উদ্দীপকে সিস্তান অভিযানের সাথে মুঘল সম্রাট হুমায়ুনের কোন অভিযানের মিল রয়েছে? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকের সিস্তান অভিযানের সাথে মুঘল সম্রাট হুমায়নের বাংলা অভিযানের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো: আফগান নেতা শেরশাহ ১৫৩৪ খ্রিষ্টাব্দে মুঙ্গেরের কাছে সুরুজগরের যুদ্ধে বাংলা ও বিহারের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে সমগ্র বিহার দখল করেন। পরবর্তী সময়ে শেরশাহ বঙ্গদেশে সফল অভিযান পরিচালনা করে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেন। তার এরূপ শক্তি বৃদ্ধিতে হুমায়ুন শঙ্কিত হয়ে বাংলা অভিযান পরিচালনা করে। তুর্কী- মোঙ্গল বিজেতা তৈমুর লঙের ঘটনার সাথে এ অভিযানের সাদৃশ্য লক্ষ করা যায় তৈমুর লঙ সিস্তান নির্বিঘ্নে রাজধানীতে প্রবেশ করেন। সিস্তান অধিপতি রাজধানী ছেড়ে অন্যত্র আশ্রয় নেন। একই ভাবে মুঘল সম্রাট হুমায়ুনও শেরশাহের বিরুদ্ধে বাংলা অভিযান চালান। হুমায়ুন গুজরাটে বাহাদুর শাহর বিদ্রোহ দমনে ব্যস্ত এমন সময়ে সাম্রাজ্যের অঞ্চলে আফগানরা মুঘলদের জন্য প্রচন্ড হুমকি হয়ে দেখা দেয়। শেরশাহ বিহার দখল করে বাংলায় দুটি সফল অভিযান চালান। এতে হুমায়ুন শঙ্কিত হয়ে ১৫৩৭ খ্রিষ্টাব্দে চুনার দুর্গ আক্রমণ ও দখল করেন। এরপর তিনি গৌর (১৫৩৮) অবরোধ করে বাংলা বিজয় সম্পূর্ণ করেন। হুমায়ুন সেখানে প্রায় ছয় মাস অলস সময় পার করেন।সুতরাং বলা যায়, উদ্দীপকের তৈমুর লঙের সিস্তান অভিযানের সাথে এ ঘটনার সাথে সাদৃশ্য রয়েছে।
HSC Islamic History 2nd paper Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন · সৃজনশীল
উদ্দীপকে সিস্তান অভিযানের সাথে মুঘল সম্রাট হুমায়ুনের কোন অভিযানের ম…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর