মনসবদারি প্রথা কী? ব্যাখ্যা করো।
উত্তর: মুঘল সম্রাট আকবর সেনাবাহিনীতে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে যে ব্যবস্থা গ্রহণ করেন, তা-ই মনসবদারি প্রথা নামে পরিচিত। 'মনসব' শব্দের অর্থ পদ বা মর্যাদা। এ পদের অধিকারীকে 'মনসবদার' বলা হয়। সামরিক ও বেসামরিক প্রশাসনের অব্যবস্থা দূর করার জন্য সম্রাট আকবর ১৫৭১ খ্রিষ্টাব্দে শাহবাজ খানকে মীর বকশী (সামরিক বাহিনীর প্রধান) নিয়োগ করে একটি পরিকল্পনা গ্রহণ করেন। এটিই 'মনসবদারি প্রথা'। এ ব্যবস্থায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন পর্যায়ের মনসবদার তাদের অধীনে যথাক্রমে মোট দশ হাজার এবং ১০ জন সৈন্য রাখতে পারতেন।
HSC Islamic History 2nd paper Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন · সৃজনশীল
মনসবদারি প্রথা কী? ব্যাখ্যা করো।
উত্তর