তুমি কি মনে কর, ঘটনা-২ এর উল্লিখিত বিষয়ের আলোকে নারীর ক্ষমতায়নের সুযোগ বৃদ্ধি পাবে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যা, আমি মনে করি, ঘটনা-২ এর উল্লিখিত বিষয়ের আলোকে নারীর ক্ষমতায়নের সুযোগ বৃদ্ধি পাবে। বর্তমানে বাংলাদেশের সামাজিক পরিবর্তনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। পূর্বে নারীরা শুধুমাত্র গৃহস্থালির কাজেই সীমাবদ্ধ ছিল। কিন্তু শিক্ষার প্রসারের ফলে নারীরা এই অবস্থা থেকে বের হয়ে আসছে। বাংলাদেশের নারীদের শিক্ষা এখন শুধু প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডিতেই আবদ্ধ নয়; বরং উচ্চ শিক্ষা ক্ষেত্রেও তাদের অংশগ্রহণ অনেক বেড়েছে। অন্যান্য বিষয়ের পাশাপাশি শিল্পের প্রসার নারীকে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রবেশের সুযোগ তৈরি করে দিয়েছে। কর্মক্ষেত্রে নারীর এই অংশগ্রহণ সমাজেও পরিবর্তন এনেছে। আগে - পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পুরুষরা একচেটিয়া ক্ষমতার অধিকারী ছিল। বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরাও সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীর ভূমিকার এরূপ পরিবর্তন নারীর ক্ষমতায়নের সুযোগ তৈরি করছে। উদ্দীপকে ঘটনা-২ তে উল্লিখিত সাদিয়া একজন সফল নারী উদ্যোক্তা। তিনি অনলাইনে বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রি করেন। এ কাজের মাধ্যমে অন্য নারীরা ও উপার্জন করে সাবলম্বী হচ্ছে। তারা পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি দেশের অর্থনীতিতে ও অবদান রাখছে। এর ফলে সমাজে নারী ক্ষমতায়নের সুযোগ তৈরি হচ্ছে। সুতরাং বলা যায়, উদ্দীপকে ঘটনা-২ এ উল্লিখিত বিষয়ের আলোকে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।
SSC বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশ ও বিশ্বপরিচয় · অধ্যায়-১৪ : বাংলাদেশের সামাজিক পরিবর্তন (Full Syllabus) · সৃজনশীল
তুমি কি মনে কর, ঘটনা-২ এর উল্লিখিত বিষয়ের আলোকে নারীর ক্ষমতায়নের সু…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর