পরিবারে মাসিক বাজেট করা প্রয়োজন কেন?
উত্তর: সুপরিকল্পিতভাবে অর্থ ব্যয় করার জন্য পরিবারে মাসিক বাজেট করা প্রয়োজন। বাজেট হচ্ছে অর্থ ব্যয়ের পূর্বপরিকল্পনা। আরও স্পষ্টভাবে বলা যায়, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়ের ব্যয় ও সঞ্চয় করার পূর্বপরিকল্পনা হচ্ছে বাজেট। বাজেটে সম্ভাব্য আয়কে কোন কোন খাতে, কোন কোন সময়ে কী পরিমাণে ব্যয় করা হবে, তার লিখিত বিবরণ থাকে। সুপরিকল্পিতভাবে ব্যয় করলে মূল্যবান অর্থের অপচয় ঘটে না। বাজেট সীমিত অর্থে আমাদের সকল চাহিদা পূরণ করতে সাহায্য করে।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-৪ : গৃহসম্পদের ব্যবস্থাপনা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-৪ : গৃহসম্পদের ব্যবস্থাপনা (Full Syllabus) · সৃজনশীল
পরিবারে মাসিক বাজেট করা প্রয়োজন কেন?
উত্তর