কর্মকাণ্ডগত সাদৃশ্য থাকলেও তাদের উদ্দেশ্য ভিন্ন ধারায় প্রবাহিত হয়েছে- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে আলোচিত সুলতানা তারুবা এবং পাঠ্যবইয়ের নূরজাহানের প্রভাব বিস্তারের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ আলাদা। উদ্দীপকের সুলতানা তারুবা তার স্বামীর বিভিন্ন কাজের ওপর প্রভাব বিস্তার করেন। এক্ষেত্রে তার গুণ ও কূটকৌশলই ছিল তার প্রভাব বিস্তারের প্রধান নিয়ামক শক্তি হিসেবে কাজ করত। কিন্তু নূরজাহানের 'ক্ষেত্রে তার গুণের চেয়ে রূপের শক্তি ছিল প্রবল। কেননা নূরজাহানের রূপ দেখেই সম্রাট জাহাঙ্গীর বেশি মুগ্ধ হতেন। সম্রাজ্ঞী নূরজাহানের রূপে মুগ্ধ হয়ে জাহাঙ্গীর তাকে 'নূরজাহান' বা 'জগতের আলো' উপাধি দিয়ে প্রধান মহীয়সীর মর্যাদা দেন। আর নূরজাহান এটি বুঝতে পেরেই সম্রাট জাহাঙ্গীরের ওপর প্রভাব বিস্তারের সুযোগ গ্রহণ করেন। নূরজাহান ভ্রাতা আসফ খানকে এবং পিতা মির্জা গিয়াস বেগকে উচ্চপদে আসীন করেছিলেন। নূরজাহান রূপে যেমন অপরূপ ছিলেন তেমনি গণেও শ্রেষ্ঠ ছিলেন। তিনি ফারসি ভাষায় কবিতা লিখতেন। সম্রাটের সাথে ব্যাঘ্র শিকারে যেতেন। তাই বলা যায়, সম্রাজ্ঞী নূরজাহান তার রূপ ও গুণ দিয়ে সম্রাট জাহাঙ্গীরকে মুগ্ধ করতেন এবং তার ওপর প্রভাব বিস্তার করতেন।
HSC Islamic History 2nd paper Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন · সৃজনশীল
কর্মকাণ্ডগত সাদৃশ্য থাকলেও তাদের উদ্দেশ্য ভিন্ন ধারায় প্রবাহিত হয়েছ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর