ব্যয়ভার বহন করতে হয়। ফলে সে ধীরে ধীরে বোঝা হিসেবে পরিগণিত হয়। কর্মবিমুখতা মানবজীবনে অভিশাপস্বরূপ, ইসলামে এর কোনো সুযোগ নেই। ইসলাম মানুষকে হালাল পন্থায় জীবিকা অর্জনের নির্দেশ দিয়েছে। আল্লাহ বলেন, 'অতঃপর সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করো।' (সূরা আল-জুমুআ, আয়াত ১০) হাদিসে হালাল জীবিকা অর্জনকে ফরজ ঘোষণা করা হয়েছে। যারা এ নির্দেশ অমান্য করে অলস জীবনযাপন করবে, তারা আল্লাহ ও রাসুল (স)-এর নির্দেশ অমান্যকারী হিসেবে বিবেচিত। উপরের আলোচনায় প্রমাণিত হয়, কর্মবিমুখ ব্যক্তি সমাজ ও জাতির জন্য বোঝাস্বরূপ। এরা সমাজের সার্বিক উন্নতিতে বাধা সৃষ্টি করে। তাই ফয়সালের অবস্থা অর্থাৎ কর্মবিমুখতাকে ইসলাম সমর্থন করে না। সুতরাং কাজ করা প্রসঙ্গে তার চাচার পরামর্শ যথার্থ।
SSCইসলাম শিক্ষাঅধ্যায়-৪ : আখলাক
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

নিজ দেশকে কীভাবে ভালোবাসা যায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

'ক' একজন অফিসার। তিনি অতিরিক্ত উৎকোচ ছাড়া ফাইলে স্বাক্ষর করেন না। 'ক'-এর কাজের কুফল ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

গিবতের স্বরূপ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নাহি আনিল মুনকার কাকে বলে?

নাহি আনিল মুনকার কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

সৎকাজে আদেশ অসৎ কাজে নিষেধ করতে হবে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

গিবতকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

"ইসলাম হলো ইমানের বহিঃপ্রকাশ।”- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

গিবত কেন পরিত্যাগ করা উচিত? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

আমর বিল মারুফ কেন গুরুত্বপূর্ণ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সুদ কী? বুঝিয়ে লেখো।

সুদ কী? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

বৃক্ষরোপণ পুণ্যের কাজ কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

'আসসাবউল মুআল্লাকাত' বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।