উদ্দীপকে ওসমানের এশিয়া মাইনরে আগমনের সাথে ভারতে কোন মোগল শাসকের আগমন ও সাম্রাজ্য স্থাপনের মিল খুঁজে পাওয়া যায়? ব্যাখ্যা কর।":
উত্তর: উদ্দীপকের ওসমানের এশিয়া মাইনরে গমনের সাথে বাবরের ভারত আগমনের সামঞ্জস্য রয়েছে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের পিতা ছিলেন ফারগানা রাজ্যের অধিপতি। পিতার মৃত্যুর পর এগারো বছর চার মাস বয়সে বাবর ফারগানার সিংহাসনে আরোহণ করেন। সিংহাসনে আরোহণ করেই তিনি দুই পিতৃব্য ও অন্য আত্মীয়স্বজন এবং সাইবানী খানের ন্যায় শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়েন। কিন্তু তা সত্ত্বেও ১৫০২ সালে বাবর সমরকন্দ অধিকার করেন। ১৫০৩ সালে বাবর আরচিয়ানের যুদ্ধে সাইবানী খানের নিকট পরাজিত হয়ে সমরকন্দ হারান এবং পিতৃরাজ্য ফারগানা হতে বিতাড়িত হন। এরপর বাবর আশ্রয়ের সন্ধানে স্থান হতে স্থানান্তরে ঘুরতে থাকেন। আর ঐ সময় ভারতবর্ষে মুসলিম সুলতানদের অন্তর্দ্বন্দ্বের ফলে দুর্বল উপমহাদেশে বাবর স্থায়ী সাম্রাজ্য স্থাপনের স্বপ্ন দেখতে থাকেন। চূড়ান্তভাবে অভিযান পরিচালনার পূর্বে বাবর পরীক্ষামূলকভাবে কিছু অভিযান পরিচালনা করেন। ইতোমধ্যে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির অপশাসনে অতিষ্ঠ হয়ে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান বাবরকে ভারতবর্ষ আক্রমণে আমন্ত্রণ জানালে তিনি এ সুবর্ণ সুযোগ গ্রহণ করেন এবং ১৫২৬ খ্রিষ্টাব্দের ২১ এপ্রিল পানিপথের মহাপ্রান্তরে ইব্রাহীম লোদীর মুখোমুখি হন এবং জয়লাভকরেন। এভাবে দিল্লির সাম্রাজ্য বাবরের অধীনে আসে যা কালক্রমে বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। উদ্দীপকে উসমানীয়দের এশিয়া মাইনরে গমনের ক্ষেত্রেও যেসব কর্মকাণ্ড পরিলক্ষিত হয় তা বাবরের উপরিউক্ত ঘটনা অর্থাৎ ভারত আগমনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
HSC Islamic History 2nd paper Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন · সৃজনশীল
উদ্দীপকে ওসমানের এশিয়া মাইনরে আগমনের সাথে ভারতে কোন মোগল শাসকের আগম…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর