উদ্দীপকের [গণিত] কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'A [গণিত] দ্বারা বাণিজ্যিক ব্যাংককে বোঝানো হয়েছে। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ হলো জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করা। ব্যাংকের আমানত সাধারণত তিন ধরনের-চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী আমানত। অনুরূপ বৈশিষ্ট্য উদ্দীপকে বর্ণিত 'A [গণিত] ব্যাংক ব্যবস্থাতেও বিদ্যমান। উদ্দীপকের 'A [গণিত] ব্যাংক জনণের অর্থ তিনটি পদ্ধতিতে লেনদেন করে। সুতরাং 'A [গণিত] ব্যাংকের সাথে সাদৃশ্যপূর্ণ বাণিজ্যিক ব্যাংক হলো ব্যবসা বাণিজ্যের প্রাণ। এ ব্যাংকসমূহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। ঋণ প্রদান বাণিজ্যিক ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ কাজ। ব্যাংক জনসাধারণের কাছ থেকে গৃহীত অর্থের একটি নির্দিষ্ট অংশ গচ্ছিত রেখে অবশিষ্ট অর্থ ব্যবসায়ী ও শিল্পপতিদের ঋণ হিসেবে প্রদান করে। বিনিময়ের মাধ্যম সৃষ্টি করাও বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ। কাগজি নোট প্রচলন করার ক্ষমতা কেবল কেন্দ্রীয় ব্যাংকের থাকলেও বাণিজ্যিক ব্যাংকসমূহ চেক, ব্যাংক ড্রাফট, হুন্ডি, ভ্রমণকারীর ঋণপত্র ইত্যাদি বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে। এছাড়া বাণিজ্যিক ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতাদের দেনা-পাওনা নিষ্পত্তিতে সাহায্য করে। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমেই বৈদেশিক বাণিজ্যের অধিকাংশ কাজ পরিচালিত হয়। নিরাপদে এবং দ্রুত টাকা স্থানান্তর করেও বাণিজ্যিক ব্যাংক জনগণকে সহায়তা করে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১২ : বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকের কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
