শেয়ারFacebookWhatsApp

কনিষ্ঠ পুত্রের যোগ্যতাই তার সফলতার মূল কারণ- উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর: কনিষ্ঠ পুত্রের যোগ্যতাই অর্থাৎ আওরঙ্গজেবের যোগ্যতাই তার সফলতার মূল কারণ- উক্তিটি যথার্থ। সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত উত্তরাধিকার দ্বন্দ্বে তৃতীয় পুত্র আওরঙ্গজেব তার যোগ্যতাবলে সফলতা লাভ করেছিলেন। ১৬৫৮ খ্রিস্টাব্দে সংঘটিত উত্তরাধিকার যুদ্ধে আওরঙ্গজেব তার দূরদর্শিতা দ্বারা অপর তিন ভ্রাতাকে পরাজিত করে সিংহাসন দখল করেন। আওরঙ্গজেবের সফলতার কারণসমূহ- ১. আওরঙ্গজেবের দূরদর্শিতা, সামরিক প্রতিভা ও দলগঠনের ক্ষমতা তার সাফল্যের প্রধান কারণ। তিনি ছিলেন গোঁড়া সুন্নি মুসলমান। এ কারণে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানরা তাকে নানাভাবে সাহায্য করেছিল। ২. শাহজাহানের দুর্বলতা ও নির্বুদ্ধিতা আওরঙ্গজেবের সফলতার অন্যতম কারণ। তিনি তার মিথ্যা মৃত্যুসংবাদের প্রচার বন্ধ করার কোনো চেষ্টাই করেননি। ৩. দারার গোলন্দাজ বাহিনী অপেক্ষা আওরঙ্গজেবের গোলন্দাজ বাহিনী অধিকতর সুদক্ষ ও শক্তিশালী ছিল। ৪. দাবার অধীনে মুঘল বাহিনী ও রাজপুত বাহিনীর মধ্যে সংহতি ও ঐক্যের অভাব ছিল। যুগ্ম নেতৃত্বাধীনে যুদ্ধ পরিচালনার ফলে শিবিরে বার বার বিপর্যয় দেখা দিয়েছিল। ৫. দারার চেয়ে আওরঙ্গজেব ছিলেন অধিকতর কূটকৌশলী ও দূরদর্শী। তার এ দূরদর্শিতাই উত্তরাধিকার যুদ্ধে সফলতা এনে দেয়। পরিশেষে বলা যায়, আওরঙ্গজেবের জয় ছিল অযোগ্যতা ও অদূরদর্শিতার ওপর যোগ্যতা ও দূরদর্শিতার বিজয়। মূলত যোগ্যতার কারণেই আওরঙ্গজেবের সফলতা লাভ করেন।

HSC Islamic History 2nd paper Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন · সৃজনশীল

কনিষ্ঠ পুত্রের যোগ্যতাই তার সফলতার মূল কারণ- উক্তিটি বিশ্লেষণ কর।

উদ্দীপক

এক সাম্রাজ্যের শাসক তার জ্যেষ্ঠপুত্রকে অধিক ভালোবাসতেন। তার কনিষ্ঠ পুত্র শিক্ষাদীক্ষা, জ্ঞান-গরিমায় জ্যেষ্ঠপুত্র অপেক্ষা অধিকতর যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও জ্যেষ্ঠপুত্রকে তার পরবর্তী উত্তরাধিকার ঘোষণা করেন। ফলে কনিষ্ঠ পুত্র এটি মেনে নিতে পারেননি বিধায় বড় ভাইয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। পরবর্তীতে এক প্রত্যক্ষ যুদ্ধে তার বড় ভাইকে পরাজিত করে সিংহাসনে অধিষ্ঠিত হন।

Dinajpur · 2025

উত্তর

মুঘল সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেন।

উত্তর

পৃথিবীর বিখ্যাত ময়ূর সিংহাসন সম্রাট শাহজাহানের নির্মিত অনুপম শিল্পকীর্তির অন্যতম। শিল্পী বেবাদল খানের তত্ত্বাবধানে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সাত বছরে এ সিংহাসনটি নির্মিত হয়েছিল। সিংহাসনের স্বর্ণ নির্মিত চারটি স্তম্ভের উপর একটি কারুকার্যমণ্ডিত চন্দ্রাতপ ছিল। প্রতিটি স্তম্ভ শীর্ষে মুখোমুখি বসানো একজোড়া ময়ূর স্থাপন করা হয়েছিল। এদের মাঝখানে ছিল বহু মূল্যবান মণিমুক্তা খচিত ফলবান বৃক্ষ। সিংহাসনে ওঠার জন্য মণিমুক্তা খচিত তিনধাপ বিশিষ্ট একটি সিঁড়ি ছিল। এটি দৈর্ঘ্যে ৩.৫ গজ, প্রস্থে ২.৫ গজ এবং উচ্চতায় ছিল ৫ গজ। অনিন্দ্যসুন্দর ও মূল্যবান এ ময়ূর সিংহাসনটি সম্রাট শাহজাহানের সৌন্দর্য জ্ঞান ও ঐশ্বর্যের উজ্জ্বলতম নিদর্শন। ১৭৩৯ খ্রিস্টাব্দে পারস্যের নাদির শাহ ভারত আক্রমণকালে ময়ূর সিংহাসনটি নিয়ে যান।

উত্তর

উদ্দীপকের বর্ণিত ভ্রাতৃদ্বন্দ্বের সাথে আমার পঠিত মুঘল আমলের সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত ভ্রাতৃদ্বন্দ্বের মিল আছে। সম্প্রাট শাহজাহান ১৬৫৭ খ্রিষ্টাব্দের ৬ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তার এ অসুস্থতার সংবাদ গুজবে পরিণত হলো যে সম্রাট শাহজাহান মৃত্যুবরণ করেছেন। এর ফলে সম্রাট শাহজাহানের সন্তানদের মধ্যে উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হয়। এসময় সুজা ছিলেন বাংলার সুবাদার, আওরঙ্গজেব দাক্ষিণাত্যের সুবাদার, মুরাদ গুজরাটের সুবাদার। এ সময় দারাশিকোহ আগ্রায় সম্রাটের শয্যাপাশে ছিলেন। এর ফলে অন্যান্য ভ্রাতাগণ মনে করল দারাশিকোহ তাদের বঞ্চিত করে সিংহাসন দখল করেছেন। সুজা বাংলায় নিজেকে সম্রাট ঘোষণা করে নিজের নামে খুৎবা পাঠের নির্দেশ দেন। মুরাদও গুজরাটে নিজেকে সম্রাট ঘোষণা করে রাজধানীর দিকে অগ্রসর হন। সুজা সেনাবাহিনী নিয়ে দিল্লির দিকে অগ্রসর হন। দারাশিকোহ পুত্র সুলায়মান ও রাজা জয়সিংহের নেতৃত্বে একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। বারানসী ৮ কিলোমিটার দূরে বাহাদুরগড়ে সুজার বাহিনী ও দারাশিকোহর বাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে সুজা পরাজিত হয়ে বাংলার দিকে পালিয়ে যান। এদিকে মুরাদ ও আওরঙ্গজেব ক্ষমতা ভাগাভাগি করে নেওয়ার শর্তে একটি চুক্তি করে। এ সম্মিলিত বাহিনী উজ্জয়িনীর দিকে অগ্রসর হয়ে ধর্মাটের গ্রামে তাবু স্থাপন করেন। এ সম্মিলিত বাহিনী মোকাবিলা করার জন্য দারাশিকোহ মহারাজা যশবন্ত সিংহ ও কাশিম খানের নেতৃত্বে একটি বিশাল বাহিনী প্রেরণ করেন। কিন্তু যুদ্ধে দারাশিকোর বাহিনী পরাজিত হয়। এর ফলে দারাশিকো পুনরায় বিশাল বাহিনী গঠন করে যুদ্ধের প্রস্তুতি নেন। ১৬৫৮ খ্রিস্টাব্দে সামুগড়ের যুদ্ধে দারাশিকোহ পরাজিত হন। বিজয়ী আওরঙ্গজেব মুরাদকে বাদ দিয়ে ১৬৫৮ খ্রিস্টাব্দের জুলাই মাসে সিংহাসনে আরোহণ করেন। অতএব, উদ্দীপকের বর্ণিত ভ্রাতৃদ্বন্দ্বের সাথে আমার পঠিত মুঘল আমলের সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত ভ্রাতৃদ্বন্দ্বের মিল আছে।

উত্তর

কনিষ্ঠ পুত্রের যোগ্যতাই অর্থাৎ আওরঙ্গজেবের যোগ্যতাই তার সফলতার মূল কারণ- উক্তিটি যথার্থ। সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সংঘটিত উত্তরাধিকার দ্বন্দ্বে তৃতীয় পুত্র আওরঙ্গজেব তার যোগ্যতাবলে সফলতা লাভ করেছিলেন। ১৬৫৮ খ্রিস্টাব্দে সংঘটিত উত্তরাধিকার যুদ্ধে আওরঙ্গজেব তার দূরদর্শিতা দ্বারা অপর তিন ভ্রাতাকে পরাজিত করে সিংহাসন দখল করেন। আওরঙ্গজেবের সফলতার কারণসমূহ- ১. আওরঙ্গজেবের দূরদর্শিতা, সামরিক প্রতিভা ও দলগঠনের ক্ষমতা তার সাফল্যের প্রধান কারণ। তিনি ছিলেন গোঁড়া সুন্নি মুসলমান। এ কারণে সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলমানরা তাকে নানাভাবে সাহায্য করেছিল। ২. শাহজাহানের দুর্বলতা ও নির্বুদ্ধিতা আওরঙ্গজেবের সফলতার অন্যতম কারণ। তিনি তার মিথ্যা মৃত্যুসংবাদের প্রচার বন্ধ করার কোনো চেষ্টাই করেননি। ৩. দারার গোলন্দাজ বাহিনী অপেক্ষা আওরঙ্গজেবের গোলন্দাজ বাহিনী অধিকতর সুদক্ষ ও শক্তিশালী ছিল। ৪. দাবার অধীনে মুঘল বাহিনী ও রাজপুত বাহিনীর মধ্যে সংহতি ও ঐক্যের অভাব ছিল। যুগ্ম নেতৃত্বাধীনে যুদ্ধ পরিচালনার ফলে শিবিরে বার বার বিপর্যয় দেখা দিয়েছিল। ৫. দারার চেয়ে আওরঙ্গজেব ছিলেন অধিকতর কূটকৌশলী ও দূরদর্শী। তার এ দূরদর্শিতাই উত্তরাধিকার যুদ্ধে সফলতা এনে দেয়। পরিশেষে বলা যায়, আওরঙ্গজেবের জয় ছিল অযোগ্যতা ও অদূরদর্শিতার ওপর যোগ্যতা ও দূরদর্শিতার বিজয়। মূলত যোগ্যতার কারণেই আওরঙ্গজেবের সফলতা লাভ করেন।
HSCIslamic History 2nd paperChapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুলতান সুলেমান সিংহাসনে আরোহণ করে রাজ্য শাসনে পুরাতন ধ্যান-ধারণার সংস্কার করেন। তিনি প্রশাসন, বিচার ও সৈন্য বাহিনীর জন্য আলাদা বিভাগ ও পদ সৃষ্টি করেন। তিনি প্রত্যেকের পদ মর্যাদা অনুযায়ী ক্ষমতা ও অবস্থান নির্ধারণ করে দেন। এতে উচ্চ রাজ কর্মকর্তাগণের মাঝে মর্যাদার বিরোধ নিরসন হয়। ফলে সাম্রাজ্য শাসনে শৃঙ্খলা ফিরে আসে। তবে তার এ ব্যবস্থা ত্রুটিমুক্ত ছিল না।

Comilla · 2017

সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী?
'দ্বীন-ই-ইলাহি' এর প্রকৃত উদ্যেশ্য কী ছিল?
উদ্দীপকে উল্লিখিত সামরিক ব্যবস্থাটি মুঘল সম্রাট আকবরের প্রতিষ্ঠিত কোন পদক্ষেপকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
'অনেক উপকারিতা থাকা সত্ত্বেও উদ্দীপকে উল্লিখিত সামরিক ব্যবস্থার মতো সম্রাট আকবরের উক্ত পদক্ষেপও সমালোচনার ঊর্ধ্বে ছিল না।'- বক্তব্যটি সমর্থন কর কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'দ্বীন-ই-ইলাহি' এর প্রকৃত উদ্যেশ্য কী ছিল?

'দ্বীন-ই-ইলাহি' এর প্রকৃত উদ্যেশ্য কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী?

সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হায়দার গ্রুপের স্বত্বাধিকারী আলী হায়দার উত্তরাধিকারসূত্রে বিশাল ধন-সম্পদ ও ক্ষমতার অধিকারী হন। তিনি পিতার মত সৌখিন, রুচিশীল ও স্থাপত্যের প্রতি দুর্বল ছিলেন। তিনি বসবাসের জন্য একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেন। অফিসে বসার জন্য একটি মণিমুক্তা খচিত চেয়ার তৈরি করেন। তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। সন্তান জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয়। শোকাহত আলী হায়দার তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতিকে অমর করে রাখার জন্য অনেক টাকা খরচ করে একটি সমাধি সৌধ নির্মাণ করেন। বিশাল ধন- সম্পদের মালিক হয়েও সন্তানদের সংঘাতের কারণে তার শেষ জীবন সুখের হয়নি।

Comilla · 2017

কোন সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
রাজপুত নীতি বলতে কী বুঝায়?
উদ্দীপকে উল্লিখিত আলী হায়দার কর্তৃক স্ত্রীর স্মরণে নির্মিত সমাধি সৌধের সাথে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত কোন স্থাপত্য কীর্তির সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
'উদ্দীপকে উল্লিখিত আলী হায়দারের সন্তানদের মতো উক্ত সম্রাটের সন্তানগণও উত্তরাধিকার যুদ্ধে জড়িয়ে পড়ে।' বক্তব্যটি কি সমর্থন কর? উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রাজপুত নীতি বলতে কী বুঝায়?

রাজপুত নীতি বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?

কোন সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আকরাম সাহেব একটি বিখ্যাত কোম্পানির মালিক। তিনি শারীরিকভাবে অসুস্থ হলে কোম্পানির মালিকানা নিয়ে তার চারপুত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এক ভাই অন্য ভাইয়ের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে পিতার মন ভারাক্রান্ত করে তোলে। পরবর্তীকালে ভ্রাতৃদ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

Dhaka · 2017

মুহাম্মদ বিন তুঘলক কয়টি পরিকল্পনা গ্রহণ করেন?
আইন-ই-আকবরী কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের উত্তরাধিকার দ্বন্দ্ব কোন মুঘল সম্রাটের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উক্ত দ্বন্দ্বে সম্রাটের কোন পুত্র সফলতা লাভ করেছিল এবং কেন? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আইন-ই-আকবরী কী? ব্যাখ্যা করো।

আইন-ই-আকবরী কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুহাম্মদ বিন তুঘলক কয়টি পরিকল্পনা গ্রহণ করেন?

মুহাম্মদ বিন তুঘলক কয়টি পরিকল্পনা গ্রহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'অনেক উপকারিতা থাকা সত্ত্বেও উদ্দীপকে উল্লিখিত সামরিক ব্যবস্থার মতো সম্রাট আকবরেউদ্দীপকে উল্লিখিত সামরিক ব্যবস্থাটি মুঘল সম্রাট আকবরের প্রতিষ্ঠিত কোন পদক্ষেপকে 'দ্বীন-ই-ইলাহি' এর প্রকৃত উদ্যেশ্য কী ছিল?সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী?'উদ্দীপকে উল্লিখিত আলী হায়দারের সন্তানদের মতো উক্ত সম্রাটের সন্তানগণও উত্তরাধিকাউদ্দীপকে উল্লিখিত আলী হায়দার কর্তৃক স্ত্রীর স্মরণে নির্মিত সমাধি সৌধের সাথে মুঘলরাজপুত নীতি বলতে কী বুঝায়?কোন সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?উক্ত দ্বন্দ্বে সম্রাটের কোন পুত্র সফলতা লাভ করেছিল এবং কেন? বিশ্লেষণ করো।উদ্দীপকের উত্তরাধিকার দ্বন্দ্ব কোন মুঘল সম্রাটের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের সাআইন-ই-আকবরী কী? ব্যাখ্যা করো।মুহাম্মদ বিন তুঘলক কয়টি পরিকল্পনা গ্রহণ করেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।