রুবেল আলেয়াকে বিয়ের প্রলোভন দেখালে আলেয়া তাতে রাজি হয় না। এতে রুবেল এসিড নিক্ষেপ করলে আলেয়ার মুখমণ্ডল ঝলসে যায়। এ কারণে রুবেলের কী ধরনের শাস্তি হতে পারে।
ক. অনূর্ধ্ব ৭ বছর কারাদণ্ড
খ. মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড
গ. চৌদ্দ বছর কারাদণ্ড
ঘ. পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড
উত্তর: মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড
ব্যাখ্যা: যদি কোনো ব্যক্তি এসিড দ্বারা কাউকে এমনভাবে আহত করেন যে- ১. তার দৃষ্টিশক্তি বা শ্রবণশক্তি সম্পূর্ণ বা আংশিকভাবে নষ্ট হয় বা মুখমণ্ডল বিকৃত বা নষ্ট হয় তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং এর অতিরিক্ত অনূর্ধ্ব এক লক্ষ টাকার অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। ২. শরীরের অন্য কোনো অঙ্গ, গ্রন্থি বা অংশ বিকৃত বা নষ্ট হয় বা শরীরের কোনো স্থান আঘাতপ্রাপ্ত হন তাহলে উক্ত ব্যক্তি অনধিক চৌদ্দ বছর কিন্তু অন্যূন সাত বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডনীয় হবেন এবং ইহার অতিরিক্ত অনূর্ধ্ব পঞ্চাশ হাজার টাকার অর্থদণ্ডে দণ্ডনীয় হবেন।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৫ : বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার (Full Syllabus) · MCQ