পরিবারের আর্থিক সংকট উত্তরণে আয়েশা যেভাবে অর্থের যোগান দিয়েছে তা গৃহ ব্যবস্থাপকের দায়িত্ব ও কর্তব্যের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: কোভিড পরিস্থিতিতে সৃষ্ট আকস্মিক বিপর্যয়ের মধ্যেও উদ্দীপকের আয়েশা সুষ্ঠু অর্থ ব্যবস্থাপনার দ্বারা সংকট কাটিয়ে উঠতে সক্ষম হন। পাশাপাশি এ সময়ে সঞ্চিত অর্থ দিয়ে পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করেন। আমরা জানি, পরিবারের সীমিত সম্পদের ব্যবহার করে কীভাবে প্রয়োজনীয় সকল চাহিদা মিটাতে হবে, সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গৃহ ব্যবস্থাপককেই নিতে হয়। এক্ষেত্রে আয় অনুযায়ী গৃহ ব্যবস্থাপককে ব্যয়ের পূর্ব পরিকল্পনা করতে হয়, যা বাজেট নামে পরিচিত। পরিবারের সীমিত আয়ের মধ্যে সুষ্ঠু ক্রয়নীতি অনুসরণ করে পরিবারের সব রকম চাহিদা পূরণের ব্যবস্থা করতে হয়। পাশাপাশি ভবিষ্যতের নিরাপত্তার জন্যও কিছু অংশের সঞ্চয় রাখতে হয়। যেমনটি করেছেন উদ্দীপকের আয়েশা। কোভিড পরিস্থিতিতে সৃষ্ট সংকট মোকাবিলার পাশাপাশি তার দক্ষ ব্যবস্থাপনার দ্বারা ভবিষ্যতের নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি কিছু সঞ্চয় করতেও সক্ষম হন। এ সফলতা একজন গৃহ ব্যবস্থাপক হিসেবে তার আয়-ব্যয়ের নিপুণতাকে তুলে ধরে। একজন ব্যবস্থাপক হিসেবে তার এ সুষ্ঠু ব্যবস্থাপনার ফলে একদিকে পরিবারের সদস্যদের মধ্যে ব্যয় করার সদভ্যাস গড়ে ওঠে, অন্যদিকে মিতব্যয়ী ও সঞ্চয়ী মনোভাবের সৃষ্টি হয়। সুতরাং আলোচনার আলোকে বলতে পারি, পারিবারিক আর্থিক সংকটে বা তা উত্তরণে উদ্দীপকের আয়েশা যেভাবে অর্থের যোগান দিতে সক্ষম হয়েছেন, তা একজন গৃহ ব্যবস্থাপক হিসেবে তার দায়িত্ব ও কর্তব্যে নিপুণতাই প্রমাণ করে।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-২ : গৃহ ব্যবস্থাপক (Full Syllabus) · সৃজনশীল
পরিবারের আর্থিক সংকট উত্তরণে আয়েশা যেভাবে অর্থের যোগান দিয়েছে তা গৃ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর