রিতার মধ্যে গৃহব্যবস্থাপকের কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রিতার মধ্যে গৃহ ব্যবস্থাপকের সৃজনীশক্তি গুণটি প্রকাশ পেয়েছে। গৃহ পরিবেশকে আকর্ষণীয় ও বৈচিত্র্যময় করে তুলতে হলে নতুন কিছু সৃষ্টি করতে হয়। সেটিই সৃজনশীলতার প্রতীকরূপে সবার নজরে পড়ে। গৃহ ব্যবস্থাপককে এ রকম সৃজনশক্তির অধিকারী হতে হয়, যিনি তার কল্পনাশক্তি দিয়ে নতুনত্ব তৈরি করতে পারেন। সৃজনীশক্তির সাহায্যে গৃহ ব্যবস্থাপকের যেকোনো কাজের পরিকল্পনা করা সহজ হয় এবং কাজের ফলাফল কী হতে পারে, সে সমন্ধে আন্দাজ করতেও কোনো অসুবিধা হয় না। পূর্ব নির্ধারিত কোনো কাজে যদি পরিবর্তন করতে হয়, তাতেও সৃজনীশক্তি প্রয়োগ করে, তা সহজে করা সম্ভব হয়। উদাহরণস্বরূপ বলা যায়, গৃহ পরিবর্তনের কারণে নতুন ঘরের আসবাবপত্র নির্বাচন, ক্রয় ও বিন্যাসের ক্ষেত্রে ব্যবস্থাপক তার সৃজনীশক্তি ও কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে সঠিক দিকনির্দেশনা দিতে পারেন। উদ্দীপকের দেখা যায়, গৃহিণী রিতা তার ঘরকে আকর্ষণীয় করার জন্য বিছানার চাদরের রঙের সাথে সামঞ্জস্য রেখে পর্দা, কার্পেট ব্যবহার করেন। ঘরের আসবাবপত্র মাঝে মাঝেই সাইড পরিবর্তন করেন। এতে করে তার ঘরে নতুনত্ব তৈরি হয়। রিতার এসব কাজের মাধ্যমে গৃহ ব্যবস্থাপকের সৃজনীশক্তি গুণটিই প্রকাশ পায়।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
রিতার মধ্যে গৃহব্যবস্থাপকের কোন গুণটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর