কৃষি ও কৃষকের উন্নয়নে উল্লিখিত সমবায়গুলোর প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক তার সপক্ষে তোমার মতামত উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে বিভিন্ন প্রকার কৃষি সমবায়ের কথা উল্লেখ করা হয়েছে। আধুনিক কৃষিতে বিজ্ঞান ও প্রযুক্তি যুক্ত হওয়ায় কৃষি বেশ ব্যয়বহুল হয়ে পড়েছে। এমনকি অনেক ক্ষেত্রে বাম্পার ফলন হলেও দাম পড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন খরচও উঠে আসে না। এক্ষেত্রে কৃষি সমবায় কৃষিকাজ সুচারুভাবে সম্পন্ন করতে ও তা থেকে সর্বোচ্চ মুনাফা অর্জন করতে সাহায্য করে। কৃষি সমবায় আধুনিক কৃষি প্রযুক্তির জন্য প্রয়োজনীয় সকল উপকরণ সংগ্রহ ও ব্যবহারে কৃষকদের সক্ষম করে তোলে। এজন্য কৃষকগণ উদ্দেশ্য অনুযায়ী উল্লিখিত নানা ধরনের সমবায় গড়ে তুলতে পারেন। যেমন- i. মূলধন সমবায়: এই সমবায়ের মাধ্যমে প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করা হয়। ii. কৃষি উপকরণ সমবায় এর মাধ্যমে বীজ, সার, ঔষধ, যন্ত্রপাতি ইত্যাদি সংগ্রহ ও ব্যবহার এবং পরিবহণ ও গুদামজাত করা হয়। iii. কৃষি উৎপাদন সমবায় এর মাধ্যমে কৃষি উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হয়। iv. কৃষি পণ্য বাজারজাতকরণ সমবায় এর মাধ্যমে পণ্যমূল্য নির্ধারণ, ভর্তুকি গ্রহণ, কৃষিপণ্য বিক্রয় এবং এতদসংক্রান্ত হিসাব রক্ষা করা হয়। সমবায় ব্যবস্থায় প্রত্যেক সমবায়ী কৃষক তার জমি ও পুঁজির আনুপাতিক হারে মুনাফার শরিকানা লাভ করে। তাই আমি মনে করি, বাংলাদেশের কৃষি তথা, কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষি সমবায়গুলোর গুরুত্ব অপরিসীম।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৬ : কৃষি সমবায় (Full Syllabus) · সৃজনশীল
কৃষি ও কৃষকের উন্নয়নে উল্লিখিত সমবায়গুলোর প্রয়োজনীয়তা উল্লেখপূর্বক …
উদ্দীপক

Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
