মনির মিয়ার এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখবে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের মনির মিয়া পারিবারিক খামার তৈরি করেন। তার এ উদ্যোগ তথা পারিবারিক খামার কার্যক্রম বেকার জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও সমাজে দারিদ্র দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে। পারিবারিক খামার পরিবারের খাদ্য ও পুষ্টির চাহিদা মেটায়। পরিবারের বেকার সদস্যদের অবসর সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে তাদের কর্মক্ষেত্র তৈরি করে। ফলে পরিবারের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি হয়। গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে কৃষি জমির উর্বরতা বাড়ানো যায় এবং আগাছা, ফসলের বর্জ্য ও উপজাতসমূহের সঠিক ব্যবহার হয়। ফলে অপচয় রোধ ও ব্যয় সংকোচন হয়। পরিকল্পিতভাবে করা কৃষি খামার জাতীয় আয় বৃদ্ধিতে সাহায্য করে। শুধু তাই নয়, পারিবারিক খামারের মাধ্যমে একদিকে যেমন- সহজেই পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হয় অন্যদিকে তেমনি সংসারে বাড়তি আয়ের সুযোগ হয়। অতএব এর মাধ্যমে পারিবারিক স্বচ্ছলতা আসবে ও পরিবারের বেকার সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাই বলা যায়, পারিবারিক খামার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
SSC কৃষিশিক্ষা অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · কৃষিশিক্ষা · অধ্যায়-৭ : পারিবারিক খামার (Full Syllabus) · সৃজনশীল
মনির মিয়ার এ ধরনের পদক্ষেপ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কী ধরনের…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
চলমান খরচ সকল ব্যাচের জন্য একবারই করতে হয়।
সুতরাং এটি হচ্চে মনির মিয়ার উক্ত খামারটির সম্ভাব্য স্থায়ী ও চলমান খরচের পরিমাণ।উত্তর