ফারহানের কাজটি কীরূপ হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: ফারহানের কাজে মানবসেবার প্রকাশ ঘটেছে যা খুবই প্রশংসনীয়। মানবসেবা বলতে মানুষের সেবা করা, পরিচর্যা করা, যত্ন নেওয়া, সাহায্য-সহযোগিতা করা প্রভৃতিকে বোঝায়। এটি আখলাকে হামিদাহর একটি উন্নত দিক। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সেবা করা মানবসেবার আওতাভুক্ত। ফারহানের কাজেও এ ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়। ফারহান একদিন অফিসে যাওয়ার সময় একজন অন্ধ লোককে রাস্তা পার করে দেন। এরপর তিনি একজন পিপাসার্ত লোককে পানির জন্য কাতরাতে দেখে তার সঙ্গে থাকা পানির বোতল থেকে তাকে পানি পান করান।' তার এ কাজগুলো মানবসেবার অন্তর্ভুক্ত। মানবসেবা মানুষের উন্নত চরিত্রের পরিচায়ক। যে ব্যক্তি মানুষের সেবা করেন, খোঁজ-খবর নেন, বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি সমাজে বিশেষ মর্যাদার অধিকারী। আল্লাহ তায়ালা এরূপ বান্দাকে ভালোবাসেন। যিনি মানুষের সেবা, সাহায্য-সহযোগিতা করেন আল্লাহও তাকে সাহায্য ও দয়া করেন। মহানবি (স) বলেন, 'যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করেন না।' (বুখারি) নানাভাবে মানুষের সেবা করা যায়। যেমন- ক্ষুধার্তকে খাবার দান, বস্ত্রহীনকে বস্ত্রদান, প্রতিবন্ধী ও বিপদগ্রস্তকে সাহায্য করা, অসহায়কে আশ্রয়দান, রোগীর সেবা করা, নিঃস্ব-দুস্থদের আর্থিক সাহায্য করার মাধ্যমে মানবসেবা করা যায়। আমাদের প্রিয়নবি (স) মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ছোট-বড়, ধনী-গরিব, মুসলিম-অমুসলিম সবাইকে তিনি সাহায্য-সহযোগিতা করতেন। সবার খোঁজ-খবর নিতেন। বিপদগ্রস্ত, অভাবীদের সহায়তা করতেন। তাঁর দয়া, মায়া, মমতা ও 'সহানুভূতি থেকে চরম শত্রুও বঞ্চিত হতো না। মানবসেবার এরূপ আদর্শই ফারহানের কাজে প্রতিফলিত হয়েছে।
SSC ইসলাম শিক্ষা অধ্যায়-৪ : আখলাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ইসলাম শিক্ষা · অধ্যায়-৪ : আখলাক · সৃজনশীল
ফারহানের কাজটি কীরূপ হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর