উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন যুদ্ধের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের মধ্যে ভারতবর্ষের সম্রাট হুমায়ুন ও শেরশাহের মধ্যে সংঘটিত কনৌজ যুদ্ধের সাদৃশ্য রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো : ভারতবর্ষের মুঘল সম্রাটদের মধ্যে সম্রাট হুমায়ুন ছিলেন উল্লেখযোগ্য। তার নামের অর্থ ভাগ্যবান হলেও তার মতো হতভাগ্য সম্রাট ইতিহাসে খুব কমই রয়েছে। সিংহাসনে আরোহনের পরপরই তিনি শেরশাহের সাথে সংঘর্ষে জড়িয়ে যান। তবে ১৫৫৫ খ্রিস্টাব্দে তিনি পিতৃরাজ্য উদ্ধারে সফল হয়েছিলেন। উদ্দীপকেও আমরা তা দেখতে পাই। উদ্দীপকে বর্ণিত এক মুঘল সম্রাটের নাম সৌভাগ্যবান। সম্রাট হিসাবে তিনি রাজ্য পরিচালনায় প্রথমে ব্যর্থ হন। পরবর্তীতে আফগান নেতা সোলেয়মানের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হন। তবে জীবনের শেষ পর্যায়ে পিতৃরাজ্য উদ্ধারে সফল হন। উদ্দীপকের সম্রাটের সাথে সম্রাট হুমায়ুনের মিল রয়েছে। তিনি ১৫৪০ খ্রিষ্টাব্দে কনৌজ যুদ্ধে শেরশাহের কাছে মর্মান্তিক ভাবপ পরাজিত হন। রাজ্য হারিয়ে তিনি ১৫৫৫ খ্রিস্টাব্দে অসহায়ের মতো দেশদেশান্তরে ঘুরে বেড়ান। শেরশাহের বিরাগভাজন হওয়ার ভয়ে ভাইদের কাছেও আশ্রয় পেতে ব্যর্থ হন। এক পর্যায়ে তিনি পারস্য সম্রাটের দরবারে আশ্রয় পান। পারস্য সম্রাট শাহ তাহমাসপের সহযোগিতায় তিনি ১৫৪৫ খ্রিস্টাব্দে কাবুল ও কান্দার দখলে সফল হন। এসময় শেরশাহের মৃত্যুতে আফগান দূর্বল হয়ে পরে। এ সুযোগে তিনি ভারতে প্রবেশ করে ১৫৫৫ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারিতে লাহোর দখল করেন। সরহিন্দের যুদ্ধে সিকান্দার শুরকে পরাজিত করে একই বছর জুলাই মাসে দিল্লি ও আগ্রা দখল করে পুনরায় সিংহাসনে আরোহন করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে মুঘল সম্রাট হুমায়ুনও শেরশাহের মধ্যে সংঘটিত কনৌজ যুদ্ধের সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন · সৃজনশীল
উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন যুদ্ধের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর