শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন মুঘল সম্রাটের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের সাথে ভারতবর্ষের মুঘল সম্রাট হুমায়ুনের মিল রয়েছে। ভারতবর্ষে মুঘল সম্রাটদের মধ্যে সম্রাট হুমায়ূন উল্লেখযোগ্য। তার নামের অর্থ ভাগ্যবান হলেও তার মতো হতভাগ্য সম্রাট ইতিহাসে খুব কমই রয়েছে। সিংহাসনে আরোহণের পরপরই শেরশাহের সাথে সংঘর্ষে জড়িয়ে তিনি রাজ্যহারা হন। তবে ১৫৫৫ খ্রিস্টাব্দে তিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। উদ্দীপকেও অনুরূপ চিত্র ফুটে উঠেছে। উদ্দীপকে বর্ণিত এক মুঘল সম্রাট বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নামকরণ করেন জান্নাতাবাদ তিনি রাষ্ট্র পরিচালনায় প্রথম জীবনে ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীতে আফগান নেতা সোলায়মানের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হন। তবে জীবনের শেষ পর্যায়ে তিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। এ সম্রাটের সাথে সম্রাট হুমায়ুনের ঘটনা সাদৃশ্যপূর্ণ । তিনি ১৫৪০ খ্রিষ্টাব্দে সংঘটিত কনৌজের যুদ্ধে আফগান নেতা শেরশাহের কাছে মর্মান্তিকভাবে পরাজিত হন। সিংহাসনচ্যুত হয়ে তিনি ১৫৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত অসহায় পলাতকের মতো দেশ দেশান্তরে ঘুরে বেড়ান। শেরশাহের বিরাগভাজন হওয়ার ভয়ে ভাইদের কাছেও আশ্রয় পেতে ব্যর্থ হন। এক পর্যায়ে তিনি পারস্যের সম্রাটের দরবারে আশ্রয় পান। পারস্য সম্রাট শাহ তাহমাসপের সহযোগিতায় তিনি ১৫৪৫ খ্রিস্টাব্দে কাবুল ও কান্দাহার অধিকার করেন। এরপর তিনি ভারতের দিকে দৃষ্টি দেন। এ সময় শেরশাহের মৃত্যুতে আফগান শক্তি দুর্বল হয়ে পড়ে। এ সুযোগে তিনি ভারতে প্রবেশ করে ১৫৫৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে লাহোর অধিকার করেন। সরহিন্দের যুদ্ধে সিকান্দার শুরকে পরাজিত করে একই বছর জুলাই মাসে দিল্লি ও আগ্রা অধিকার করে পুনরায় সিংহাসনে আরোহণ করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে মুঘল সম্রাট হুমায়ূন এর সাদৃশ্য রয়েছে।

HSC Islamic History 2nd paper Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন · সৃজনশীল

উদ্দীপকের সাথে ভারতবর্ষের কোন মুঘল সম্রাটের সাথে মিল রয়েছে? ব্যাখ্…

উদ্দীপক

এক মুঘল সম্রাট বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নামকরণ করেন 'জান্নাতাবাদ'। সম্রাট হিসেবে রাষ্ট্র পরিচালনায় তিনি প্রথম জীবনে ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীকালে তিনি আফগান নেতা সোলায়মানের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হন । তবে জীবনের শেষ পর্যায়ে তিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন।

উত্তর

১৫৫৬ খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

বৈরাম খান ছিলেন সম্রাট আকবরের সাম্রাজ্যের প্রধান উজির। খান-ই-খানান উপাধি প্রাপ্ত বৈরাম খান ছিলেন বর্তমান আফগানিস্তানের বাদাখশানের অধিবাসী। শিয়া মতাবলম্বী বৈরাম খানের পিতা সাইফ আলী বেগ এবং পিতামহ উভয়েই বাবরের অধীনে চাকরি করতেন। বৈরামখান ছিলেন একজন সুনিপুণ যোদ্ধা এবং অভিজ্ঞ শাসক। সম্রাট বাবরের শাসনামলে বৈরাম খান মুঘল সেনাবাহিনীতে যোগদান করেন। মুঘল রাজ পরিবারের প্রতি বৈরাম খানের বিশ্বস্ততা ছিল প্রশ্নাতীত। হুমায়ুনের দুর্দিনে বৈরাম খান তার পাশে থেকে মুঘল সাম্রাজ্য পুনরুদ্ধারে সহায়তা করেন। এছাড়াও সম্রাট আকবরের অভিভাবক হিসেবে চরম দুর্দিনে তিনি তাকে সর্বোতভাবে সাহায্য করে মুঘল সাম্রাজ্যের একটি শক্তিশালী ভিত রচনা করতে ভূমিকা রাখেন। বৈরাম খান ১৫৬১ খ্রিস্টাব্দে নিহত হন।

উত্তর

উদ্দীপকের সাথে ভারতবর্ষের মুঘল সম্রাট হুমায়ুনের মিল রয়েছে। ভারতবর্ষে মুঘল সম্রাটদের মধ্যে সম্রাট হুমায়ূন উল্লেখযোগ্য। তার নামের অর্থ ভাগ্যবান হলেও তার মতো হতভাগ্য সম্রাট ইতিহাসে খুব কমই রয়েছে। সিংহাসনে আরোহণের পরপরই শেরশাহের সাথে সংঘর্ষে জড়িয়ে তিনি রাজ্যহারা হন। তবে ১৫৫৫ খ্রিস্টাব্দে তিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। উদ্দীপকেও অনুরূপ চিত্র ফুটে উঠেছে। উদ্দীপকে বর্ণিত এক মুঘল সম্রাট বাংলার সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর নামকরণ করেন জান্নাতাবাদ তিনি রাষ্ট্র পরিচালনায় প্রথম জীবনে ব্যর্থ হয়েছিলেন। পরবর্তীতে আফগান নেতা সোলায়মানের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতবর্ষ ত্যাগ করতে বাধ্য হন। তবে জীবনের শেষ পর্যায়ে তিনি পিতৃরাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। এ সম্রাটের সাথে সম্রাট হুমায়ুনের ঘটনা সাদৃশ্যপূর্ণ । তিনি ১৫৪০ খ্রিষ্টাব্দে সংঘটিত কনৌজের যুদ্ধে আফগান নেতা শেরশাহের কাছে মর্মান্তিকভাবে পরাজিত হন। সিংহাসনচ্যুত হয়ে তিনি ১৫৫৫ খ্রিস্টাব্দ পর্যন্ত অসহায় পলাতকের মতো দেশ দেশান্তরে ঘুরে বেড়ান। শেরশাহের বিরাগভাজন হওয়ার ভয়ে ভাইদের কাছেও আশ্রয় পেতে ব্যর্থ হন। এক পর্যায়ে তিনি পারস্যের সম্রাটের দরবারে আশ্রয় পান। পারস্য সম্রাট শাহ তাহমাসপের সহযোগিতায় তিনি ১৫৪৫ খ্রিস্টাব্দে কাবুল ও কান্দাহার অধিকার করেন। এরপর তিনি ভারতের দিকে দৃষ্টি দেন। এ সময় শেরশাহের মৃত্যুতে আফগান শক্তি দুর্বল হয়ে পড়ে। এ সুযোগে তিনি ভারতে প্রবেশ করে ১৫৫৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে লাহোর অধিকার করেন। সরহিন্দের যুদ্ধে সিকান্দার শুরকে পরাজিত করে একই বছর জুলাই মাসে দিল্লি ও আগ্রা অধিকার করে পুনরায় সিংহাসনে আরোহণ করেন। সুতরাং বলা যায়, উদ্দীপকের সাথে মুঘল সম্রাট হুমায়ূন এর সাদৃশ্য রয়েছে।

উত্তর

মুঘল আফগান যুদ্ধের ফলাফল ছিল সুদৃঢ়প্রসারী। কেননা এ যুদ্ধের ফলেই মুঘলরা দীর্ঘ ১৫ বছর রাজ্যহারা ছিল। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের জ্যেষ্ঠ পুত্র ছিলেন হুমায়ূন। তার নামের অর্থ সৌভাগ্যবান হলেও তার নাম কখনো তার সাথে সুবিচার করেনি। সিংহাসনে আরোহণ করে তিনি আত্মীয়-স্বজন ও ভাইদের বিরোধিতার সম্মুখীন হন। এমনকি প্রয়োজনীয় মুহূর্তে তাদের সাহায্য লাভ করেননি। ফলে হুমায়ুন চৌসা ও কনৌজের যুদ্ধে আফগান দলপতি শেরশাহের নিকট পরাজিত হয়ে রাজ্যহারা হন। যার দরুন মুঘল শাসনের ধারাবাহিকতায় একটি ছেন টেনে শেরশাহ ভারতে শুরু আফগান বংশের শাসনের সূত্রপাত করেন। উদ্দীপকেও এ বিষয়টির প্রতিফলন লক্ষ করা যায়। পানিপথের প্রথম যুদ্ধের মধ্য দিয়ে মুঘল আফগান দ্বন্দ্বের সূত্রপাত হয়। ১৫২৬ সালে বাবর আফগান সেনাপতি ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সম্রাট হুমায়ুনের সময় এ দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। সম্রাট হুমায়ুনের সময় আফগানরা সাম্রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এর ফলে হুমায়ুন আফগান নেতা শেরশাহের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। কিন্তু ভ্রাতৃবিদ্রোহ, আত্মীয়স্বজনদের শত্রুতা ও ব্যক্তিগত দুর্বলতার কারণে ১৫৩৯ খ্রিষ্টাব্দে চৌসার যুদ্ধে এবং ১৫৪০ খ্রিষ্টাব্দে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধে পরাজিত হন। ভারতের ইতিহাসে কনৌজ বা বিলগ্রামের যুদ্ধকে অন্যতম মীমাংসাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হয়। বস্তুত ভারতবর্ষে প্রাধান্য প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিগত কয়েক বছর ধরে মুঘল- আফগান যে প্রতিদ্বন্দ্বিতা চলছিল এ যুদ্ধের মাধ্যমে তার নিষ্পত্তি হয়। ফলে ভারতে সাময়িকভাবে মুঘল সাম্রাজ্যের অবসান ঘটে এবং পুনরায় আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় । হুমায়ুন সিংহাসনচ্যুত হয়ে ১৫৫৫ খ্রি. পর্যন্ত অসহায় পলাতকদের মতো দেশ-দেশান্তরে ঘুরে বেড়ান । সার্বিক আলোচনায় পরিপ্রেক্ষিতে বলা যায়, বাবরের প্রতিষ্ঠিত মুঘল সাম্রাজ্যের একটি যতি চিহ্ন এঁকে শেরশাহের নেতৃত্বে আফগানরা সম্রাট হুমায়ুনকে রাজ্যহারা করিয়ে দীর্ঘ ১৫ বছর শাসন করেন তা ভারতীয় রাজনৈতিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা।
HSCIslamic History 2nd paperChapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুলতান সুলেমান সিংহাসনে আরোহণ করে রাজ্য শাসনে পুরাতন ধ্যান-ধারণার সংস্কার করেন। তিনি প্রশাসন, বিচার ও সৈন্য বাহিনীর জন্য আলাদা বিভাগ ও পদ সৃষ্টি করেন। তিনি প্রত্যেকের পদ মর্যাদা অনুযায়ী ক্ষমতা ও অবস্থান নির্ধারণ করে দেন। এতে উচ্চ রাজ কর্মকর্তাগণের মাঝে মর্যাদার বিরোধ নিরসন হয়। ফলে সাম্রাজ্য শাসনে শৃঙ্খলা ফিরে আসে। তবে তার এ ব্যবস্থা ত্রুটিমুক্ত ছিল না।

Comilla · 2017

ক
সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী?
খ
'দ্বীন-ই-ইলাহি' এর প্রকৃত উদ্যেশ্য কী ছিল?
গ
উদ্দীপকে উল্লিখিত সামরিক ব্যবস্থাটি মুঘল সম্রাট আকবরের প্রতিষ্ঠিত কোন পদক্ষেপকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
'অনেক উপকারিতা থাকা সত্ত্বেও উদ্দীপকে উল্লিখিত সামরিক ব্যবস্থার মতো সম্রাট আকবরের উক্ত পদক্ষেপও সমালোচনার ঊর্ধ্বে ছিল না।'- বক্তব্যটি সমর্থন কর কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'দ্বীন-ই-ইলাহি' এর প্রকৃত উদ্যেশ্য কী ছিল?

'দ্বীন-ই-ইলাহি' এর প্রকৃত উদ্যেশ্য কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী?

সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হায়দার গ্রুপের স্বত্বাধিকারী আলী হায়দার উত্তরাধিকারসূত্রে বিশাল ধন-সম্পদ ও ক্ষমতার অধিকারী হন। তিনি পিতার মত সৌখিন, রুচিশীল ও স্থাপত্যের প্রতি দুর্বল ছিলেন। তিনি বসবাসের জন্য একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেন। অফিসে বসার জন্য একটি মণিমুক্তা খচিত চেয়ার তৈরি করেন। তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। সন্তান জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয়। শোকাহত আলী হায়দার তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতিকে অমর করে রাখার জন্য অনেক টাকা খরচ করে একটি সমাধি সৌধ নির্মাণ করেন। বিশাল ধন- সম্পদের মালিক হয়েও সন্তানদের সংঘাতের কারণে তার শেষ জীবন সুখের হয়নি।

Comilla · 2017

ক
কোন সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
খ
রাজপুত নীতি বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকে উল্লিখিত আলী হায়দার কর্তৃক স্ত্রীর স্মরণে নির্মিত সমাধি সৌধের সাথে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত কোন স্থাপত্য কীর্তির সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ
'উদ্দীপকে উল্লিখিত আলী হায়দারের সন্তানদের মতো উক্ত সম্রাটের সন্তানগণও উত্তরাধিকার যুদ্ধে জড়িয়ে পড়ে।' বক্তব্যটি কি সমর্থন কর? উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রাজপুত নীতি বলতে কী বুঝায়?

রাজপুত নীতি বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?

কোন সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আকরাম সাহেব একটি বিখ্যাত কোম্পানির মালিক। তিনি শারীরিকভাবে অসুস্থ হলে কোম্পানির মালিকানা নিয়ে তার চারপুত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এক ভাই অন্য ভাইয়ের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে পিতার মন ভারাক্রান্ত করে তোলে। পরবর্তীকালে ভ্রাতৃদ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

Dhaka · 2017

ক
মুহাম্মদ বিন তুঘলক কয়টি পরিকল্পনা গ্রহণ করেন?
খ
আইন-ই-আকবরী কী? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের উত্তরাধিকার দ্বন্দ্ব কোন মুঘল সম্রাটের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত দ্বন্দ্বে সম্রাটের কোন পুত্র সফলতা লাভ করেছিল এবং কেন? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আইন-ই-আকবরী কী? ব্যাখ্যা করো।

আইন-ই-আকবরী কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুহাম্মদ বিন তুঘলক কয়টি পরিকল্পনা গ্রহণ করেন?

মুহাম্মদ বিন তুঘলক কয়টি পরিকল্পনা গ্রহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'অনেক উপকারিতা থাকা সত্ত্বেও উদ্দীপকে উল্লিখিত সামরিক ব্যবস্থার মতো সম্রাট আকবরেউদ্দীপকে উল্লিখিত সামরিক ব্যবস্থাটি মুঘল সম্রাট আকবরের প্রতিষ্ঠিত কোন পদক্ষেপকে 'দ্বীন-ই-ইলাহি' এর প্রকৃত উদ্যেশ্য কী ছিল?সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী?'উদ্দীপকে উল্লিখিত আলী হায়দারের সন্তানদের মতো উক্ত সম্রাটের সন্তানগণও উত্তরাধিকাউদ্দীপকে উল্লিখিত আলী হায়দার কর্তৃক স্ত্রীর স্মরণে নির্মিত সমাধি সৌধের সাথে মুঘলরাজপুত নীতি বলতে কী বুঝায়?কোন সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?উক্ত দ্বন্দ্বে সম্রাটের কোন পুত্র সফলতা লাভ করেছিল এবং কেন? বিশ্লেষণ করো।উদ্দীপকের উত্তরাধিকার দ্বন্দ্ব কোন মুঘল সম্রাটের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের সাআইন-ই-আকবরী কী? ব্যাখ্যা করো।মুহাম্মদ বিন তুঘলক কয়টি পরিকল্পনা গ্রহণ করেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।