শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন যুদ্ধের কথা বলা হয়েছে ? তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে পানিপথের প্রথম যুদ্ধের কথা বলা হয়েছে। পানিপথের প্রথম যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এ যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয়ের ফলে ভারতে তুর্কি আফগান শাসনের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। উদ্দীপকে অনুরূপ যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, 'ক' রাজ্যের স্থানীয় শাসনকর্তার আমন্ত্রণ পেয়ে 'প' রাজ্যের শাসক একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু এই সাম্রাজ্যের প্রতিষ্ঠার প্রথম দিকে 'প' সাম্রাজ্যের শাসককে 'ম' রাজ্যের শাসকের সাথে 'ব' নামক স্থানে একটি যুদ্ধে অবতীর্ণ হতে হয়। এই যুদ্ধে 'প' সর্বপ্রথম কামান ব্যবহার করেন এবং 'ম' রাজ্যের শাসককে শোচনীয়ভাবে পরাজিত করেন। এই পরাজয়ের মধ্য দিয়ে 'ম' নামক শাসকের বংশের শাসনের অবসান ঘটে এবং 'প' নতুন রাজবংশ ও সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অনুরূপভাবে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির প্রতি অসন্তুষ্ট পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি ও সুলতানের চাচা আমল খান লোদি বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান। মেবারের রাজা রানা সংগ্রাম সিংহও বাবরকে ভারত আক্রমণে উৎসাহিত করেন। এ অবস্থায় বাবর ১৫২৪ খ্রিষ্টাব্দে ভারত আক্রমণ করে লাহোর, দিপালপুর এবং ১৫২৫ খ্রিষ্টাব্দে পাঞ্জাব জয় করেন। এরপর তিনি দিল্লির দিকে দৃষ্টি দেন এবং ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথ নামক স্থানে সংঘটিত যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদির মুখোমুখি হন, যা ইতিহাস পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে সর্বপ্রথম কামানের ব্যবহার করা হয়। ফলে সুলতান ইব্রাহিম লোদি শোচনীয়ভাবে পরাজিত হন। এর মধ্য দিয়ে দিল্লি সালতানাতের ধ্বংসস্তূপের ওপর ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠা লাভ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের যুদ্ধের সাথে পানিপথের প্রথম যুদ্ধই সাদৃশ্যপূর্ণ।

HSC Islamic History 2nd paper Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 2nd paper · Chapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন · সৃজনশীল

উদ্দীপকে কোন যুদ্ধের কথা বলা হয়েছে ? তোমার পাঠ্যপুস্তকের আলোকে ব্য…

উদ্দীপক

“ক” রাজ্যের স্থানীয় শাসনকর্তার আমন্ত্রণ পেয়ে “প” রাজ্যের শাসক একটি নতুন সাম্রাজ্যে প্রতিষ্ঠা করেন। কিন্তু এই সাম্রাজ্যের প্রতিষ্ঠার প্রথমদিকে “প” সর্বপ্রথম কামান ব্যবহার করেন এবং 'ম' রাজ্যের শাসককে শোচনীয়ভাবে পরাজিত করেন। এই পরাজয়ের মধ্য দিয়ে ম' নামক শাসকের বংশের শাসনের অবসান ঘটে সাম্রাজ্য রাজ্যের শাসকের মাধ্যমে এবং ভারতে 'প' নামক নতুন রাজবংশ ও সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় ।

উত্তর

মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।

উত্তর

তুর্কি ভাষায় রচিত মুঘল সম্রাট জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থটির নাম বাবরনামা। 'তুযুক-ই-বাবরি' বা 'বাবরনামা' গ্রন্থটি ভারতের ইতিহাস অধ্যয়নে একটি গুরুত্বপূর্ণ আকরগ্রন্থ হিসেবে বিবেচিত। ভাষার অনন্যতা ও তথ্যের নির্ভরযোগ্যতার জন্য এ গ্রন্থটি পণ্ডিত মহলের প্রশংসা লাভ করেছে। এ গ্রন্থে মধ্য এশিয়া ও আফগানিস্তানের পাশাপাশি সমকালীন ভারতের রাজনৈতিক ও আর্থ-সামাজিক অবস্থার পরিচয় পাওয়া যায়। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর এতে তার ব্যক্তিজীবনের নানা দিক যেমন : দোষ-গুণ, সুখ-দুঃখ এবং সাফল্য-ব্যর্থতার কথা সবিস্তারে বর্ণনা করেছেন।

উত্তর

উদ্দীপকে পানিপথের প্রথম যুদ্ধের কথা বলা হয়েছে। পানিপথের প্রথম যুদ্ধ ভারতবর্ষের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। এ যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয়ের ফলে ভারতে তুর্কি আফগান শাসনের অবসান ঘটে এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। উদ্দীপকে অনুরূপ যুদ্ধের প্রতি ইঙ্গিত করা হয়েছে। উদ্দীপকে দেখা যায়, 'ক' রাজ্যের স্থানীয় শাসনকর্তার আমন্ত্রণ পেয়ে 'প' রাজ্যের শাসক একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। কিন্তু এই সাম্রাজ্যের প্রতিষ্ঠার প্রথম দিকে 'প' সাম্রাজ্যের শাসককে 'ম' রাজ্যের শাসকের সাথে 'ব' নামক স্থানে একটি যুদ্ধে অবতীর্ণ হতে হয়। এই যুদ্ধে 'প' সর্বপ্রথম কামান ব্যবহার করেন এবং 'ম' রাজ্যের শাসককে শোচনীয়ভাবে পরাজিত করেন। এই পরাজয়ের মধ্য দিয়ে 'ম' নামক শাসকের বংশের শাসনের অবসান ঘটে এবং 'প' নতুন রাজবংশ ও সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। অনুরূপভাবে দিল্লির সুলতান ইব্রাহিম লোদির প্রতি অসন্তুষ্ট পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি ও সুলতানের চাচা আমল খান লোদি বাবরকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানান। মেবারের রাজা রানা সংগ্রাম সিংহও বাবরকে ভারত আক্রমণে উৎসাহিত করেন। এ অবস্থায় বাবর ১৫২৪ খ্রিষ্টাব্দে ভারত আক্রমণ করে লাহোর, দিপালপুর এবং ১৫২৫ খ্রিষ্টাব্দে পাঞ্জাব জয় করেন। এরপর তিনি দিল্লির দিকে দৃষ্টি দেন এবং ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথ নামক স্থানে সংঘটিত যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদির মুখোমুখি হন, যা ইতিহাস পানিপথের প্রথম যুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে সর্বপ্রথম কামানের ব্যবহার করা হয়। ফলে সুলতান ইব্রাহিম লোদি শোচনীয়ভাবে পরাজিত হন। এর মধ্য দিয়ে দিল্লি সালতানাতের ধ্বংসস্তূপের ওপর ভারতবর্ষে মুঘল শাসন প্রতিষ্ঠা লাভ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের যুদ্ধের সাথে পানিপথের প্রথম যুদ্ধই সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'প' রাজ্যের শাসক তথা সম্রাট বাবর অসীম ত্যাগ তিতিক্ষার মাধ্যমে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। বাবর ১৪৯৪ খ্রিষ্টাব্দে তার পিতার মৃত্যুর পর ফারগানা রাজ্যের সিংহাসনে বসেন। সিংহাসন লাভের পরপরই তিনি আত্মীয়স্বজন ও উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার মুখে পড়েন। ১৪৯৭ খ্রিষ্টাব্দে বাবর সমরখন্দ দখল করেন। কিন্তু কিছু দিনের মধ্যেই তার রাজ্য হাতছাড়া হয়ে যায়। অদম্য বাবর ১৫০০ খ্রিষ্টাব্দে পুনরায় ফারগানা অধিকার করেন । কিন্তু ১৫০৩ খ্রিষ্টাব্দে তিনি সাইবানি খানের কাছে পরাজিত হয়ে আবার সেখান থেকে বিতাড়িত হন। ফারগানা রাজ্য থেকে বিতাড়িত হয়ে আশ্রয় ও সহায়-সম্বলহীন অবস্থায় ঘুরে বেড়ালেও বাবর কখনো হতাশ হননি। ১৫০৪ খ্রিষ্টাব্দে তিনি কাবুল অধিকার করে 'পাদিশাহ' বা বাদশাহ উপাধি গ্রহণ করেন। অল্প কিছুদিনের মধ্যে পুরো আফগানিস্তান তার নিয়ন্ত্রণে আসে। এ সময় দিল্লিতে লোদি বংশের শাসন চলছিল। আভিজাত্যের দ্বন্দ্বসহ বিভিন্ন কারণে কয়েকজন প্রাদেশিক শাসনকর্তা সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে বিদ্রোহ করেন। সুলতান বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়লে লোদি বংশের দুর্বলতা ও রাজনৈতিক গোলযোগের সুযোগে ১৫২৬ খ্রিষ্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে বাবর ভারতে মুঘল রাজবংশ প্রতিষ্ঠা করে। এরপর বাবর অসামান্য কৃতিত্ব প্রদর্শন করে সমস্ত বিশৃঙ্খলা দমন করেন। এছাড়া সাম্রাজ্য বিস্তারসহ প্রশাসনিক ও সাংস্কৃতিক সংস্কার করে তিনি এক সুউচ্চ মর্যাদা লাভ করেন । পরিশেষে বলা যায়, ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠায় বাবরের কৃতিত্ব অপরিসীম।
HSCIslamic History 2nd paperChapter 3 : ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সুলতান সুলেমান সিংহাসনে আরোহণ করে রাজ্য শাসনে পুরাতন ধ্যান-ধারণার সংস্কার করেন। তিনি প্রশাসন, বিচার ও সৈন্য বাহিনীর জন্য আলাদা বিভাগ ও পদ সৃষ্টি করেন। তিনি প্রত্যেকের পদ মর্যাদা অনুযায়ী ক্ষমতা ও অবস্থান নির্ধারণ করে দেন। এতে উচ্চ রাজ কর্মকর্তাগণের মাঝে মর্যাদার বিরোধ নিরসন হয়। ফলে সাম্রাজ্য শাসনে শৃঙ্খলা ফিরে আসে। তবে তার এ ব্যবস্থা ত্রুটিমুক্ত ছিল না।

Comilla · 2017

ক
সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী?
খ
'দ্বীন-ই-ইলাহি' এর প্রকৃত উদ্যেশ্য কী ছিল?
গ
উদ্দীপকে উল্লিখিত সামরিক ব্যবস্থাটি মুঘল সম্রাট আকবরের প্রতিষ্ঠিত কোন পদক্ষেপকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
ঘ
'অনেক উপকারিতা থাকা সত্ত্বেও উদ্দীপকে উল্লিখিত সামরিক ব্যবস্থার মতো সম্রাট আকবরের উক্ত পদক্ষেপও সমালোচনার ঊর্ধ্বে ছিল না।'- বক্তব্যটি সমর্থন কর কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'দ্বীন-ই-ইলাহি' এর প্রকৃত উদ্যেশ্য কী ছিল?

'দ্বীন-ই-ইলাহি' এর প্রকৃত উদ্যেশ্য কী ছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী?

সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

হায়দার গ্রুপের স্বত্বাধিকারী আলী হায়দার উত্তরাধিকারসূত্রে বিশাল ধন-সম্পদ ও ক্ষমতার অধিকারী হন। তিনি পিতার মত সৌখিন, রুচিশীল ও স্থাপত্যের প্রতি দুর্বল ছিলেন। তিনি বসবাসের জন্য একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেন। অফিসে বসার জন্য একটি মণিমুক্তা খচিত চেয়ার তৈরি করেন। তিনি তার স্ত্রীকে খুব ভালোবাসতেন। সন্তান জন্ম দিতে গিয়ে তার মৃত্যু হয়। শোকাহত আলী হায়দার তার প্রিয়তমা স্ত্রীর স্মৃতিকে অমর করে রাখার জন্য অনেক টাকা খরচ করে একটি সমাধি সৌধ নির্মাণ করেন। বিশাল ধন- সম্পদের মালিক হয়েও সন্তানদের সংঘাতের কারণে তার শেষ জীবন সুখের হয়নি।

Comilla · 2017

ক
কোন সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?
খ
রাজপুত নীতি বলতে কী বুঝায়?
গ
উদ্দীপকে উল্লিখিত আলী হায়দার কর্তৃক স্ত্রীর স্মরণে নির্মিত সমাধি সৌধের সাথে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত কোন স্থাপত্য কীর্তির সাদৃশ্য পাওয়া যায়? ব্যাখ্যা করো।
ঘ
'উদ্দীপকে উল্লিখিত আলী হায়দারের সন্তানদের মতো উক্ত সম্রাটের সন্তানগণও উত্তরাধিকার যুদ্ধে জড়িয়ে পড়ে।' বক্তব্যটি কি সমর্থন কর? উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.রাজপুত নীতি বলতে কী বুঝায়?

রাজপুত নীতি বলতে কী বুঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কোন সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?

কোন সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

আকরাম সাহেব একটি বিখ্যাত কোম্পানির মালিক। তিনি শারীরিকভাবে অসুস্থ হলে কোম্পানির মালিকানা নিয়ে তার চারপুত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এক ভাই অন্য ভাইয়ের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে পিতার মন ভারাক্রান্ত করে তোলে। পরবর্তীকালে ভ্রাতৃদ্বন্দ্ব প্রকট আকার ধারণ করে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

Dhaka · 2017

ক
মুহাম্মদ বিন তুঘলক কয়টি পরিকল্পনা গ্রহণ করেন?
খ
আইন-ই-আকবরী কী? ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের উত্তরাধিকার দ্বন্দ্ব কোন মুঘল সম্রাটের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের সাথে মিল রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
উক্ত দ্বন্দ্বে সম্রাটের কোন পুত্র সফলতা লাভ করেছিল এবং কেন? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.আইন-ই-আকবরী কী? ব্যাখ্যা করো।

আইন-ই-আকবরী কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মুহাম্মদ বিন তুঘলক কয়টি পরিকল্পনা গ্রহণ করেন?

মুহাম্মদ বিন তুঘলক কয়টি পরিকল্পনা গ্রহণ করেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'অনেক উপকারিতা থাকা সত্ত্বেও উদ্দীপকে উল্লিখিত সামরিক ব্যবস্থার মতো সম্রাট আকবরেউদ্দীপকে উল্লিখিত সামরিক ব্যবস্থাটি মুঘল সম্রাট আকবরের প্রতিষ্ঠিত কোন পদক্ষেপকে 'দ্বীন-ই-ইলাহি' এর প্রকৃত উদ্যেশ্য কী ছিল?সম্রাজ্ঞী মমতাজ মহলের প্রকৃত নাম কী?'উদ্দীপকে উল্লিখিত আলী হায়দারের সন্তানদের মতো উক্ত সম্রাটের সন্তানগণও উত্তরাধিকাউদ্দীপকে উল্লিখিত আলী হায়দার কর্তৃক স্ত্রীর স্মরণে নির্মিত সমাধি সৌধের সাথে মুঘলরাজপুত নীতি বলতে কী বুঝায়?কোন সালে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়?উক্ত দ্বন্দ্বে সম্রাটের কোন পুত্র সফলতা লাভ করেছিল এবং কেন? বিশ্লেষণ করো।উদ্দীপকের উত্তরাধিকার দ্বন্দ্ব কোন মুঘল সম্রাটের সময়ের উত্তরাধিকার দ্বন্দ্বের সাআইন-ই-আকবরী কী? ব্যাখ্যা করো।মুহাম্মদ বিন তুঘলক কয়টি পরিকল্পনা গ্রহণ করেন?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।